বিজ্ঞান কি ন্যাচারালিস্টিক প্রফেট?
![]() |
| TedEd |
সাইন্টিফিক লিটারেচারে রিপ্রোডিউসিবিলিটি বলে একটা টার্ম আছে। কোনো গবেষণা বা তত্ত্ব আসলেই কতটা যৌক্তিক, বা সেটি আদৌ ভুল কিংবা ফ্রড কিনা তা বোঝা এবং জানার মাধ্যম হলো পুনরুৎপাদনযোগ্যতা।কোনো বিজ্ঞানী তত্ত্ব প্রদানের পর অন্যান্য বিজ্ঞানীরা সেই বিজ্ঞানীর প্রদত্ত একই সাইন্টিফিক মেথড ব্যবহার করে উক্ত গবেষণাকে রিপ্রোডিউস করার চেষ্টা করেন, যদি রিপ্রোডিউসের পর একই ধরনের এনালাইসিস এবং ডেটা থেকে একই ফলাফল পাওয়া যায় তবে তত্ত্বটি সাইন্টিফিক মেথড অনুযায়ী বিশ্বাসযোগ্যতা লাভ করে। রিপ্রোডিউসিবিলিটি সাইন্টিফিক মেথডের অন্যতম একটি এসেন্স।
তবে অবাক করার বিষয় হলো ন্যাচার জার্নালের করা একটি সার্ভেতে প্রায় ৭০% গবেষক অন্যান্য গবেষকদের গবেষণা রিপ্রোডিউস করতে ব্যর্থ হয়েছেন এবং অর্ধেকেরও বেশি গবেষক তাদের নিজস্ব গবেষণা রিপ্রোডিউস করতে পারেননি। অর্থাৎ হিউজ পরিমাণ সাইন্টিফিক স্টাডি বিশ্বাসযোগ্য নয়। সার্ভেতে অংশগ্রহণকারী ৫২% গবেষক জানান সাইন্টিফিক মেথডে উল্লেখযোগ্যভাবে 'reproducibility crisis ' রয়েছে। এবং ৩১% এর কম গবেষণা মনে করেন রিপ্রোডিউস এর ব্যর্থতা প্রকাশিত সাইন্টিফিক লিটারেচারের ফলাফলকে ভুল প্রমাণ করে। (১) এছাড়াও সমসাময়িক গবেষণায় ২৪৬ জন জীববিজ্ঞানী একই ইকোলজিকাল ডেটা সেটকে রিপ্রোডিউস করার সময় ভিন্ন ভিন্ন ফলাফল পেয়েছেন। (২) একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে যতটুকু জানি, কোনো পিয়ার রিভিউড জার্নালে রিসার্চ প্রকাশিত হলে উক্ত জার্নালের পূর্বে আমাদের রিট্র্যাকশন ওয়াচের দিকে বেশি খেয়াল রাখতে হয় এর আস্থা সম্পর্কে জানতে।
আমাদের সোসাইটিতে বিজ্ঞান কে যেভাবে গস্পেল ট্রুথ হিসেবে দেখানো হয় বিজ্ঞান কিন্তু তেমন নয়। জগতের সত্যিকার অর্থে একটি বায়াসমুক্ত, ফ্ললেস ব্যাখ্যা পেতে হলে সোসাইটির বিজ্ঞানের প্রতি থাকা 'অন্ধবিশ্বাস' কে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে বিজ্ঞান আমাদের জন্য কোনো ন্যাচারালিস্টিক 'প্রফেট' নয় বরং এটি একটি টুলস। পিয়ার রিভিউড হলেই তা গস্পেল ট্রুথ নয় বরং আউট অব বক্স আরও আস্ত একটি গল্প লুকিয়ে আছে। এজন্যই মেইনস্ট্রিম সাইন্টিফিক কমিউনিটি অনেক দাবির পক্ষে স্কেপ্টিকাল পজিশনকে এন্ডোর্স করে। এবং জ্ঞানচর্চার ক্ষেত্রে হেলথি স্কেপ্টিসিজম চর্চার প্রয়োজন রয়েছে বৈ কি।
রেফারেন্স:
1. Baker, M. 1,500 scientists lift the lid on reproducibility. Nature 533, 452–454 (2016)
2. Gould, E., Fraser, H. S., Parker, T. H., Nakagawa, S., Griffith, S. C., Vesk, P. A., ... & Larkin, D. J. (2023). Same data, different analysts: variation in effect sizes due to analytical decisions in ecology and evolutionary biology.
.jpeg)
Comments
Post a Comment