থমাস একুইনাস এর ফার্স্ট ওয়ে
থমাস একুইনাস হলেন তেরো শতকের অন্যতম একজন ক্যাথোলিক ফিলোসফার যিনি স্রষ্টার অস্তিত্বের পক্ষে ৫ টি প্রমাণ তার বই 'Summa Theologica ' তে সংকলন করেছিলেন। এগুলোকে Five ways কিংবা Five proof নামেও ডাকা হয়। থমাস একুইনাস এর প্রথম তিনটি প্রমাণ মূলত সমসাময়িক কসমোলজিক্যাল আর্গুমেন্ট এর ঐতিহাসিক রুপ। তার প্রথম প্রমাণ বা আর্গুমেন্টটি হলো: 'The argument from 'first' mover. এই অংশে তিনি চলন, পরিবর্তন এর উপর ভিত্তি করে 'first mover' এর পক্ষে আর্গুমেন্ট প্রোভাইড করেন।
![]() |
| Own creation |
Modus Ponens আকারে একুইনাস এর আর্গুমেন্টটি হবে এরকম-
1. Some things are moved. ( কিছু জিনিস চলমান)
2. Whatever is moved is moved by another. ( যা চলমান তা চালিত হয় অন্য কিছু দ্বারা)
3. The series (ordered per se) of movers does not regress infinitely. ( চালনাকারীর এই সিরিজ [per se ] অসীম কাল ধরে চলতে পারেনা)
Therefore, there must be a first, unmoved mover. ( সুতরাং, অবশ্যই একজন 'প্রথম' অবিচল চালনাকারী থাকবে।
নোট: 'Move' শব্দটাকে বাংলায় এখানে চলন হিসেবে ধরা হলেও এই 'move' কর্তৃক পরিবর্তন কেও বোঝানো যায়। একুইনাস মূলত 'move' বলতে অবস্থানের যেকোনো পরিবর্তনকে বোঝাতেন। যেমন, আকার, আকৃতি, ঠান্ডা গরম এসবই 'Move'.
১. Some things are moved.
অতি সাধারণভাবে আমরা চারপাশে অগণিত বস্তু বা জিনিসের চলাচল বা পরিবর্তন দেখি। যেমন ধরুন, এখন শীতকাল, ধরুন যে কোথাও আপনি কাঠে আগুন জ্বালিয়েছেন, এইযে আগুন টা কাঠ কে পোড়াচ্ছে এটা একটা পরিবর্তন, আবার ধরুন এই শীতে আমি আপনাদেরকে 'রেট্রোকজালিটি' নিয়ে খানিকটা ফিলোসোফিক্যাল লেকচার দেব, এবং আপনি সেই বোরিং লেকচার শুনতে শুনতে ঘুমিয়েও যেতে পারেন এটা একটা পরিবর্তন 'Move'. এসব ক্ষেত্রে আগুন এবং আমি হলাম চালনাকারী অথবা পরিবর্তনকারী 'Mover'.
২. whatever is moved, moved by another
যা কিছুর পরিবর্তন হয় কিংবা যা কিছু চলমান তা চালিত হয় অন্য কিছু দ্বারা। যেমন কাঠ কে পোড়ানোর সময় কাঠকে 'আগুন' জ্বালিয়েছে অর্থাৎ কাঠের জ্বালানো টা এখানে চলন এবং 'আগুন' হলো চালনাকারী। আবার যখন আমার বোরিং লেকচার শুনে আপনি ঘুমিয়ে যাবেন তখন আমার লেকচারটা হবে আপনার ঘুমকে চালনা করার কারণ। এখানে আপনার ঘুম পাওয়া টা একটা পরিবর্তন অন্যদিকে আমার লেকচারটা হলো চালনাকারী। আবার যে জিনিসগুলোর পরিবর্তন ঘটে সেগুলো নিজেও কিন্তু পরিবর্তন হয় বা সেগুলোর ও চলন ঘটে। somethings that caused change are also caused to change. অর্থাৎ কিছু জিনিস যা পরিবর্তন হয় তা পরিবর্তন ও করে। যেমন, ধরে নিন, আগুনে প্রজ্জ্বলিত কাঠ এই শীতে হিট জেনারেট করে তাপ পোহাতে সাহায্য করতে পারে, এক্ষেত্রে কাঠের জ্বলন যেমন একদিকে একটি পরিবর্তন তেমনই তাপ প্রদানের জন্য এই কাঠের জ্বলন নিজেই একটা কারণ। আবার আমার বোরিং লেকচার শুনে আপনি ঘুমিয়ে গেলে এতে যদি আপনার পরবর্তী কোনো ক্লাসের লেট হয় তবে আপনার ঘুমিয়ে পড়াটা একটি পরিবর্তন এবং আপনার লেট হওয়ার জন্য একটি কারণ। এখানে উল্লেখ্য বিষয় হলো 'self motion' প্রকৃতপক্ষে অসম্ভব। অর্থাৎ কোনো কিছু নিজেই নিজের কারণ হতে পারে না কিংবা নিজেকে 'move' করতে পারেনা। যেমন একটি লাঠি দিয়ে একটি পাথরকে t সময়ে ধাক্কা দিলে তা t' এ এসে পৌঁছায়, এখন একটি পাথর নিজেকে t সময়ে 'move' করে t' সময়ে নিয়ে আসতে পারেনা। অথবা কোনো বস্তু যেমন ভার্চুয়াল পার্টিকেলের অস্তিত্বের জন্য শক্তিশালী 'এনার্জি' ফিল্ডের প্রয়োজন। এনার্জি ফিল্ড ব্যতীত, t সময়ে ভার্চুয়াল পার্টিকেল ( VP) নিজে নিজে অস্তিত্বে আসতে পারে না কেননা t সময়ে vp অস্তিত্বে ছিলো না। অর্থাৎ t সময়ে একই সাথে অস্তিত্বে থাকা এবং না থাকা অসম্ভব কেননা এটি LNC কে ভায়োলেট করছে। সুতরাং সেল্ফ কজেশন / সেল্ফ মোশন সম্ভব নয়।
3. The series (ordered per se) of movers does not regress infinitely
এই প্রেমিস নিয়ে আলোচনার আগে দুই ধরনের কজেশন নিয়ে জানা প্রয়োজন। একটি হলো ( essentially ordered) অন্যটি হলো (accidentally ordered) ল্যাটিন ভাষায় [ causal series per accidens and per se ] কজেশানের এই সিরিজ দুটিকে বোঝার জন্য একটি সিনারিও কল্পনা করা যাক। উদাহরণস্বরূপ, একজন পিতার কথা বিবেচনা করুন যিনি একটি পুত্রের জন্ম দেন, এবং সেই পুত্র অন্য একজনের জন্ম দেন। যদি পিতা তার পুত্রের জন্মের পরে মারা যান, তবে পুত্র তার নিজের একটি পুত্র সন্তান জন্ম দিতে পারে, কারণ একবার অস্তিত্বে আসার পর পুত্রের নিজের দ্বারা এই সমস্ত কাজ ( অন্য কাউকে জন্ম দেয়া) করার ক্ষমতা রয়েছে। এটি করতে সক্ষম হওয়ার জন্য তার পিতার অস্তিত্বে থাকার প্রয়োজন নেই। আমরা যদি কল্পনা করি একটি চলমান ধারার পিতারা পুত্রের জন্ম দেয় যারা অন্যদের জন্ম দেয় - এবং অবশ্যই, এই ধরনের সিরিজ সত্যিই আমাদের চারপাশে বিদ্যমান - তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পুত্রের নিজের একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে। (এবং এইভাবে একজন পিতা হয়ে যান) এমনকি যদি তার নিজের পিতা, বা সিরিজের পূর্ববর্তী কোন পিতা, অস্তিত্বের বাইরে চলে যান কিংবা না থাকেন। পুত্রদের সবাই একটি "কারক" হিসাবে বিবেচিত, এই সিরিজের প্রতিটি সদস্য এই অর্থে পূর্ববর্তী সদস্যদের থেকে স্বাধীন। তাই সিরিজটি "দুর্ঘটনাক্রমে অর্ডার করা হয়েছে" ( accidentally ordered) অন্যদিকে,
আমরা যদি এমন একটি হাতের কথা চিন্তা করি যেটি একটি লাঠির সাহায্যে একটি পাথরকে ধাক্কা দিচ্ছে। তবে পাথর কেবল ততটুকু দূরত্ব অতিক্রম করছে যতটুকু লাঠি টা নাড়াবে, আবার লাঠিটা ঠিক ততটুকুই নাড়াবে যতটুকু হাত দিয়ে নাড়ানো হবে, আবার হাত ঠিক সেই পরিমাণে নড়বে ঠিক যেই পরিমাণে মস্তিষ্কে নিউরন ফায়ারিং হবে ইত্যাদি ইত্যাদি। মূলত হাত হলো এখানে প্রধান যা পাথরটিকে নাড়াচ্ছে এবং লাঠি হলো স্রেফ একটা যন্ত্র ( এখানে যান্ত্রিক কারণ) যা পাথরটিকে নাড়াচ্ছে৷ এই সিরিজটি মূলত essentially ordered. কারণ এই সিরিজের প্রতিটি সদস্য একই সাথে একটি আরেকটির উপর নির্ভরশীল, আগের উদাহরণের মতো একটি আরেকটির থেকে বিচ্ছিন্ন কিংবা স্বাধীন নয়। একুইনাসের মতে, এইরকম কজাল চেইন কখনো অসীম হতে পারে না। যেমন-
ধরুন, আপনি কোনো গ্রোসারি সুপারশপে গেলেন কিছু জিনিস ক্রয় করতে। শপে যদি ১০ জন কিংবা ২০ জন সিরিয়ালে থাকে পেমেন্ট করার জন্য তাহলে একজনের পর একজন ক্রমান্বয়ে পেমেন্ট করে সিরিজটি সম্পূর্ণ হবে, অর্থাৎ এখানে একজনের পেমেন্ট আরেকজনের পেমেন্ট করার উপর নির্ভরশীল। সুতরাং ২০ জনের পর আপনি পেমেন্ট করতে পারবেন। তবে যদি আপনার পূর্বে অসীম সংখ্যক মানুষ থাকে তবে সংজ্ঞানুযায়ী যেহেতু অসীমের শেষ নেই, সিরিজটি শেষ হবেনা ফলে আপনিও পেমেন্ট করতে পারবেন না। এখন যদি 'move' অর্থাৎ চলন কিংবা পরিবর্তন যদি অসীম হয় তবে কোনো কিছু মুভ হওয়াই সম্ভব না। সহজভাবে বললে, যদি 'mover' এর সিরিজ যদি অসীম হয় তবে অসীম রিগ্রেস এর ফলে আদোতে কোন কিছুর অস্তিত্বই সম্ভব হবে না, কিন্তু যেহেতু কিছু জিনিসের অস্তিত্ব রয়েছে সুতরাং এইযে 'mover' এর চেইন এটি অসীম হতে পারেনা। ( reductio ad absurdum) সুতরাং অবশ্যই একজন 'প্রথম' unmoved 'mover' রয়েছে ।
এখানে একুইনাস এর আর্গুমেন্ট এর ডিডাক্টিভ ফর্মের প্রতিটি প্রেমিস সত্য হওয়ায় এর কনক্লুশন ও সত্য। অর্থাৎ একজন first mover এর অস্তিত্ব আবশ্যক।
রেফারেন্স:
১. Thomas Aquinas, ST I, 2.3. SCG I, 13.
2. John Wippel, The Metaphysical Thought of Thomas Aquinas (The Catholic University Press of America, 2000), pp. 444-459.
3.Edward Feser, Aquinas (Oneworld, 2009), pp. 65-81.
#অবজেকশন-
একুইনাসের 'First mover argument' নিয়ে দার্শনিক Edward এবং Mackie র অবজেকশনের রিফিউটেশন There Must Be A First: Why Thomas Aquinas Rejects Infinite, Essentially Ordered, Causal Series
Anthony Kenny র সমালোচনার মূল্যায়ন ANTHONY KENNY'S CRITICISM OF AQUINAS' FIRST WAY AND THE OMNE QUOD MOVETUR AB ALIO MOVETUR PRINCIPLE
.jpeg)
Comments
Post a Comment