সাইলেন্ট মিউটেশন: ম্যাক্রো ইভোলিউশনের অসম্ভাব্যতা
মাইক্রো থেকে ম্যাক্রো ইভোলিউশনের কাচামাল বা চালনাকারী মেকানিজম হচ্ছে মিউটেশন। আমরা পূর্বে মিউটেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।প্রাকৃতিক নির্বাচন এবং মিউটেশন কে ক্রমান্বয়ে অল্প অল্প জিনগত বদল যুক্ত হয়ে কোনো অর্গানিজমের ফেনোটাইপে ( শারীরবৃত্তীয়) পরিবর্তন আসে এবং তা নতুন কোনো প্রজাতিতে পরিণত হয় এটিই ম্যাক্রো ইভোলিউশনের মূল প্রতিপাদ্য। নব্য ডারউইনীয় ধারণা মতে, মিউটেশনের মাধ্যমে জিনের কোনো নিউক্লিওটাইড এ পরিবর্তন হলে ভিন্ন ধরনের কোডন এবং তা থেকে ভিন্ন ধরনের এমাইনো এসিড এবং সেসব মিলে তৈরি হয় ভিন্ন ধরনের কার্যকরী প্রোটিন যা ইভোলুশনারি নোভেলটি বা বিবর্তনীয় নতুনত্ব উদ্ভাবন করে। তবে আমরা জানি মিউটেশনের প্রায় ৭০% ই ডিলেটেরিয়াস বা ক্ষতিকর। (১) নব্য ডারউইনবাদ অনুযায়ী যেসকল পরিবর্তন আসা জরুরি সেসব আসতে প্রয়োজন একাধিক পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশনই মূলত জিনে অবস্থিত নিউক্লিওটাইডে পরিবর্তন ঘটায়, একসময় মনে করা হতো পয়েন্ট মিউটেশনের সাইলেন্ট মিউটেশন (synonymous mutation) এলিলের এক কপিতে পরিবর্তন করলেও পরিবর্তিত কপি একই প্রোটিন কে কোড করে যার ফলে প্রোটিনের কার্যকরীতা একই থাকে। এটা মাথায় রাখা প্রয়োজন অধিকাংশ মিউটেশনই ক্ষতিকর এবং মিউটেশনে লস অফ ফাংশন হয়, যদিওবা কিছু পরিবেশে গেইন অফ ফাংশন মিউটেশন হতে পারে। তবে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য যেরকম বেনিফিশিয়াল মিউটেশন প্রয়োজন সেখানে একাধিক পয়েন্ট মিউটেশন একই সময়ে প্রয়োজন যা পপুলেশন জেনেটিক্স অনুযায়ী একেবারে রেয়ার। এমনকি তাত্ত্বিকভাবে এমন পরিবর্তন সম্ভব ধরে নিলেও মিউটেশনের মাধ্যমে কার্যকরী প্রোটিন তৈরি হওয়াটা অসম্ভব।
![]() |
| ©Genome |
ননসিনোনিমাস মিউটেশন যেহেতু কোনো ইফেক্ট ফেলেনা তাই সেটাকে নিউট্রাল ধরা হতো প্রায় চার দশক ধরে। অর্থাৎ এই মিউটেশনের কোনো প্রভাব ই নেই। তবে পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে সাইলেন্ট মিউটেশন একেবারে সাইলেন্ট না, বরং ট্রান্সক্রিপশন, mRna স্লাইসিং এসবে প্রভাব ফেলতে পারে এটি। (২) তবে সাম্প্রতিক সময়ে ন্যাচার জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে অন্য কথা৷ ইস্ট এর প্রায় ৮ হাজার মিউট্যান্ট জিনের এডাপটেশন ইফেক্ট নিয়ে গবেষণায় দেখা যায় অধিকাংশ ননসিনোনিমাস মিউটেশনই নন নিউট্রাল অর্থাৎ ক্ষতিকর। প্রোটিন কোডিংয়ের জন্য থাকা পয়েন্ট মিউটেশনের চারভাগের তিনভাগ ই নন সিনোনিমাস মিউটেশন! যেগুলোকে আগে নিউট্রাল ধরা হতো, গবেষণায় দেখা গেছে ৭৫% নন সাইলেন্ট মিউটেশনই ক্ষতিকর এবং মাত্র ১.৩% নন সাইলেন্ট মিউটেশনই কেবল উপকারী। টিমের সদস্যরা বলেন,
যখন ৬০ এর দশকের দিকে জেনেটিক কোড সমাধান করা হয় তখন সাধারণভাবে নন সাইলেন্ট মিউটেশনগুলো কে দয়ালু হিসেবে মনে করা হতো, আমরা দেখিয়েছি যে এই বিশ্বাসটি (নব্য ডারউইনবাদী) ভুল (৩)
এই গবেষণার সাথে নব্য ডারউইনবাদের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যদি এসকল প্রয়োজনীয় মিউটেশন এভাবে ক্ষতিকর হিসেবে দেখা দেয় তবে বেনিফিশিয়াল মিউটেশনের মাধ্যমে কালের পরিক্রমায় একটু একটু জিনগত বদল যুক্ত হয়ে নতুন কার্যকরী প্রত্যঙ্গ বা নতুন প্রজাতির উদ্ভব হয় এই দাবী আর টিকেই না। যার ফলে এই গবেষণা নব্য ডারউইনবাদের জন্য মৃত্যুমুখী প্রায়।
এখানেই শেষ নয়, এই গবেষণা ঠিক কতটা মারাত্মক তা বোঝার জন্য বলি বায়োকেমিস্ট ল্যারি মোরান এই পেপার নিয়ে বলেন,
ন্যাচার জার্নালের রিভিউয়ারগণ দুর্বল রিভিউ করেছেন এবং তারা বহুল প্রচলিত ধারণার বিপক্ষে যায় এমন গবেষণার রিভিউ করতে পারেননি
মানে অবস্থা দেখেছেন? বিবর্তন নিয়ে ন্যাচার সমসাময়িক সময়ের সর্বোচ্চ একটি জার্নাল হয়ে উঠেছে। বিবর্তনের পক্ষে গবেষণা বের হলে৷ তখন ন্যাচার তাদের কাছে গস্পেল ট্রুথ আর বিপক্ষে গেলে খোদ তাদের গস্পেল ভুল! এঙ্কোরিং বায়াস আর ডাবল স্ট্যান্ডার্ড এর কি অপরুপ সমাহার, ভাবা যায়? যারা এর বিরুদ্ধে বলেছে তাদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন কোনো এক " অমার্জনীয় পাপ " তারা করে ফেলেছেন যার কোনো ক্ষমা নেই।
আপনাদের জানিয়ে রাখি এই গবেষণাকে ক্রিটিসাইজ করে ম্যাটার এরাইজিং এ পেপার এসেছে আবার সেল জার্নালেও পেপার এসেছে, সেই সেল জার্নালের পেপার কে নিয়ে আবার পুনরায় গবেষকগণ রিভিউ চালাচ্ছেন। অর্থাৎ দ্রুত এ নিয়ে আলোচনা থামবেনা, যথাসম্ভব চেষ্টা করা হবে এই গবেষণার ভুল প্রমাণ করার হোক তা বৈজ্ঞানিকভাবে কিংবা পলিটিকাল ইফোর্ট দিয়ে,
"Darwinism must be alive at any cost. "
রেফারেন্স:
1.Sawyer, S. A., Parsch, J., Zhang, Z., & Hartl, D. L. (2007). Prevalence of positive selection among nearly neutral amino acid replacements in Drosophila. Proceedings of the National Academy of Sciences, 104(16), 6504-6510.
2. Goymer, P. Synonymous mutations break their silence. Nat Rev Genet 8, 92 (2007).
3.Shen, X., Song, S., Li, C. et al. Synonymous mutations in representative yeast genes are mostly strongly non-neutral. Nature 606, 725–731 (2022).

Comments
Post a Comment