Posts

Showing posts with the label মানব বিবর্তন

দুজন মানুষের থেকে সম্পূর্ণ মানবজাতির উৎপত্তি সম্ভব

Image
 মানুষের উৎপত্তি কি একক কোনো দম্পতি থেকে হয়েছে? হওয়া সম্ভব? বিজ্ঞান কি একক দম্পতি থেকে মানুষের উৎপত্তি কে বাতিল প্রমাণ করেছে? বায়োলজি এবং পপুলেশন জেনেটিক্সের আলোকে আজ আমরা তা জানার চেষ্টা করব। Google photo 1.পপুলেশন জেনেটিক্স এবং একক দম্পতি ১৯৩০ এর দশকে ডারউইনের বিবর্তনতত্ত্ব এবং গ্রেগর জোহান মেন্ডেলের জেনেটিক্স মিলে তৈরি হয় মডার্ণ সিন্থেসিস যা নিও ডারউইনিজম নামেও পরিচিত। সময়ের সাথে কিভাবে প্রাণীর ফর্ম বিবর্তিত হয় তা নিয়ে কাজের পরিবর্তে নব্য ডারউইনবাদীরা কাজ শুরু করে কিভাবে পপুলেশনে জিনগত বৈচিত্র্য ছড়িয়ে পড়ে তা নিয়ে। পপুলেশন জেনেটিক্স মূলত পপুলেশনে এসকল জিনগত বৈচিত্র্য, এলিল ফ্রিকোয়েন্সীর পরিবর্তন ইত্যাদি নিয়ে গানিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। যেহেতু পপুলেশন জেনেটিক্সের সাথে ডারউইনিজমের সংযোগ আছে সেহেতু পপুলেশন জেনেটিক্স স্টকাস্টিক প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক নির্বাচন ( র‍্যান্ডম সিলেকশন) কে অনুমান করে নেয় যে এর মাধ্যমে সকল বিবর্তনীয় পরিবর্তন কে ব্যাখ্যা করা সম্ভব। এছাড়াও এই প্রসেস এর মধ্যে রয়েছে মিউটেশন ( DNA সিকুয়েন্স এ পরিবর্তন), রিকম্বিনেশন ( একাধিক ক্রমোজমের মধ্যে জেনে...

মানব বিবর্তনের সম্ভাবনা ( Waiting time problem)

Image
গত দুই পর্বে আমরা শিম্পাঞ্জি এবং মানুষের সাধারণ পূর্বপুরুষের প্রমাণ হিসেবে  ERV Virus  এবং মানুষ এবং শিম্পাঞ্জির  ফসিল রেকর্ড  নিয়ে জেনেছি। আজ মানব বিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করব।  আমরা পূর্বে মিউটেশন নিয়ে জেনেছি। মিউটেশনের প্রকারভেদ এবং কোথায় ঘটে তা নিয়েও জেনেছি। মিউটেশন ঘটে সোমাটিক সেল এবং গেমেটিক সেলে। যেহেতু জার্মলাইন মিউটেশন প্রজন্মান্তরে পাস হয় সেক্ষেত্রে তা নিয়েই আলোচনা করব।  জিন মিউটেশন প্রধানত দুই ধরনের হয়ে থাকে- পয়েন্ট মিউটেশন আর ফ্রেইমশিফট মিউটেশন। পয়েন্ট মিউটেশন source: yourgenome পয়েন্ট মিউটেশনঃ পয়েন্ট মিউটেশনে ডিএনএর বেস সিকোয়েন্সে পরিবর্তন আসে। এটি তিন ধরনের। সাইলেন্ট মিউটেশনঃ এই ধরনের মিউটেশনে প্রোটিন তৈরিকারী জেনেটিক কোডের তিনটি বেসের একটি যদি পরিবর্তিত হয়েও যায়, তাহলেও কিছু ঘটে না। তাই সাইলেন্ট মিউটেশন হলো ফলাফল নিরপেক্ষ মিউটেশন। মিসসেন্স মিউটেশনঃ এই মিউটেশনে জেনেটিক কোডের বেসে পরিবর্তন হয় এবং এর ফলে কোডটির যে প্রোটিন তৈরি করার কথা ছিল, তা না তৈরি করে সম্পূর্ণ আলাদা একটি প্রোটিন তৈরি করে। ননসেন্স মিউটেশনঃ নামটা খুব মজার, তাই না? এই ম...

মানব বিবর্তনের ফসিল রেকর্ড

 বাহ্যিকভাবে মানুষের সাথে শিম্পাঞ্জি বা গরিলার কিছু বিষয় মিলে এটা নতুন কোনো আবিষ্কার নয়। ক্যারোলাস লিনিয়াসের শ্রেণিবিন্যাস ব্যবস্থায় বাহ্যিক কিছু মিলের কারণে মানুষ ও শিম্পাঞ্জিকে একই গোত্রভুক্ত করা হয়েছে। আমরা আগেই দেখেছি, ডারউইনের পরে প্রাণের শ্রেণিবিন্যাসকে ভিন্নভাবে ব্যাখ্যা করা শুরু হয়। এদের উপর বিবর্তন সম্পর্ক আরোপ করা হয় এবং সে সময় থেকে খুঁজে-পাওয়া ফসিলগুলোকে বিবর্তনের চিন্তায় সাজানো হতে থাকে। অনেকে মনে করতে পারে ফসিল পেলেই সহজেই বোঝা যায় আসলে সেটা ঠিক কার বা কিসের ফসিল তবে আসলে তা কিন্তু হয়। মাইকেল কেন্ট বলেন, "হোমিনিড পূর্বপুরুষদের থেকে আধুনিক মানবের বিবর্তন নিয়ে গবেষণা বড়োই অনুমাননির্ভর। আমাদের বর্তমান জ্ঞানের অধিকাংশ খুবই অল্প প্রমাণের উপর দাঁড়িয়ে আছে। কেবল হাজার কয়েক হোমিনিড আবিষ্কৃত হয়েছে, যেগুলোর অধিকাংশই অসম্পূর্ণ। কখনও এমন হয়েছে যে, বিস্তীর্ণ এলাকা-জুড়ে সংগ্রহ করা হাড়গোড়ের মধ্যে যেগুলো বাহ্যিকভাবে দেখতে একরকম লাগে, সেগুলোকে একই জনের বলে ধরে নেওয়া হয়েছে। তবে সেগুলো আসলে অন্য কারও হতে পারে।” (১) এখন পর্যন্ত আবিস্কৃত হোমিনিড ফসিল খুবই যৎসামান্য। তাছাড়া সকল প্রাণীর ফসিল...

মানব বিবর্তন: এন্ডোজেনাস রেট্রোভাইরাস কি মানুষ আর শিম্পাঞ্জির আত্মীয়তার প্রমাণ?

Image
 এন্ডোজেনাস রেট্রোভাইরাসঃ (ERV)   ERV বিবর্তনবাদীদের খুব পুরোনো একটি আর্গুমেন্ট। যে কিছু এন্ডোজেনাস রেট্রোভাইরাস (Erv) মানুষ এবং শিম্পাঞ্জির সাধারণ পুর্বপুরুষকে সমর্থন করে এবং উচ্চতর প্রাইমেটদের স্ট্যান্ডার্ড ফাইলোজেনির সাথেও মিলে যায় বলে মনে করা হয়। এন্ডোজেনাস রেট্রোভাইরাসগুলোকে আমাদের জিনোমে পরজীবী জাঙ্ক সিকোয়েন্স বলে মনে করা হয় যা ভাইরাল ডিএনএ থেকে প্রাপ্ত। বিবর্তনবাদীরা প্রায়ই তাদের সাধারণ পুর্বপুরুষ এ-র কন্সেপ্ট টার প্রমাণ হিসাবে এটাকে উল্লেখ করে থাকে।  Endogenus Retrovirus source: Researchgate  যাইহোক, মুল কথায় আসি। এন্ডোজেনাস রেট্রোভাইরাস (ERV) দিয়ে সাধারণ পুর্বপুরুষের প্রমাণে মানুষ এবং শিম্পাঞ্জির ” Erv” insertions spot কয়টি বা কতটুকু Retrovirus এ-র মিল রয়েছে সেটাও দেখা হয়। যেমন মানুষের মধ্যে এন্ডোজেনাস রেট্রোভাইরাস রয়েছে জিনোমের প্রায় ২১৩ টি স্থানে এবং শিম্পাঞ্জির ২০৬ টি স্থানে। (১)বিবর্তনীয় চিন্তাধারায় শিম্পাঞ্জি এবং মানুষ যেহেতু একক সাধারণ পূর্বপুরুষ থেকে আলাদা হয়েছে তাই তাদের মধ্যে এই রেট্রোভাইরাসগুলো রয়ে গেছে। তবে একটি গবেষণা বলছে HERV-K GC...

জেনেটিক সিমিলারিটি জিনগত সাদৃশ্য এবং মানব বিবর্তন

Image
 সম্পূর্ণ বিবর্তন তত্ত্বের আলোচনায় সবথেকে স্পর্শকাতর বিষয়টি হচ্ছে মানুষের বিবর্তন। এর সাথে জড়িয়ে আছে নানান ধরনের সমালোচনা কোনোটা হয়তো সম্পূর্ণ অযৌক্তিক ভাবে কোনোটা আবার কেবল ধর্মীয় কারণে। তবে বিজ্ঞানসম্মত সমালোচনা যে হয়নি বা নেই তা কিন্তু নয়। মুসলিম ধর্মীয় বিশ্বাসীদের লালিত বিশ্বাস অনুযায়ী সম্মানিত নবী এবং আদিপিতা হযরত (আ) এবং মাতা হাওয়া (আ) থেকে সমগ্র মানবজাতির উৎপত্তি এবং আদিপিতা এবং মাতা পৃথিবীতে এসেছেন সরাসরি জান্নাত থেকে। অর্থাৎ হযরত আদম (আ) কোনো প্রোটোপ্লাজম নন বরং সম্পূর্ণ মানুষরুপেই তিনি পৃথিবীতে অবতরণ করেছেন। অন্যদিকে খ্রিস্টান ধর্মালম্বীদের লালিত বিশ্বাস অনুযায়ী Adam & Eve হচ্ছেন দুনিয়ার প্রথম মানুষ। যাইহোক এসকল বিষয়াদি বিজ্ঞানের জাগতিক ফ্রেমওয়ার্ক এ ব্যাখ্যা করা কিংবা প্রমাণ করার মতো কোনো বিষয় নয় বরং এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল ইস্যু যেগুলোকে নিয়ে ফিলোসোফিক্যালি ডিল করা যেতে পারে। আমরা বিজ্ঞানে ফিরে আসি। বিবর্তন তত্ত্ব অনুযায়ী জীবিত সকল প্রাণী একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভুত। যা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি।  মানুষের উৎপত্তির ক্ষেত্রে ধরে নেয়া হয় মানুষের জ...