responding the critics on contingency argument-1
গত পর্ব: নেসেসারি বিয়িং
স্রষ্টার অস্তিত্ব নিয়ে অন্যতম একটি সেরা আর্গুমেন্ট হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট বা ডিপেন্ডেন্সি আর্গুমেন্ট। বেশ কিছু প্রমিনেন্ট ফিলোসফাররা এর বিপক্ষে কিছু যুক্তি দিয়ে থাকেন। তন্মধ্যে ফ্যালাসি অফ কম্পোজিশন, ইনফিনিট রিগ্রেস এসব নিয়ে আলোচনা আমরা শুরুর দিকেই ক্লিয়ার করেছি। তবে Bootstrapping আর্গুমেন্টটি মোটামুটি সমসাময়িক সময়ের জন্য কিছুটা বিস্তারিত ক্রিটিক।
১. নির্ভরশীল রিয়েলিটির অস্তিত্বের কারণ হয় কন্টিনজেন্ট বা নেসেসারি। তবে-
যদি কন্টিনজেন্ট রিয়েলিটির অস্তিত্বের কারণ কন্টিনজেন্ট হয় তবে এটি সার্কুলার হয়ে যায় যা রিগ্রেস তৈরি করে। যা অসম্ভব।
২. আবার যদি কন্টিনজেন্ট রিয়েলিটির অস্তিত্বের কারণ যদি নেসেসারি ফ্যাক্ট হয় তবে সেটার ইফেক্ট অর্থাৎ এই কন্টিনজেন্ট রিয়েলিটিও নেসেসারি হওয়ার কথা - কিন্তু তা হয়নি।
যার ফলে কন্টিনজেন্ট রিয়েলিটির কোনো কারণ থাকতে পারে না।
এই ক্রিটিকের রিফর্মেশন আকারে আরেকটি ক্রিটিক আছে পিটার ভ্যান ইন ওয়াগেনের। সেটা হচ্ছে নেসেসারি বিয়িং এর ইফেক্ট ও নেসেসারি হবে অর্থাৎ মহাবিশ্বও নেসেসারি হবে। বিষয়টা হচ্ছে এমন যে যদি গড মহাবিশ্বকে অস্তিত্বে আনতে চান তবে সেটা তো আর কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হবে না অর্থাৎ তিনি চাইলে মহাবিশ্ব অস্তিত্বে আসবেই এবং এইদিক থেকে মহাবিশ্বের অস্তিত্ব অনিবার্য, সুতরাং ঈশ্বর থাকলে মহাবিশ্ব অনিবার্য অস্তিত্ব হতো, কিন্তু মহাবিশ্ব অনিবার্য নয় বরং নির্ভরশীল তাই স্রষ্টার অস্তিত্ব নেই।
তো মূলত এই ক্রিটিকটির সমস্যা হচ্ছে এখানে মহাবিশ্বের অস্তিত্বের ক্ষেত্রে কারণ কে 'ইভেন্ট কজেশন' হিসেবে ধরে নেয়া হয়েছে এবং গডের ক্রিয়েশনকে 'মেকানিক্যাল কজেশন' হিসেবে প্রিসাপোজ করে নেয়া হয়েছে। অর্থাৎ এখানে কোনো স্বাধীন ইচ্ছে নেই স্রেফ র্যান্ডম কজ এবং ইফেক্ট রয়েছে এমন ধরে নেয়া হয়েছে। এটা সত্য স্রষ্টা চাইলে মহাবিশ্ব অস্তিত্বে আসবেই তবে এটাও সত্য তিনি অস্তিত্বে না নিয়ে আসলে তা আর অস্তিত্বে আসবেনা। স্রষ্টা মহাবিশ্ব কে অস্তিত্বে নিয়ে এসেছেন তার ফ্রি উইল দ্বারা। গড ভলিশনাল এজেন্ট হওয়ায় তার উইলের জন্য কন্টিনজেন্ট স্টাফ এর মতো ' এক্সটার্নাল কজ' খোজাটা ক্যাটাগরি ফ্যালাসি। অপরদিকে ' God will to create contingent things ' এই বাক্যটি লজিক্যালি ইম্পসিবল নয় বরং এটি সম্পূর্ণ কনসিস্টেন্ট একটি ফর্মুলা। অল পাওয়ারফুল এজেন্ট হিসেবে তিনি প্রি এক্সিস্টিং স্টাফ ছাড়াই যদি মহাবিশ্ব তৈরি করতে পারেন তবে ভলিশনাল এজেন্ট হিসেবে তিনি এজেন্ট কজেশান এর মাধ্যমে কন্টিনজেন্ট রিয়েলিটিকে অস্তিত্বে নিয়ে আসতেই পারেন এবং মনে রাখা প্রয়োজন এই ডিপেন্ডেবল’ রিয়েলিটি তার এসেন্স এর অন্তর্ভুক্ত নয়। সেক্ষেত্রে নেসেসারি বিয়িং এর ইরাদা ( ফ্রি উইল) এর ইফেক্ট ও মাস্ট নেসেসারি হতে হবে এমন কোন কথা নেই বরং এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি।
অবজেকশন-২
অন্যদিকে গড Omniscience এ থেকে দেখানোর চেষ্টা করা হয় তিনি মহাবিশ্ব ক্রিয়েট করতে চাইলে পরবর্তীতে সেটা আর 'না করতে পারবেন না '। যেমন গডের Omniscience হলো গড সকল ট্রু প্রপোজিশন জানেন। এখন ধরুন যেহেতু গড Omniscient, তিনি জানেন তিনি মহাবিশ্ব তৈরি করবেন। এটা যদি একটা ট্রু প্রোপোজিশন হয় তাহলে কি এটা সম্ভব যে তিনি মহাবিশ্ব তৈরি করবেন না? উত্তর হলো, না সম্ভব না। তিনি যদি মহাবিশ্ব তৈরি না করেন তাহলে সেই প্রোপোজিশন টা ভুল প্রমাণিত হবে। অর্থাৎ গড যেটা আগে থেকে জানতেন সেটা ভুল জানতেন। কিন্তু গড তো সকল ট্রু প্রোপোজিশন জানেন তার দ্বারা কি ভুল জানা সম্ভব? মূলত এখানে Omniscience & Omnipotent কে মিউচুয়ালি এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করা হয়।
জবাব: এখানে ধরে নেয়া হ'য়েছে গড এর উইল কন্টিনজেন্ট ফ্যাক্ট এর মতো পরিবর্তন হয়। যেহেতু গড omniscience যেহেতু তিনি সবকিছুই জানেন এমনকি তার ডিসিশন সম্পর্কেও তিনি অবগত। তিনি তার ডিসিশন চেইঞ্জ করলে সেটা সম্পর্কেও তিনি অবগত যার ফলে out of free will তিনি লজিক্যালি সম্ভব এমন সবকিছুই করতে পারবেন। আবার : ' তিনি মহাবিশ্ব তৈরি করবেন এটা জানেন এবং এটা না করলে তার 'আগে' জানা বিষয়টা ভুল হবে ' এই স্টেটমেন্টটি ভুল। কেননা গড ভার্টিক্যালি কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করছেন না বরং সকল কিছুই তার জ্ঞাত। সুতরাং তিনি করবেন এবং করবেন না, কিংবা তিনি এটাকে বড় বানাবেন বা বানাবেন না এই বিষয় বা সিদ্ধান্ত গুলো তিনি timeless ভাবে জানেন, যার ফলে in time একটি হলে আরেকটি বাতিল এই ধারণাটি গডের ক্ষেত্রে একেবারেই খাটেনা। গড সিদ্ধান্ত নিলে মহাবিশ্ব তৈরি হবে এটা অনিবার্য তবে মহাবিশ্বের এই ' অস্তিত্বে আসাটা অনিবার্য ' খোদ মহাবিশ্ব কোনো অনিবার্য অস্তিত্ব নয় যেমন মহাবিশ্ব তৈরি হয়ে গেছে এখন যদি মহাবিশ্বের ইকুয়েশন থেকে গড কে সরিয়ে দেয়া হয় তাহলে কি হবে? মতো মহাবিশ্বের অস্তিত্ব বলেই কিছু থাকবে না কারণ মহাবিশ্বের অস্তিত্বে আসার জন্য সেটা গড এর উপরই নির্ভরশীল।
Comments
Post a Comment