Posts

Showing posts with the label বায়োলজি

দুজন মানুষের থেকে সম্পূর্ণ মানবজাতির উৎপত্তি সম্ভব

Image
 মানুষের উৎপত্তি কি একক কোনো দম্পতি থেকে হয়েছে? হওয়া সম্ভব? বিজ্ঞান কি একক দম্পতি থেকে মানুষের উৎপত্তি কে বাতিল প্রমাণ করেছে? বায়োলজি এবং পপুলেশন জেনেটিক্সের আলোকে আজ আমরা তা জানার চেষ্টা করব। Google photo 1.পপুলেশন জেনেটিক্স এবং একক দম্পতি ১৯৩০ এর দশকে ডারউইনের বিবর্তনতত্ত্ব এবং গ্রেগর জোহান মেন্ডেলের জেনেটিক্স মিলে তৈরি হয় মডার্ণ সিন্থেসিস যা নিও ডারউইনিজম নামেও পরিচিত। সময়ের সাথে কিভাবে প্রাণীর ফর্ম বিবর্তিত হয় তা নিয়ে কাজের পরিবর্তে নব্য ডারউইনবাদীরা কাজ শুরু করে কিভাবে পপুলেশনে জিনগত বৈচিত্র্য ছড়িয়ে পড়ে তা নিয়ে। পপুলেশন জেনেটিক্স মূলত পপুলেশনে এসকল জিনগত বৈচিত্র্য, এলিল ফ্রিকোয়েন্সীর পরিবর্তন ইত্যাদি নিয়ে গানিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। যেহেতু পপুলেশন জেনেটিক্সের সাথে ডারউইনিজমের সংযোগ আছে সেহেতু পপুলেশন জেনেটিক্স স্টকাস্টিক প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক নির্বাচন ( র‍্যান্ডম সিলেকশন) কে অনুমান করে নেয় যে এর মাধ্যমে সকল বিবর্তনীয় পরিবর্তন কে ব্যাখ্যা করা সম্ভব। এছাড়াও এই প্রসেস এর মধ্যে রয়েছে মিউটেশন ( DNA সিকুয়েন্স এ পরিবর্তন), রিকম্বিনেশন ( একাধিক ক্রমোজমের মধ্যে জেনে...

সমকামিতা কি প্রাকৃতিক? বিজ্ঞানীরা কি প্রমাণ করেছেন এটি জিনগত? পর্ব: ৩

Image
সমকামিতা ও রুপান্তরমকামিতা দ্বিতীয় পর্বে  আমরা সমকামীতার জিনগত প্রভাব এবং ইন্টুইটিভ ডিসগাস্ট নিয়ে আলোকপাত করেছিলাম। আজ আমরা সাইন্টিফিক কমিউনিটির Same Sex Attraction নিয়ে করা গবেষণাগুলো একটু বিশ্লেষণ করব। শুরু করা যাক?  Own creation Gene Linkage Studies:  প্রানীর আচরণের সংযোগমূলক (linkage studies) গবেষণাগুলোতে গবেষকগণ একটি বর্ধিত পরিবার খুঁজে বের করেন যে পরিবারের মধ্যে অস্বাভাবিকভাবে কোনো আচরণের উচ্চমাত্রা রয়েছে যেমন ধরুন, বাইপোলার। এক্ষেত্রে রিসার্চাররা পরিবারের প্রতিটি সদস্য থেকে টিস্যু থেকে ডিএনএ নিয়ে স্যাম্পল হিসেবে সংগ্রহ করেন এবং ক্ষুদ্র, বিশ্লেষিত ডিএনএ'র সেট ব্যবহার করে সংগ্রহিত নমুনাতে common segment খোঁজা শুরু করেন। গবেষকদের বিশ্লেষিত, ক্ষুদ্র ডিএনএ'র সেট কে বলা হয় 'মার্কার'। ২২,০০০ জিনের মধ্যে এসব মার্কারের মাধ্যমে একটি জিন খোঁজা বিশাল সুইমিংপুলে কন্ট্যাক্ট লেন্স খোঁজার থেকেও বেশি বাজে। আবার নির্ধারিত ডিএনএ sample এর মধ্যে অসংখ্য ' অপ্রাসঙ্গিক' জিন ও থাকে। এই পদ্ধতিতে যদি একই সিকুয়েন্স একটি নির্দিষ্ট ট্রেইটের সাথে যুক্ত হয় তখন গবেষকরা মনে করেন যে মার্...

করোনা ভাইরাসের উৎপত্তি কিভাবে? ল্যাবরেটরিতে নাকি প্রাকৃতিকভাবে? তুলনামূলক বিশ্লেষণ-

Image
SARS - severe acute respiratory syndrome অথবা করোনাভাইরাস বিশ্ববাসীর নজরে আসে ১৯ এর মহামারীতে। যদিও করোনাভাইরাস এর ইতিহাস বহু পুরনো। পূর্ববর্তী প্রায় সকল করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিলো zoonosis এর মাধ্যমে। ২০০২ এর নভেম্বরে এবং ২০০৩ এ চীনে করোনা প্রাদুর্ভাব ঘটেছিলো মার্কেটে বিক্রিত জীবিত কিছু প্রানী যেমন civets এবং Raccoon Dog এর মাধ্যমে। ২০১৯ এও চীনের উহান মার্কেটে এসব প্রানী বেচাকেনা করা হতো। এই কারণেই উহানের মার্কেটকে SARS cov2 এর উৎপত্তিস্থল হিসেবে ধরা হয়। এ নিয়ে আমরা সামনে জানবো। করোনা মহামারীর পর থেকে সবচেয়ে বেশি কন্সপিরেসি যে বিষয়টা নিয়ে ছড়িয়েছে তা হলো এর উৎপত্তির বিষয়টি। এর মধ্যে Lab leak hypothesis টি জীববিজ্ঞানী, রাজনীতিবিদ, জার্নালিস্ট সকলের কাছেই বেশ অনেকটা সাড়া ফেলেছিল। ল্যাব লিক নিয়ে দুটো কথা আছে। ১. হয় করোনাভাইরাস ল্যাবের অন্যান্য ভাইরাস থেকে আলাদা করে এডপ্ট করা হয়েছে।  ২. ল্যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন করোনাভাইরাস রিকনস্ট্রাক্ট করা হয়েছে।  Coronavirus ©google photo এগুলো নিয়ে আলোচনার পূর্বে, বলা প্রয়োজন যে ইতিহাসে ল্যাবরেটরি এক্সিডেন্ট, বায়োলজিক্যাল...

বিবর্তন, বিশ্বাস এবং সেভান্তে পাবোর নোবেল জয়।

Image
১. প্রজাতি কাকে বলে?  যদি দুই জীবের অন্তঃপ্রজননের মাধ্যমে বংশধরের জন্ম হয় এবং সেই বংশধরের মাঝেও প্রজননের ক্ষমতা থাকে, তা হলে জীব দুটি একই প্রজাতির্ভুক্ত এবং তারা অন্যান্য গোষ্ঠীর থেকে প্রজনন বিচ্ছন্ন অবস্থায় থাকে। এটি হলো বায়োলজিক্যাল প্রজাতি ধারণা। (১) অবশ্য এটিই কেবল একমাত্র প্রজাতির সংজ্ঞা নয় প্রজাতির প্রায় ২৪-৩৬ টি সংজ্ঞা রয়েছে। তবে এই সংজ্ঞা টি সাধারণভাবে ব্যবহৃত হয়ে থাকে। বায়োলজিক্যাল স্পিসিস এর সংজ্ঞা অনুযায়ী একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীরা অন্যান্য গোষ্ঠী থেকে আইসোলেটেড ( প্রজনন বিচ্ছিন্ন) অবস্থায় থাকে। তবে দেখা গেছে বিভিন্ন প্রজাতির বেবুন, ভালুক, চিতা, নেকড়ে-বুনো কুকুর এরা নিজেদের মাঝে আন্তঃপ্রজনন করতে পারে। পাখিদের প্রায় ১৬% প্রজাতি বন্য পরিবেশে আন্তঃপ্রজননের মাধ্যমে উর্বর বংশধর তৈরি করে। (২)  Google photo * প্রজাতি বিভক্তিকরণের বিভিন্ন রুপ- বায়োলজিক্যালি কোনো জীব অন্য গোষ্ঠীর থেকে আইসোলেটেড ( প্রজনন বিচ্ছিন্ন) অবস্থায় থাকলে তা ভিন্ন প্রজাতি বলে গন্য হবে তবে প্রজাতির বিভক্তিকরণে কেবল বায়োলজিকাল পার্স্পেক্টিভ ই নেয়া হয়না এসব ক্ষেত্রে মরফোলজিক্যাল, ফাইলোজেনেটিক এবং...

মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সহবাস কি নিরাপদ?

Image
এন্ডোমেট্রিওসিস কিঃ  ​জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে থাকা বিশেষ কোষগুচ্ছ যদি জরায়ুর বাইরে অবস্থান নেয় তাহলে এই অবস্থাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ড্রোমেট্রিওসিস নারীদের জন্য এক নীরব ঘাতক। এন্ড্রোমেট্রিওসিসের ফলে নারী বন্ধ্যাত্ববরণ করতে পারে। নারীদের মধ্যে প্রায় ১০% অর্থাৎ ১০০ জনের মধ্যে প্রায় ১০ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকে।  ©google photo লক্ষণসমূহঃ  ১. মাসিক চলাকালে পেলভিন পেইনের ব্যথা আরো তীব্র আকার ধারণ করা ৷  ২.তীব্র ব্যথাযুক্ত পিরিয়ড হওয়া, যা রোগীর দৈনন্দিন কাজকে বাধাগ্রস্থ করতে পারে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ডিসম্যেনুরিয়া বলা হয়।  ৩.মাসিকের সময় তীব্র রক্তপাত হওয়া।   ৪. যৌন সহবাসের সময় বা পরে ব্যথা হওয়া।    ৫.অসুস্থ অনুভব করা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, ডায়রিয়া কিংবা প্রস্রাব-পায়খানা করার সময় রক্তপাত হওয়া।  ৬. গর্ভধারণে সমস্যা হওয়া। মাসিকের সময় সহবাস এবং এন্ডোমেট্রিওসিসঃ  এন্ডোমেট্রিওসিস নানা কারণে হতে পারে, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হলে, কিংবা জিনগত কারণে যদি পরি...

লেজবিহীন ইঁদুর এবং প্রাইমেটদের বিচ্ছিন্নতার সংযোগ-

Image
বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিতে প্রাইমেটদের লেজ না থাকাটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হলেও এটি একটি কেন্দ্রীয় প্রশ্নের মধ্যেই পড়ে৷ সেক্যুলার এপ্রোচ অনুযায়ী, নিউ ওয়ার্ল্ড / ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেটদের লেজ থাকলেও হোমিনিডদের ( pan- Homo) লেজ নেই। এবং এই লেজ আনুমানিক ২৫ মিলিয়ন বছর আগে খসে গিয়েই নিউ/ ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেট এবং হোমিনিডরা বিচ্ছিন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে ন্যাচার জার্নালে প্রকাশিত এক রিসার্চ পেপারে দাবি করা হয়েছে বিজ্ঞানীরা হোমিনিডদের লেজ হারানোর একটি জিনগত কারণ খুঁজে পেয়েছেন। '' on the genetic basis of tail-loss evolution in humans and apes'' নামক পেপারটি আসলে ২০২১ এর মাঝামাঝি সময়েই প্রিপিন্ট আকারে উন্মুক্ত ছিলো Biorxiv তে। প্রায় ৮০০ দিনের রিভিউয়ের পর ন্যাচার জার্নালে তা প্রকাশিত হয়েছে। Bo Xia et al. কর্তৃক পরিচালিত উক্ত গবেষণায় mice modeling কে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা মানুষ, প্রাইমেট এবং ইঁদুরের ৩১ ধরনের হমোলগাস জিন নিয়ে কাজ করেছেন। এখানে জানিয়ে রাখা ভালো, পেপারে গবেষকদের মূল কাজ হলো TBXT জিন নিয়ে যা brachyury প্রোটিন কে কোড করে। এটি প্রায় সকল ভার্টাব...

সমকামিতার ব্যবচ্ছেদ: বৈজ্ঞানিক এবং দার্শনিক আলোকপাত পর্ব: ১

Image
*সমকামিতা, রুপান্তরকামিতা এবং বহু ফ্যালাসির উপাখ্যান। সমকামিতা নিয়ে খানিকটা আলোচনা করা যাক। আলোচনার বিষয়াদির মধ্যে সমকামিতা, ট্রান্স এসকল বিষয়ই ইনক্লুড থাকবে তবে বিস্তারিত আলোচনার পূর্বে বঙ্গদেশীয় প্রয়াত নাস্তিক লেখক, ব্লগার অভিজিৎ রায়ের 'সমকামিতা' বইটিকে একটু রিভাইস করে নেয়া যাক। পরবর্তীতে আমরা একাডেমিয়ায় প্রচলিত আর্গুমেন্টস নিয়ে বিস্তর আলাপ আলোচনায় ঢুকব।  প্রয়াত নাস্তিক, ব্লগার অভিজিৎ রায়ের সমকামিতা বইয়ের প্রথম অধ্যায় ( প্রকৃতি ও সমকামিতা) এই অংশে তিনি সমকামিতার বিরুদ্ধে বিদ্যমান প্রাকৃতিক যুক্তিগুলোকে যেমন:- ন্যাচারালি রিপ্রোডাকশনই হলো মুখ্য উদ্দেশ্য যার ফলে সমকামিতা প্রাকৃতিক হতে পারেনা। এসকল আর্গুমেন্ট কে তিনি আপিল টু ন্যাচারাল ফ্যালাসি দাবি করেছেন। এখানে যে সমস্যাটি উদ্ভুত হয় তা হলো জর্জ মুরের এক্সাম্পল, তিনি বলেছেন, ধরুন কিছু বিষাক্ত মাশরুম প্রকৃতিতে পাওয়া যায় এর মানে তো এই নয় যে তা আসলেই ভালো। সুতরাং এটা ন্যাচারালিষ্টিক ফ্যালাসি। বিষয়টা এমন নয় মোটেও, যখন প্রাকৃতিক বা স্বভাবজাত হিসেবে কোনোকিছুকে উপস্থাপন করা হয় তখন সেটাকে 'আশেপাশের পরিবেশে' উপলব্ধ হিসেবে আখ্য...

নারী বহুগামিতাঃ ভ্রুণের মৃত্যুঝুঁকি এবং পিতৃত্বের সংশয়

Image
polyandry:  একাধিক বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং একাধিক অবৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বহুগামিতা শব্দটি প্রযোজ্য। একজন পুরুষ যখন একাধিক নারীকে বিয়ে করে, তা বুঝাতে সমাজবিজ্ঞানীগণ polygyny শব্দটি ব্যবহার করেন। একজন মহিলা যখন একাধিক পুরুষকে বিয়ে করে, তা বুঝাতে সমাজবিজ্ঞানীগণ polyandry শব্দটি ব্যবহার করেন। কিন্তু বাংলায় দুটো শব্দের জন্য আলাদা প্রতিশব্দ না থাকায় ঢালাওভাবে বহুবিবাহ বলা হয়। উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে শব্দ দুটির আলাদা প্রতিশব্দ করা হয়েছে যথাক্রমে বহুপত্নীকতা (বহুজায়া) এবং বহুনবতা (বহুশ্বর)। আজ আমরা কেবল নারীর বহুগামিতা অর্থাৎ polyandry নিয়ে কথা বলব। অবশ্যই বৈবাহিক বহুগামিতা। এই polyndry আবার নানা ধরনের হয়ে থাকে। যেমন successional polyandry অনুযায়ী একজন নারী একাধিক পুরুষকে স্বামী হিসেবে পাবেন এবং পর্যায়ক্রমে একের পর এক স্বামীকে পাবেন। এখানে যদি প্রথম স্বামী অক্ষম হয় তবে দ্বিতীয় বা তৃতীয় জন এগিয়ে আসতে পারে। এই ক্যাটাগরি সমস্ত স্বামী সমান মর্যাদা এবং অধিকারের যোগ্য। প্রতিটি স্বামীই একটি একটি করে সন্তানের বাবা হতে পারবে যদিও পিতৃপরিচয় পাওয়া যাবে কিনা সন্দেহের বিষয় কে...

সাভান্তে পাবোর নোবেল বিজয় কি ম্যাক্রো ইভোলিউশন কে প্রমাণ করে?

Image
লেখাটি ২০২২ এর অক্টোবর এ লিখেছিলাম।  ২০২২ এর মেডিসিনে নোবেল পুরুষ্কার লাভ করেছেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো। তাকে অভিনন্দন, তিনি নিয়ান্ডারথাল এর জিনোম সিকুয়েন্সিং এর জন্য নোবেল পাচ্ছেন এবং ১০ ই ডিসেম্বর নোবেল প্রাইজমানি তাকে তুলে দেয়া হবে। তবে সান্তো পাবোর এই নোবেল জয়ের পর তিনি যতটা ন খুশি হয়েছেন তার থেকেও বেশি খুশি হয়ে হাত পা ছুড়ে অনলাইন কাপাচ্ছে গোটাকয়েক ভুইফোড় বিজ্ঞান গ্রুপ, কিছু কথিত লেখক, নাস্তিক কমিউনিটি, তাদের দাবি সান্তো পাবোর এই নোবেল জয় বিবর্তন তাদের ভাষায় ম্যাক্রো ইভোলিউশন বা হিউম্যান ইভোলিউশন কে প্রমাণ করা হয়েছে বা এই গবেষণার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। এবার আর মোল্লারা যাবে কোথায় এবার ও কি তারা বিবর্তন অস্বীকার করবে?  কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই, তথাকথিত ভুইফোড় বিজ্ঞান গ্রুপ, গ্রুপের কিছু লেখক, কিছু বঙ্গীয় নাস্তিক কমিউনিটির সেই অবস্থা। চলুন দেখা যাক পাবো কি গবেষণা করলেন আর বিবর্তন ( ম্যাক্রো ইভোলিউশন) কতটা প্রমাণিত হলো। Nature বেশিরভাগ আধুনিক পাঠ্যপুস্তক প্রজাতির সংজ্ঞা হিসেবে আর্নস্ট মেয়ারের ১৯৪২ সালের সংজ্ঞা ব্যবহার করে, যা জৈ...

সাইলেন্ট মিউটেশন: ম্যাক্রো ইভোলিউশনের অসম্ভাব্যতা

Image
মাইক্রো থেকে ম্যাক্রো ইভোলিউশনের কাচামাল বা চালনাকারী মেকানিজম হচ্ছে মিউটেশন। আমরা পূর্বে  মিউটেশন  নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।প্রাকৃতিক নির্বাচন এবং মিউটেশন কে ক্রমান্বয়ে অল্প অল্প জিনগত বদল যুক্ত হয়ে কোনো অর্গানিজমের ফেনোটাইপে ( শারীরবৃত্তীয়) পরিবর্তন আসে এবং তা নতুন কোনো প্রজাতিতে পরিণত হয় এটিই ম্যাক্রো ইভোলিউশনের মূল প্রতিপাদ্য। নব্য ডারউইনীয় ধারণা মতে, মিউটেশনের মাধ্যমে জিনের কোনো নিউক্লিওটাইড এ পরিবর্তন হলে ভিন্ন ধরনের কোডন এবং তা থেকে ভিন্ন ধরনের এমাইনো এসিড এবং সেসব মিলে তৈরি হয় ভিন্ন ধরনের কার্যকরী প্রোটিন যা ইভোলুশনারি নোভেলটি বা বিবর্তনীয় নতুনত্ব উদ্ভাবন করে। তবে আমরা জানি মিউটেশনের প্রায় ৭০% ই ডিলেটেরিয়াস বা ক্ষতিকর। (১) নব্য ডারউইনবাদ অনুযায়ী যেসকল পরিবর্তন আসা জরুরি সেসব আসতে প্রয়োজন একাধিক পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশনই মূলত জিনে অবস্থিত নিউক্লিওটাইডে পরিবর্তন ঘটায়, একসময় মনে করা হতো পয়েন্ট মিউটেশনের সাইলেন্ট মিউটেশন (synonymous mutation) এলিলের এক কপিতে পরিবর্তন করলেও পরিবর্তিত কপি একই প্রোটিন কে কোড করে যার ফলে প্রোটিনের কার্যকরীতা একই থাকে। এটা মাথায় রাখা...

সম্পূর্ণ বিবর্তন তত্ত্ব কি প্রমাণিত কিংবা সত্য?

Image
Google photo  সাম্প্রতিক গবেষনা মতে, পৃথিবীতে অন্তত ১ লক্ষ কোটি (ট্রলিয়ন) মাইক্রোবিয়াল প্রজাতি থাকতে পারে, যার ৯৯.৯৯৯ শতাংশই এখনও অজানা। (১) এর আগে এক গবেষনায় বলা হয় যে, পথিবীতে প্রায় ৮৭ লক্ষের মতো সুকেন্দ্রিক প্রজাতি থাকতে পারে যার ৮০ শতাংশই এখনও অজানা (২) সুতরাং বোঝাই যাচ্ছে বির্বতন তত্ত্ব কতটা অল্প উপাত্তের উপর দাড়ানো । প্রথম গবেষনা অনুযায়ী প্রানের মাত্র ০.০০০১% নিয়ে এই তত্ত্ব দাড়িয়ে আছে, অন্যদিকে দ্বিতীয় গবেষনা আমলে নিলে সুকেন্দ্রীক প্রানের মাত্র ২০% এর মতো কিছু অংশ উপাত্ত হিসেবে নিয়ে এই তত্ত্ব সাজানো হয়ছে।  এতো স্বল্প পরিমাণ তথ্য উপাত্তের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা তত্ত্ব কে নিশ্চিত বলার উপায় নেই একাডেমিশিয়ানরাও তাই বলেন। শেষ করছি বিখ্যাত বিবর্তনবাদী ফিলোসোফার অফ সাইন্স এলিয়ট সোবার এর একটি কথা দিয়ে ❝ Both of the following thoughts are therefore naive: ‘‘humans andchimps must share a common ancestor because they are so similar’’ and‘‘humans and mushrooms must have arisen independently because they "are so different.’’ Within a probabilistic framework, there is no ‘‘must...