লেজবিহীন ইঁদুর এবং প্রাইমেটদের বিচ্ছিন্নতার সংযোগ-
বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিতে প্রাইমেটদের লেজ না থাকাটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হলেও এটি একটি কেন্দ্রীয় প্রশ্নের মধ্যেই পড়ে৷ সেক্যুলার এপ্রোচ অনুযায়ী, নিউ ওয়ার্ল্ড / ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেটদের লেজ থাকলেও হোমিনিডদের ( pan- Homo) লেজ নেই। এবং এই লেজ আনুমানিক ২৫ মিলিয়ন বছর আগে খসে গিয়েই নিউ/ ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেট এবং হোমিনিডরা বিচ্ছিন্ন হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে ন্যাচার জার্নালে প্রকাশিত এক রিসার্চ পেপারে দাবি করা হয়েছে বিজ্ঞানীরা হোমিনিডদের লেজ হারানোর একটি জিনগত কারণ খুঁজে পেয়েছেন। '' on the genetic basis of tail-loss evolution in humans and apes'' নামক পেপারটি আসলে ২০২১ এর মাঝামাঝি সময়েই প্রিপিন্ট আকারে উন্মুক্ত ছিলো Biorxiv তে। প্রায় ৮০০ দিনের রিভিউয়ের পর ন্যাচার জার্নালে তা প্রকাশিত হয়েছে। Bo Xia et al. কর্তৃক পরিচালিত উক্ত গবেষণায় mice modeling কে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা মানুষ, প্রাইমেট এবং ইঁদুরের ৩১ ধরনের হমোলগাস জিন নিয়ে কাজ করেছেন। এখানে জানিয়ে রাখা ভালো, পেপারে গবেষকদের মূল কাজ হলো TBXT জিন নিয়ে যা brachyury প্রোটিন কে কোড করে। এটি প্রায় সকল ভার্টাব্রেটসদের মধ্যেই পাওয়া যায়। Brachyury প্রোটিন মূলত embryogenesis এর সাথে মেসোডর্মের ফর্মেশনে কাজ করে এছাড়াও নানান ক্ষেত্রবিশেষে এটির এক্সপ্রেশন ঘটে। দেখা গেছে, TBXT জিনের ট্রান্সক্রিপশনের ফলেই ইঁদুরের লেজ ফর্ম হয়েছে। গবেষণার mice modeling এর জন্য গবেষকগণ ৬৭ টি ইঁদুর নিয়ে Crispr-case9 প্রযুক্তি ব্যবহার করে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস ইঁদুরদের মধ্যে Tbxt এর প্রাচুর্যতা বৃদ্ধি করেছেন এবং TbxtΔexon6 এর পরিমাণ ও বৃদ্ধি করেছেন। এক্ষেত্রে Tbxt এর ক্ষেত্রে সম্পূর্ণ ট্রান্সক্রিপশন ঘটেছে অন্যদিকে TbxtΔexon6 এর ক্ষেত্রে সম্পূর্ণ ( full length) ট্রান্সক্রিপশন ঘটেনি। উল্লেখ্য যে ইঁদুরের ক্ষেত্রে এই মিউটেশন টেকনিক্যালি করা হলেও প্রকৃতিতে তা এমনিই ঘটে। তো যেসব ইঁদুরের মধ্যে tbxt জিনের ট্রান্সক্রিপশন এর আধিক্য ছিলো সেসব ইঁদুরের লেজ ছিলো লম্বা এবং যেসব ইঁদুরের শরীরে Tbxt জিনের exon 6 কে বাদ দিয়ে মিউট্যান্ট tbxt জিনের ট্রান্সক্রিপশন সম্পন্ন হয়েছে তাদের লেজ অর্ধেক হয়ে গেছে, কিংবা একেবারেই শেষ হয়ে গেছে ( বাহ্যিকভাবে দেখা যায়না এমন)। তো এখান থেকে infer করা হচ্ছে primate bipedalism ঘটার সময় এমন কোন মিউটেশনের মাধ্যমে হোমিনিডরা তাদের লেজ হারিয়েছে।(১)
(*)
এবার কিছু প্রশ্নের দিকে তাকানো যাক। সবার আগে, ইঁদুরের মধ্যে এই লেজের পরিবর্তন নতুন কিছু নয়, রাশিয়ান বিজ্ঞানী Nadezhda Alexandrovna Dobrovolskaya-Zavadskaya ১৯২৭ সালে যখন প্রথম ইঁদুরে brachyury মিউটেশন ঘটান, মজার বিষয় হলো brachyury র অর্থই হলো short tail বা ছোট লেজ। (2) Bo Xia et.al এর পেপারে বলা হয়েছে Alu এলিমেন্টস এর ইনসার্টের ফলেও tbxt তে পরিবর্তন আসতে পারে, এই বিষয়টি পেপারে হাইলাইট করা হলেও ইঁদুরের মূল গবেষণায় Alu ব্যবহার করা হয়নি বরং tbxt এর exon6 কে ছাটাই করা হয়েছে। যাকে আমরা বলছি TbxtΔexon6. Tbxt কে সম্ভাব্য কারণ দাবি করা হলেও অসংখ্য ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যেও 'লেজ' পাওয়া যায় এটি কেন? তার কোনো উত্তর নেই। brachyury প্রোটিন এদের মধ্যেও আছে এবং tbxt gene তা কোড করে, সুতরাং মিউটেশন ও অবশ্যই ঘটে।
(*)
Bo Xia et.al এর এই গবেষণায় অধিকাংশ ইঁদুরই এমব্রায়োনিক স্টেজেই মারা গিয়েছে এই মিউটেশনের কারণে। (3) এছাড়াও অন্যান্য প্রাইমারি লিটারেচার থেকেও এমনটিই জানা যায়। (৪) যেখানে মাত্র ৬৭ টি ইঁদুরের mice modeling এর নিয়ন্ত্রিত গবেষণায় মিউট্যান্ট জিনের ফলে ইঁদুর সার্ভাইভ করতে পারেনি, যখন হোমিনিডরা আলাদা হয়েছে সেই পপুলেশনে এই মিউটেশন ঘটে থাকলে জিন ফ্লো এক থাকার ফলে সবার মধ্যেই এটি থাকার কথা, সেক্ষেত্রে নানান জেনেটিক ডিফেক্টের ফলে পপুলেশনের অর্ধেকের বেশিই বিলুপ্ত হয়ে যাওয়ার কথা! ( নেগেটিভ সিলেকশন কে এডাপ্টিভ সুবিধা হিসেবে ধরা হয়েছে) সেক্ষেত্রে এইভাবে লেজ হারিয়ে প্রাইমেটদের bipedalism সম্পন্ন হয়েছে এটি বলা অত্যন্ত 'unrealistic'। এছাড়াও সো কল্ড সিনোনিমাস মিউটেশন যদি এর উপর ইফেক্ট ফেলে তাহলে তো কথাই নেই।
(*)
আরেকটি লক্ষণীয় বিষয় হলো, tbxt জিনের Δexon6 এর ফলে পরিবর্তন আসতে বিবর্তনের অন্যান্য ক্লেইমের মতো 'মিলিয়ন' বছর ওয়েট করতে হয়নি। সুতরাং ২৫ মিলিয়ন বছর আগে 'অনেকটা' সময় ধরে bipedalism ঘটার কোনো সাফিশিয়েন্ট রিজন নেই Bo Xia et.al এর গবেষণা অনুযায়ী। এছাড়াও এই বিষয়ের অর্থাৎ লেজ ফর্মেশনের কোনো মাত্রার কোনো ধরনেরই ফসিল রেকর্ড পাওয়া যায়নি। সুতরাং এটা স্পষ্ট যে Bo Xia et.al এর ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট কেবল প্রাইমেটের bipedalism এর ফলে লেজ হারানোর ঘটনাটিকে প্রিসাপোজ করে নিয়ে তাদের সেই 'নিজস্ব' ইনফারেন্স এর পক্ষে একটি প্রমাণ দাঁড় করিয়েছেন। তবে প্রাকৃতিকভাবে হোমিনিড bipedalism এর সময় লেজ হারানোর বিষয়টি এভাবে ঘটেছিল কিংবা আসলেই ঘটেছিল তা প্রমাণিত হয়নি।
রেফারেন্স:
1. Xia, Bo, Weimin Zhang, Guisheng Zhao, Xinru Zhang, Jiangshan Bai, Ran Brosh, Aleksandra Wudzinska et al. "On the genetic basis of tail-loss evolution in humans and apes." Nature 626, no. 8001 (2024): 1042-1048.
2. Dobrovolskaia-Zavadskaia, N. (1927). Sur la mortification spontanee de la queuw chez la spuris nouveau et sur l'existence d'un caractere (facteur) hereditaire non viable. Compr. Soc. Biol., 97, 114-119.
3. Xia, Bo et.al Nature | Vol 626 | 29 February 2024, page: 1046
4.Chen, Shuxia, Yunping Lei, Yajun Yang, Chennan Liu, Lele Kuang, Li Jin, Richard H. Finnell, Xueyan Yang, and Hongyan Wang. "A mutation in TBXT causes congenital vertebral malformations in humans and mice." Journal of Genetics and Genomics (2023).


Comments
Post a Comment