মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সহবাস কি নিরাপদ?


এন্ডোমেট্রিওসিস কিঃ 

​জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে থাকা বিশেষ কোষগুচ্ছ যদি জরায়ুর বাইরে অবস্থান নেয় তাহলে এই অবস্থাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ড্রোমেট্রিওসিস নারীদের জন্য এক নীরব ঘাতক। এন্ড্রোমেট্রিওসিসের ফলে নারী বন্ধ্যাত্ববরণ করতে পারে। নারীদের মধ্যে প্রায় ১০% অর্থাৎ ১০০ জনের মধ্যে প্রায় ১০ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকে। 

©google photo


লক্ষণসমূহঃ 

১. মাসিক চলাকালে পেলভিন পেইনের ব্যথা আরো তীব্র আকার ধারণ করা ৷ 

২.তীব্র ব্যথাযুক্ত পিরিয়ড হওয়া, যা রোগীর দৈনন্দিন কাজকে বাধাগ্রস্থ করতে পারে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ডিসম্যেনুরিয়া বলা হয়। 

৩.মাসিকের সময় তীব্র রক্তপাত হওয়া।  

৪. যৌন সহবাসের সময় বা পরে ব্যথা হওয়া।  

 ৫.অসুস্থ অনুভব করা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, ডায়রিয়া কিংবা প্রস্রাব-পায়খানা করার সময় রক্তপাত হওয়া। 

৬. গর্ভধারণে সমস্যা হওয়া।

মাসিকের সময় সহবাস এবং এন্ডোমেট্রিওসিসঃ 

এন্ডোমেট্রিওসিস নানা কারণে হতে পারে, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হলে, কিংবা জিনগত কারণে যদি পরিবারের মধ্যে কারো থেকে থাকে, এবং মাসিকের সময় যৌন সহবাসের কারণে। এটা ধারণা করা হয় যে ঋতুস্রাবের সময় যৌন ক্রিয়াকলাপ প্রচণ্ড উত্তেজনার দিকে পরিচালিত করে, এটি বিপরীতমুখী ঋতুস্রাব বাড়ায়, এন্ডোমেট্রিয়াল টিস্যুকে অস্বাভাবিক জায়গায় পাঠায় এবং এইভাবে পিরিয়ড চলাকালীন সহবাস।এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি বাড়ায়। ৫ জন গবেষক ২০১৭ সালের কেসস্টাডিতে ইরানের উত্তর পশ্চিমের তাব্রিজের আলজাহরা হাসপাতাল থেকে ৫৫৫ জন নারীকে বেছে নেন তাদের গড় বয়স ছিলো ৩২.৫ বছর। তাদের মধ্যে গবেষণা করে দেখা গিয়েছে যেসকল নারীরা non coital sexual activities এ যুক্ত ছিলো অর্থাৎ পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সহবাস করেছে তাদের এন্ডোমেট্রিওসিস রয়েছে। এবং যারা সহবাস চলাকালীন সময়ে যৌন সহবাসে লিপ্ত ছিলো না তাদের মধ্যে এন্ডোমেট্রিওসিসের উপস্থিতি পাওয়া যায়নি। উক্ত গবেষণায় ১৮৫ জন এন্ডোমেট্রিওসিস আছে এবং ৩৭০ জনের এন্ড্রোমেট্রিওসিস নেই বলে রিপোর্ট করেছেন। ১৮৫ জন এন্ডোমেট্রিওসিস রোগীর কেস গ্রুপে ১৩ (৭%) জন মহিলারা তাদের মা এবং বোনদের মধ্যে এন্ডোমেট্রিওসিসের ইতিহাস রয়েছে বলে রিপোর্ট করেছেন এবং ৭ (৩.৮%) জন মহিলা তাদের খালাদের মধ্যে এটি রিপোর্ট করেছেন, বাকি ১৬৫ জন জানান যে তাদের প্রাথমিক জীবনে এই রোগ তাদের মধ্যে ছিলো না। গবেষণার ফলাফল দেখায় যে তারা পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সহবাস করেনি তাদের তুলনায় যারা সহবাস করেছে তাদের এন্ড্রোমেট্রিওসিস রোগের ঝুকি ৫ গুন বেশি। International Journal of Fertility and Sterility জার্নালে এই গবেষণাটি ২০১৯ এ প্রকাশিত হয়। (১) 

 

উপসংহারঃ মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সহবাস নারীর বন্ধ্যাত্বের কারণ হতে পারে এবং অন্যান্য নানান রোগের বৃদ্ধি ঘটাতে পারে৷ 


রেফারেন্সঃ Mollazadeh, S., Oskouei, B. S., Kamalifard, M., Mirghafourvand, M., Aminisani, N., & Shobeiri, M. J. (2019). Association between sexual activity during menstruation and endometriosis: a case-control study. International Journal of Fertility & Sterility, 13(3), 230. https://www.ijfs.ir/article_45552.html


Comments

Popular

ইনফিনিট রিগ্রেস - অসীমের দিকে প্রত্যাবর্তন