Posts

Showing posts with the label বিজ্ঞান

দুজন মানুষের থেকে সম্পূর্ণ মানবজাতির উৎপত্তি সম্ভব

Image
 মানুষের উৎপত্তি কি একক কোনো দম্পতি থেকে হয়েছে? হওয়া সম্ভব? বিজ্ঞান কি একক দম্পতি থেকে মানুষের উৎপত্তি কে বাতিল প্রমাণ করেছে? বায়োলজি এবং পপুলেশন জেনেটিক্সের আলোকে আজ আমরা তা জানার চেষ্টা করব। Google photo 1.পপুলেশন জেনেটিক্স এবং একক দম্পতি ১৯৩০ এর দশকে ডারউইনের বিবর্তনতত্ত্ব এবং গ্রেগর জোহান মেন্ডেলের জেনেটিক্স মিলে তৈরি হয় মডার্ণ সিন্থেসিস যা নিও ডারউইনিজম নামেও পরিচিত। সময়ের সাথে কিভাবে প্রাণীর ফর্ম বিবর্তিত হয় তা নিয়ে কাজের পরিবর্তে নব্য ডারউইনবাদীরা কাজ শুরু করে কিভাবে পপুলেশনে জিনগত বৈচিত্র্য ছড়িয়ে পড়ে তা নিয়ে। পপুলেশন জেনেটিক্স মূলত পপুলেশনে এসকল জিনগত বৈচিত্র্য, এলিল ফ্রিকোয়েন্সীর পরিবর্তন ইত্যাদি নিয়ে গানিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। যেহেতু পপুলেশন জেনেটিক্সের সাথে ডারউইনিজমের সংযোগ আছে সেহেতু পপুলেশন জেনেটিক্স স্টকাস্টিক প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক নির্বাচন ( র‍্যান্ডম সিলেকশন) কে অনুমান করে নেয় যে এর মাধ্যমে সকল বিবর্তনীয় পরিবর্তন কে ব্যাখ্যা করা সম্ভব। এছাড়াও এই প্রসেস এর মধ্যে রয়েছে মিউটেশন ( DNA সিকুয়েন্স এ পরিবর্তন), রিকম্বিনেশন ( একাধিক ক্রমোজমের মধ্যে জেনে...

সমকামিতা কি প্রাকৃতিক? বিজ্ঞানীরা কি প্রমাণ করেছেন এটি জিনগত? পর্ব: ৩

Image
সমকামিতা ও রুপান্তরমকামিতা দ্বিতীয় পর্বে  আমরা সমকামীতার জিনগত প্রভাব এবং ইন্টুইটিভ ডিসগাস্ট নিয়ে আলোকপাত করেছিলাম। আজ আমরা সাইন্টিফিক কমিউনিটির Same Sex Attraction নিয়ে করা গবেষণাগুলো একটু বিশ্লেষণ করব। শুরু করা যাক?  Own creation Gene Linkage Studies:  প্রানীর আচরণের সংযোগমূলক (linkage studies) গবেষণাগুলোতে গবেষকগণ একটি বর্ধিত পরিবার খুঁজে বের করেন যে পরিবারের মধ্যে অস্বাভাবিকভাবে কোনো আচরণের উচ্চমাত্রা রয়েছে যেমন ধরুন, বাইপোলার। এক্ষেত্রে রিসার্চাররা পরিবারের প্রতিটি সদস্য থেকে টিস্যু থেকে ডিএনএ নিয়ে স্যাম্পল হিসেবে সংগ্রহ করেন এবং ক্ষুদ্র, বিশ্লেষিত ডিএনএ'র সেট ব্যবহার করে সংগ্রহিত নমুনাতে common segment খোঁজা শুরু করেন। গবেষকদের বিশ্লেষিত, ক্ষুদ্র ডিএনএ'র সেট কে বলা হয় 'মার্কার'। ২২,০০০ জিনের মধ্যে এসব মার্কারের মাধ্যমে একটি জিন খোঁজা বিশাল সুইমিংপুলে কন্ট্যাক্ট লেন্স খোঁজার থেকেও বেশি বাজে। আবার নির্ধারিত ডিএনএ sample এর মধ্যে অসংখ্য ' অপ্রাসঙ্গিক' জিন ও থাকে। এই পদ্ধতিতে যদি একই সিকুয়েন্স একটি নির্দিষ্ট ট্রেইটের সাথে যুক্ত হয় তখন গবেষকরা মনে করেন যে মার্...

করোনা ভাইরাসের উৎপত্তি কিভাবে? ল্যাবরেটরিতে নাকি প্রাকৃতিকভাবে? তুলনামূলক বিশ্লেষণ-

Image
SARS - severe acute respiratory syndrome অথবা করোনাভাইরাস বিশ্ববাসীর নজরে আসে ১৯ এর মহামারীতে। যদিও করোনাভাইরাস এর ইতিহাস বহু পুরনো। পূর্ববর্তী প্রায় সকল করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিলো zoonosis এর মাধ্যমে। ২০০২ এর নভেম্বরে এবং ২০০৩ এ চীনে করোনা প্রাদুর্ভাব ঘটেছিলো মার্কেটে বিক্রিত জীবিত কিছু প্রানী যেমন civets এবং Raccoon Dog এর মাধ্যমে। ২০১৯ এও চীনের উহান মার্কেটে এসব প্রানী বেচাকেনা করা হতো। এই কারণেই উহানের মার্কেটকে SARS cov2 এর উৎপত্তিস্থল হিসেবে ধরা হয়। এ নিয়ে আমরা সামনে জানবো। করোনা মহামারীর পর থেকে সবচেয়ে বেশি কন্সপিরেসি যে বিষয়টা নিয়ে ছড়িয়েছে তা হলো এর উৎপত্তির বিষয়টি। এর মধ্যে Lab leak hypothesis টি জীববিজ্ঞানী, রাজনীতিবিদ, জার্নালিস্ট সকলের কাছেই বেশ অনেকটা সাড়া ফেলেছিল। ল্যাব লিক নিয়ে দুটো কথা আছে। ১. হয় করোনাভাইরাস ল্যাবের অন্যান্য ভাইরাস থেকে আলাদা করে এডপ্ট করা হয়েছে।  ২. ল্যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন করোনাভাইরাস রিকনস্ট্রাক্ট করা হয়েছে।  Coronavirus ©google photo এগুলো নিয়ে আলোচনার পূর্বে, বলা প্রয়োজন যে ইতিহাসে ল্যাবরেটরি এক্সিডেন্ট, বায়োলজিক্যাল...

বিবর্তন, বিশ্বাস এবং সেভান্তে পাবোর নোবেল জয়।

Image
১. প্রজাতি কাকে বলে?  যদি দুই জীবের অন্তঃপ্রজননের মাধ্যমে বংশধরের জন্ম হয় এবং সেই বংশধরের মাঝেও প্রজননের ক্ষমতা থাকে, তা হলে জীব দুটি একই প্রজাতির্ভুক্ত এবং তারা অন্যান্য গোষ্ঠীর থেকে প্রজনন বিচ্ছন্ন অবস্থায় থাকে। এটি হলো বায়োলজিক্যাল প্রজাতি ধারণা। (১) অবশ্য এটিই কেবল একমাত্র প্রজাতির সংজ্ঞা নয় প্রজাতির প্রায় ২৪-৩৬ টি সংজ্ঞা রয়েছে। তবে এই সংজ্ঞা টি সাধারণভাবে ব্যবহৃত হয়ে থাকে। বায়োলজিক্যাল স্পিসিস এর সংজ্ঞা অনুযায়ী একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীরা অন্যান্য গোষ্ঠী থেকে আইসোলেটেড ( প্রজনন বিচ্ছিন্ন) অবস্থায় থাকে। তবে দেখা গেছে বিভিন্ন প্রজাতির বেবুন, ভালুক, চিতা, নেকড়ে-বুনো কুকুর এরা নিজেদের মাঝে আন্তঃপ্রজনন করতে পারে। পাখিদের প্রায় ১৬% প্রজাতি বন্য পরিবেশে আন্তঃপ্রজননের মাধ্যমে উর্বর বংশধর তৈরি করে। (২)  Google photo * প্রজাতি বিভক্তিকরণের বিভিন্ন রুপ- বায়োলজিক্যালি কোনো জীব অন্য গোষ্ঠীর থেকে আইসোলেটেড ( প্রজনন বিচ্ছিন্ন) অবস্থায় থাকলে তা ভিন্ন প্রজাতি বলে গন্য হবে তবে প্রজাতির বিভক্তিকরণে কেবল বায়োলজিকাল পার্স্পেক্টিভ ই নেয়া হয়না এসব ক্ষেত্রে মরফোলজিক্যাল, ফাইলোজেনেটিক এবং...

হিজামা ( কাপিং থেরাপি), নববী মেডিসিন এবং একটি পর্যালোচনা

Image
 আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যেও আছে। " ( সুনানে ইবনে মাজাহ ৩৪৭৬)  Google photo *ইতিহাসঃ' প্রাচীন গ্রীসে , হিপোক্রেটিস (আনুমানিক 460 - 370 খ্রিস্টপূর্বাব্দ) শরীরের অভ্যন্তরীণ রোগ এবং কাঠামোগত সমস্যার জন্য কাপিং ব্যবহার করতেন এবং রোমান সার্জনরা এটি রক্তপাতের জন্য ব্যবহার করতেন । পদ্ধতিটি মুহাম্মদ (সাঃ) দ্বারা অত্যন্ত সুপারিশ হওয়ায়মুসলিম বিজ্ঞানীরা ভালভাবে অনুশীলন করেছিলেন, এবং তারা এই পদ্ধতিটিকে আরও বিশদ ও বিকাশ করেছিলেন। ধারাবাহিকভাবে, এই পদ্ধতিটি তার একাধিক আকারে এশীয় এবং ইউরোপীয় সভ্যতা জুড়ে ওষুধ হিসেবে ছড়িয়ে পড়ে। মুসলিমদের মধ্যেও এর বেশ ভালো ব্যবহার দেখা যায়। (১)  দুই দশক পূর্বেও হিজামা বা কাপিং থেরাপি নিয়ে তেমন গবেষণা ছিলো না। তাছাড়া এর মেকানিজম নিয়ে গবেষণা তুলনামূলক কম হওয়ায় এর ব্যাপারে সাইন্টিফিক তত্ত্ব ও কম ছিলো। এবং অন্তত ২০১০ পর্যন্ত এর তেমন গবেষণা ছিলো না এবং প্রতিকুল ঘটনা গুলোই কেবল আলোচনায় আসতো। কাপিং থেরাপি নিয়ে ২০১৪ পর্য...

মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সহবাস কি নিরাপদ?

Image
এন্ডোমেট্রিওসিস কিঃ  ​জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে থাকা বিশেষ কোষগুচ্ছ যদি জরায়ুর বাইরে অবস্থান নেয় তাহলে এই অবস্থাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ড্রোমেট্রিওসিস নারীদের জন্য এক নীরব ঘাতক। এন্ড্রোমেট্রিওসিসের ফলে নারী বন্ধ্যাত্ববরণ করতে পারে। নারীদের মধ্যে প্রায় ১০% অর্থাৎ ১০০ জনের মধ্যে প্রায় ১০ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকে।  ©google photo লক্ষণসমূহঃ  ১. মাসিক চলাকালে পেলভিন পেইনের ব্যথা আরো তীব্র আকার ধারণ করা ৷  ২.তীব্র ব্যথাযুক্ত পিরিয়ড হওয়া, যা রোগীর দৈনন্দিন কাজকে বাধাগ্রস্থ করতে পারে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ডিসম্যেনুরিয়া বলা হয়।  ৩.মাসিকের সময় তীব্র রক্তপাত হওয়া।   ৪. যৌন সহবাসের সময় বা পরে ব্যথা হওয়া।    ৫.অসুস্থ অনুভব করা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, ডায়রিয়া কিংবা প্রস্রাব-পায়খানা করার সময় রক্তপাত হওয়া।  ৬. গর্ভধারণে সমস্যা হওয়া। মাসিকের সময় সহবাস এবং এন্ডোমেট্রিওসিসঃ  এন্ডোমেট্রিওসিস নানা কারণে হতে পারে, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হলে, কিংবা জিনগত কারণে যদি পরি...

লেজবিহীন ইঁদুর এবং প্রাইমেটদের বিচ্ছিন্নতার সংযোগ-

Image
বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিতে প্রাইমেটদের লেজ না থাকাটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হলেও এটি একটি কেন্দ্রীয় প্রশ্নের মধ্যেই পড়ে৷ সেক্যুলার এপ্রোচ অনুযায়ী, নিউ ওয়ার্ল্ড / ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেটদের লেজ থাকলেও হোমিনিডদের ( pan- Homo) লেজ নেই। এবং এই লেজ আনুমানিক ২৫ মিলিয়ন বছর আগে খসে গিয়েই নিউ/ ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেট এবং হোমিনিডরা বিচ্ছিন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে ন্যাচার জার্নালে প্রকাশিত এক রিসার্চ পেপারে দাবি করা হয়েছে বিজ্ঞানীরা হোমিনিডদের লেজ হারানোর একটি জিনগত কারণ খুঁজে পেয়েছেন। '' on the genetic basis of tail-loss evolution in humans and apes'' নামক পেপারটি আসলে ২০২১ এর মাঝামাঝি সময়েই প্রিপিন্ট আকারে উন্মুক্ত ছিলো Biorxiv তে। প্রায় ৮০০ দিনের রিভিউয়ের পর ন্যাচার জার্নালে তা প্রকাশিত হয়েছে। Bo Xia et al. কর্তৃক পরিচালিত উক্ত গবেষণায় mice modeling কে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা মানুষ, প্রাইমেট এবং ইঁদুরের ৩১ ধরনের হমোলগাস জিন নিয়ে কাজ করেছেন। এখানে জানিয়ে রাখা ভালো, পেপারে গবেষকদের মূল কাজ হলো TBXT জিন নিয়ে যা brachyury প্রোটিন কে কোড করে। এটি প্রায় সকল ভার্টাব...

সমকামিতার ব্যবচ্ছেদ: বৈজ্ঞানিক এবং দার্শনিক আলোকপাত পর্ব: ১

Image
*সমকামিতা, রুপান্তরকামিতা এবং বহু ফ্যালাসির উপাখ্যান। সমকামিতা নিয়ে খানিকটা আলোচনা করা যাক। আলোচনার বিষয়াদির মধ্যে সমকামিতা, ট্রান্স এসকল বিষয়ই ইনক্লুড থাকবে তবে বিস্তারিত আলোচনার পূর্বে বঙ্গদেশীয় প্রয়াত নাস্তিক লেখক, ব্লগার অভিজিৎ রায়ের 'সমকামিতা' বইটিকে একটু রিভাইস করে নেয়া যাক। পরবর্তীতে আমরা একাডেমিয়ায় প্রচলিত আর্গুমেন্টস নিয়ে বিস্তর আলাপ আলোচনায় ঢুকব।  প্রয়াত নাস্তিক, ব্লগার অভিজিৎ রায়ের সমকামিতা বইয়ের প্রথম অধ্যায় ( প্রকৃতি ও সমকামিতা) এই অংশে তিনি সমকামিতার বিরুদ্ধে বিদ্যমান প্রাকৃতিক যুক্তিগুলোকে যেমন:- ন্যাচারালি রিপ্রোডাকশনই হলো মুখ্য উদ্দেশ্য যার ফলে সমকামিতা প্রাকৃতিক হতে পারেনা। এসকল আর্গুমেন্ট কে তিনি আপিল টু ন্যাচারাল ফ্যালাসি দাবি করেছেন। এখানে যে সমস্যাটি উদ্ভুত হয় তা হলো জর্জ মুরের এক্সাম্পল, তিনি বলেছেন, ধরুন কিছু বিষাক্ত মাশরুম প্রকৃতিতে পাওয়া যায় এর মানে তো এই নয় যে তা আসলেই ভালো। সুতরাং এটা ন্যাচারালিষ্টিক ফ্যালাসি। বিষয়টা এমন নয় মোটেও, যখন প্রাকৃতিক বা স্বভাবজাত হিসেবে কোনোকিছুকে উপস্থাপন করা হয় তখন সেটাকে 'আশেপাশের পরিবেশে' উপলব্ধ হিসেবে আখ্য...

বিজ্ঞান কি ন্যাচারালিস্টিক প্রফেট?

Image
TedEd সাইন্টিফিক লিটারেচারে রিপ্রোডিউসিবিলিটি বলে একটা টার্ম আছে। কোনো গবেষণা বা তত্ত্ব আসলেই কতটা যৌক্তিক, বা সেটি আদৌ ভুল কিংবা ফ্রড কিনা তা বোঝা এবং জানার মাধ্যম হলো পুনরুৎপাদনযোগ্যতা।কোনো বিজ্ঞানী তত্ত্ব প্রদানের পর অন্যান্য বিজ্ঞানীরা সেই বিজ্ঞানীর প্রদত্ত একই সাইন্টিফিক মেথড ব্যবহার করে উক্ত গবেষণাকে রিপ্রোডিউস করার চেষ্টা করেন, যদি রিপ্রোডিউসের পর একই ধরনের এনালাইসিস এবং ডেটা থেকে একই ফলাফল পাওয়া যায় তবে তত্ত্বটি সাইন্টিফিক মেথড অনুযায়ী বিশ্বাসযোগ্যতা লাভ করে। রিপ্রোডিউসিবিলিটি সাইন্টিফিক মেথডের অন্যতম একটি এসেন্স।  তবে অবাক করার বিষয় হলো ন্যাচার জার্নালের করা একটি সার্ভেতে প্রায় ৭০% গবেষক অন্যান্য গবেষকদের গবেষণা রিপ্রোডিউস করতে ব্যর্থ হয়েছেন এবং অর্ধেকেরও বেশি গবেষক তাদের নিজস্ব গবেষণা রিপ্রোডিউস করতে পারেননি। অর্থাৎ হিউজ পরিমাণ সাইন্টিফিক স্টাডি বিশ্বাসযোগ্য নয়। সার্ভেতে অংশগ্রহণকারী ৫২% গবেষক জানান সাইন্টিফিক মেথডে উল্লেখযোগ্যভাবে 'reproducibility crisis ' রয়েছে। এবং ৩১% এর কম গবেষণা মনে করেন রিপ্রোডিউস এর ব্যর্থতা প্রকাশিত সাইন্টিফিক লিটারেচারের ফলাফলকে ভুল প্রমাণ ...

পশ্চিমা বিশ্বে সমকামিতার উত্থান- রাজনৈতিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক ইতিহাস

Image
 Author:  Nafe Al Mamun  কার্যত প্রতিটি ধর্ম ও মানব সভ্যতায় সমকামিতা নিষিদ্ধ ছিল। কিছু রোমান সভ্যতা বাদে; প্রাচীন গ্রীক শাসক ও অভিজাতরা, যারা ছেলেদের প্রেমিক হিসাবে ব্যবহার করতেন, অর্থাৎ সমকামী আচরণ ছিল। কার্যত সব সংস্কৃতিতে অনৈতিক বলে বিবেচিত। সুতরাং আমাদের অবশ্যই ভেবে দেখা উচিত যে, কিভাবে সব সংস্কৃতি এবং ধর্মগুলি একে অপরের থেকে আলাদা হয়েও একই সিদ্ধান্তে এসেছে।  ©Todd Franson আধুনিক চিকিৎসাবিজ্ঞানে হোমোসেক্সুয়ালিটিকে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।  সর্বপ্রথম যিনি এই রোগকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি হলেন অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী Otto Gross. তবে তার এই চাওয়াটা তৎকালীন বিজ্ঞানীরা সিরিয়াসলি নেন নি কারণ গ্রোজ বেশ কয়েক বছর যাবৎ mentally handicapped ছিলেন এবং বিভিন্ন madhouse এবং রিহ্যাব ক্লিনিকে সময় কাটিয়েছেন। অনেকটা পাগল টাইপের ছিলেন আর কি! এক দশক পরে এই হোমোসেক্সুয়ালিটি নিয়ে আবির্ভূত হন নতুন আরেকজন – Alfred Charles Kinsey যিনি একজন গে ছিলেন এবং তারই ছাত্র Clyde Martin এর সাথে তার সম্পর্ক ছিল। উল্লেখ্য, চার্লস এছাড়াও আরও কিছু মানসিক ব্যাধিতেও আক্রান্ত ...