দার্শনিকদের মতামত কি নাস্তিকতা যৌক্তিক হওয়ার প্রমাণ?

কিছু নাস্তিক ( সবাই নয়) দার্শনিকদের অবস্থানের ভিত্তিতে কোনো একটি মত কিংবা দৃষ্টিভঙ্গিকে অধিক যৌক্তিক হিসেবে দাবি করে থাকে। যেমন একাডেমিয়ার অধিকাংশ দার্শনিক নাস্তিক যার দলে নাস্তিকতা একটি ওয়ার্ল্ডভিউ হিসেবে আস্তিকতা কিংবা অন্যান্য ওয়ার্ল্ডভিউ এর তুলনায় অধিক যৌক্তিক। আসলেই কি তাই? বিস্তারিত জানা যাক।

Own creation 

ফিলপেপার সার্ভে ফিলোসফারদের নিয়ে করা অন্যতম এবং অতি গুরুত্বপূর্ণ একটি সার্ভে। ফিলপেপার সার্ভে মূলত দুজন দার্শনিক ডেভিড বোর্গেট এবং ডেভিড চালমার্স এর পরিচালিত একটি প্রজেক্ট যেখানে বিশ্বব্যাপী ২০০০ ইংরেজি প্রফেশনাল দার্শনিকদের প্রায় ১০০ টি ফিলোসফিক্যাল প্রশ্নের উপর তাদের মতামত নেয় এবং মুল্যায়ন করে৷ প্রথম ফিলপেপার সার্ভে শুরু হয় ২০০৯ সালে। পরবর্তীতে ২০০৯ এর সার্ভের পর মেটাসার্ভে শুরু হয়। এবং এর ফলাফল প্রথম উপস্থাপন করা হয় ফিলপেপার ওয়েবসাইটে এবং পরবর্তীতে এর ফলাফল প্রকাশ করা হয় Philosophical Studies জার্নালে। [১] 

ফিলপেপার সার্ভের মধ্যে প্রশ্ন ছিলো প্রায় ত্রিশের অধিক এবং ফিল্ডে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সকল দার্শনিকদের মতামত একত্রে হিসেব করা হয়েছিলো। ফিলপেপার সার্ভে তে দেখা যায় সকল ফিল্ড একত্রে এথিজম বা নাস্তিকতা সাপোর্ট করে এমন দার্শনিকদের সংখ্যা প্রায় ৭২% অর্থাৎ সকল দার্শনিকদের মিলিতভাবে নাস্তিকতা এন্ডোর্স করার পার্সেন্টেজ হলো ৭২%। অনেক নাস্তিক এটা দেখিয়ে দাবি করে থাকে যে একাডেমিয়াতে দার্শনিকদের অবস্থান সবার উপরে। সেক্ষেত্রে হাইলি ইন্টেলেকচুয়াল দার্শনিকদের প্রায় ৭২% ই নাস্তিকতা কে যৌক্তিক মনে করে এক্ষেত্রে এটি হলো নাস্তিকতা যৌক্তিক হওয়ার একটি স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স। ফিলোসফার Wes Morriston এর মধ্যেও এই বিষয়ের সাথে খানিকটা মিল দেখা যায়। Wes Morriston ২০০০ সালের দিকে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এর ফার্স্ট প্রেমিস এর সমালোচনা করতে গিয়ে বলেন "অধিকাংশ সৎ, বুদ্ধিমান দার্শনিকরা causal principle কে সত্য মনে করেন না, যদি causal principle সত্য হতো তবে অবশ্যই সকল ইন্টেলেকচুয়াল ফিলোসফাররা একমত হতো"। [২] কিছু নাস্তিকও এমনভাবেই দার্শনিকদের অবস্থানের আধিক্যকে র‍্যাশনালিটির ফ্যাক্টর মনে করে থাকে। খুব সম্ভবত নাস্তিকরা ৭২% দার্শনিকের যে বিষয়টি বলে সেটা নিয়ে ২০১৩ সালের দিকে ফিজিসিস্ট শন ক্যারল তার ব্লগে এই সার্ভে উল্লেখ করেছিলেন, আরও মজার বিষয় হলো ২০১৩ সালের প্রথম প্রকাশিত হওয়া পেপারেও ৭২% দার্শনিক নাস্তিক এতোটুকুই হাইলাইট করা ছিলো। [৩] তবে মূল বিষয় কিন্তু এরচেয়েও বিস্তৃত। প্রথমত বলে নেয়া দরকার ডেমোক্রেটিক কোনো কিছু র‍্যাশনালিটির প্রমাণ হতে পারে না। কোন দার্শনিক কোন মতবাদে বিশ্বাসী কত শতাংশ বিশ্বাসী এসব কখনোই কোনো প্রমাণ নয়। ষাটের দশকে আইন্সটাইন সহ অসংখ্য ফিজিসিস্ট স্টেডি স্টেট থিওরিকে সত্য মনে করতেন। আইন্সটাইন তো কসমোলজিক্যাল এক্সপ্যানশন কে বাদ দেয়ার জন্য তার ইকুয়েশনে নতুন একটি ধ্রুবক λ বসিয়েছিলেন পরবর্তীতে স্বীকার করেছিলেন এটি ছিলো তার সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়ত ৭২% দার্শনিক নাস্তিক এই কথাটা ব্রড সেন্সে বলাটা অযৌক্তিক। কারণ স্পেশালিষ্ট এবং নন স্পেশালিষ্টদের মধ্যে বেশ ভালো একটি পার্থক্য রয়েছে। শুরুতে যে ৭২% নিয়ে কথা হলো সেটা হলো সকল ফিল্ডের ফিলোসফারদের মধ্যের হিসেব। যেমন God রিলেটেড প্রশ্নটা হলো Philosophy of Religion ফিল্ডের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে সকল ফিল্ডের দার্শনিকদের টোটাল মতামত এর ৭২% নাস্তিকতা সমর্থন করে। কিন্তু যারা Philosophy of Religion ফিল্ডের স্পেশালিষ্ট, অর্থাৎ এই ফিল্ডের দার্শনিক তাদের মধ্যে ৮০% ই আস্তিক এবং ২০% নাস্তিক! পার্থক্য টা কোথায় বুঝতে পেরেছেন আশা করছি। আসলে যারা দাবি করে ৭২% দার্শনিক নাস্তিক তাই এটা যৌক্তিক তারা 'স্পেশালিষ্ট এবং নন স্পেশালিষ্ট ফিলোসফারদের পার্থক্য টা পড়েনি'। অবশ্য এটাতে তাদের দোষ নেই, কারণ ২০১৩ তে ফিলপেপারে থাকা পেপার টাতে নন স্পেশালিষ্ট এবং স্পেশালিষ্টদের পার্থক্য আছে এই সম্বিলিত কোনো টেবিল নেই, তবে ২০১৪ সালে যখন সার্ভে টি পিয়ার রিভিউড হয় এবং Philosophical Studies জার্নালে প্রকাশিত হয় তখন পেপারের ১৯ নং পৃষ্ঠায় এটি যুক্ত করা হয়েছে। 


atikurrahmanasief
What do philosopher believe, page-19 


তাহলে আমরা যা বুঝতে পারলাম তা হলো, দার্শনিকদের এন্ডোর্স করা মতবাদ কোনোকিছু কে প্রুফ করেনা এবং ধর্মতাত্ত্বিক দর্শনে অভিজ্ঞ দার্শনিকদের ৮০% ই আস্তিক, সুতরাং কেউ যদি ফিলোসোফি অব রিলিজিয়ন নিয়ে স্টাডি করে তার আস্তিক হবার সম্ভাবনা ৪ গুণ বেড়ে যায়। 

রেফারেন্স:

1.Bourget, D., Chalmers, D.J. What do philosophers believe?. Philos Stud 170, 465–500 (2014). https://doi.org/10.1007/s11098-013-0259-7

2. Morriston, W. (2000). Must the beginning of the universe have a personal cause?: A critical examination of the Kalam cosmological argument. Faith and Philosophy, 17(2), 149-169.

3. https://www.preposterousuniverse.com/blog/2013/04/29/what-do-philosophers-believe/

Comments

Popular

ইনফিনিট রিগ্রেস - অসীমের দিকে প্রত্যাবর্তন