দুজন মানুষের থেকে সম্পূর্ণ মানবজাতির উৎপত্তি সম্ভব
মানুষের উৎপত্তি কি একক কোনো দম্পতি থেকে হয়েছে? হওয়া সম্ভব? বিজ্ঞান কি একক দম্পতি থেকে মানুষের উৎপত্তি কে বাতিল প্রমাণ করেছে? বায়োলজি এবং পপুলেশন জেনেটিক্সের আলোকে আজ আমরা তা জানার চেষ্টা করব। Google photo 1.পপুলেশন জেনেটিক্স এবং একক দম্পতি ১৯৩০ এর দশকে ডারউইনের বিবর্তনতত্ত্ব এবং গ্রেগর জোহান মেন্ডেলের জেনেটিক্স মিলে তৈরি হয় মডার্ণ সিন্থেসিস যা নিও ডারউইনিজম নামেও পরিচিত। সময়ের সাথে কিভাবে প্রাণীর ফর্ম বিবর্তিত হয় তা নিয়ে কাজের পরিবর্তে নব্য ডারউইনবাদীরা কাজ শুরু করে কিভাবে পপুলেশনে জিনগত বৈচিত্র্য ছড়িয়ে পড়ে তা নিয়ে। পপুলেশন জেনেটিক্স মূলত পপুলেশনে এসকল জিনগত বৈচিত্র্য, এলিল ফ্রিকোয়েন্সীর পরিবর্তন ইত্যাদি নিয়ে গানিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। যেহেতু পপুলেশন জেনেটিক্সের সাথে ডারউইনিজমের সংযোগ আছে সেহেতু পপুলেশন জেনেটিক্স স্টকাস্টিক প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক নির্বাচন ( র্যান্ডম সিলেকশন) কে অনুমান করে নেয় যে এর মাধ্যমে সকল বিবর্তনীয় পরিবর্তন কে ব্যাখ্যা করা সম্ভব। এছাড়াও এই প্রসেস এর মধ্যে রয়েছে মিউটেশন ( DNA সিকুয়েন্স এ পরিবর্তন), রিকম্বিনেশন ( একাধিক ক্রমোজমের মধ্যে জেনে...