হাদিস সংকলনের ইতিহাস এবং ওরিয়েন্টালিষ্টদের বিভ্রান্তি

হাদিস সংকলনের ইতিহাস নিয়ে যে মিথ্যেটি সবচেয়ে বেশি প্রচলিত তা হচ্ছে হাদিস সংকলন করা হয়েছে মহানবী (স) এর মৃত্যুর ৩০০ বছর পর থেকে। এই মিথ্যে বিষয়টা প্রথম স্প্রেড করেন ওরিয়েন্টালিষ্ট ইগনোজ গোল্ডযিহার। ওরিয়েন্টালিষ্ট কারা যেটা এক কথায় জেনে নেয়া যাক। 

❝যেভাবে হোক ওয়েস্ট কে উপরে তুলতে হবে ও বাকি সবকিছুকে নিচে নামাতে হবে। পশ্চিম বাদে বাকি সবকিছুকে খারাপ, সমস্যাযুক্ত হিসেবে দেখাতে হবে।❞ (১) 

যারা বা যেসব স্কলার এই কাজ করে, এই ধারণা দ্বারা প্রভাবিত ও এই টার্গেট বাস্তবায়নকারীদের দ্বারা ফান্ডেড তারা ওরিয়েন্টালিস্ট স্কলার। তবে সব ওরিয়েন্টালিষ্ট স্কলার যে খারাপ তা নয় কিছু স্কলার নিরপেক্ষ ভাবেও স্টাডি করে। 

Google photo 


ওরিয়েন্টালিষ্টদের এই ক্লেইমের প্রমাণ হিসেবে দাবি করে যে মহানবী ( ﷺ) তাঁর জীবদ্দশায় হাদিস লিখতে নিষেধ করেছিলেন। তবে এটাও সত্য প্রাথমিক সময়ে রাসুল তা নিষেধ করলেও হাফেজ বৃদ্ধি পাওয়ার পর তিনি লেখার অনুমতি দিয়েছিলেন। যেমন আবু দাউদ এর বর্ণনা,

 আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হতে শ্রবণ করতাম, তা লিখে রাখতাম। আমি ইচ্ছা করতাম যে, আমি এর সবই সংরক্ষণ করি। কিন্তু কুরাইশরা আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলেঃ তুমি যা কিছু শোন তার সবই লিখে রাখ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি তো কোন সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশীর অবস্থায়ও বলেন। একথা শুনে আমি লেখা বন্ধ করি এবং বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করি। তখন তিনি তার আংগুল দিয়ে নিজের মুখের প্রতি ইাশারা করে বলেনঃ তুমি লিখতে থাক, ঐ যাতের কসম, যাঁর হাতে আমার জীবন, যা কিছু এ মুখ হতে বের হয়, তা সবই সত্য। ( সুনান আবু দাউদ, ৩৬০৭ মানঃ সহিহ) 

এছাড়াও ওরিয়েন্টালিষ্ট দের এসব ক্লেইমের উল্লেখযোগ্য জবাব দিয়েছেন Mușṭafa As-Sibā ͑

, Muḥammad ʾAbū Shahbah , Muḥammad Muṣṭafā Al Aẓami ͑, and Rif at Fawzi র মতো স্কলারগণ।

 

মুসলিম একাডেমিয়াতে ইন্দোনেশিয়ান স্কলার হারুন নশ্যুয়ন বেশ সুপরিচিত। তার লিখিত" Islam From various aspects " নামক বইটি Institute of Islamic Research Indonesia র মধ্যে হ্যান্ডবুক হয়ে উঠেছে। হারুনের দাবি হচ্ছে হিজরি দ্বিতীয় বর্ষ পর্যন্ত সুন্নাহ এবং এর ঐতিহ্যের কোনো কিছুই লিখিত ছিলো না এমনকি মুখস্থ ও ছিলো না। প্রফেসর হারুনের এই দৃষ্টিভঙ্গি অন্যান্য ওয়েস্টের ওরিয়েন্টালিষ্ট দের থেকেও বেশি বিভ্রান্তিকর। 

এর জবাবে মালেশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ৫ জন গবেষক ২০২১ সালে ৩০ পৃষ্ঠার ঢাউস সাইজের গবেষণাপত্র প্রকাশ করেছেন। উক্ত গবেষণাপত্রে মুহাম্মদ (ﷺ) এর সময়কালে হাদিস সংকলন করা হয়েছিল কিনা, উমর (রা) আসলেই হাদিস লেখা বন্ধ করে দিয়েছিলেন কিনা এ নিয়ে আলোচনা করেছেন। হাদিসের স্ক্রিপ্ট সেই সময়ে সংরক্ষণ করা হয়েছিল কিনা এবং ফার্স্ট সেঞ্চুরিতে কতগুলো হাদিস সংকলন করা হয়েছিলো, কিছু বিভ্রান্তিকর রেফারেন্স এর জবাব ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট বিশ্লেষণ চালিয়েছেন তারা। এবং দেখিয়েছেন মুহাম্মদ (ﷺ) এর সময়কালেই হাদিস সংকলন করা হয়েছিলো। 


রিসার্চ পেপারটির পিডিএফ  The Writing of Hadith in the Era of Prophet Muhammad: A Critique on Harun Nasution’s Thought

রেফারেন্সঃ

1.Edward Said, Orientalism (Vintage Books, 1979): Orientalism is a Western style for dominating, reconstructing and having authority over the Orient. 

2.Harun, D. R., Rasyid, A. D., Lubis, A., Mohd, M. A. W. F. B., & Rasyid, B. D. (2021). The Writing of Hadith in the Era of Prophet Muhammad: A Critique on Harun Nasution’s Thought. Al-Jami'ah: Journal of Islamic Studies, 59(1), 191-220.

Comments

Popular

ইনফিনিট রিগ্রেস - অসীমের দিকে প্রত্যাবর্তন