অমনিপটেন্ট প্যারাডক্স, লজিক্যাল ইউথ্রাইফো ডিলেমা & গড।
লজিক হলো বিদ্যমান সবকিছুর অস্তিত্ব এবং অস্তিত্বের ব্যাখ্যা বা রিজনিং। ফিলোসোফি এবং লজিকে ল অফ থট হলো ফান্ডামেন্টাল এক্সিওমেটিক রুলস যার উপর ভিত্তি করে আমরা চিন্তা, আলোচনা ইত্যাদি করে থাকি। ল অফ থটের লজিক গুলো নেসেসারি এবং লজিক ও আমাদের অস্তিত্ব এবং রিজনিং এর ক্ষেত্রে নেসেসারি। [১]
স্রষ্টার অমনিপটেন্ট এট্রিবিউট এর এগেইন্সটে প্রচলিত প্যারাডক্সটি হচ্ছে অমনিপটেন্ট প্যারাডক্স। যা বলে " স্রষ্টা কি এমন একটি ভারী পাথর তৈরি করতে পারবেন কিনা যা তিনি নিজেই তুলতে পারবেন না? "
![]() |
| Google photo |
এখানে গড যেকোনো একটা করলেও তিনি আর অমনিপটেন্ট থাকেন না। যেমন তিনি যদি এমন ভারী পাথর তৈরি করতে পারেন যা তিনি তুলতে পারবেন না তবে তিনি অমনিপটেন্ট নন, আবার এমন পাথর তৈরি করতে না পারলেও তিনি অমনিপটেন্ট নন। এমন আরও কিছু উদাহরণ টানা যায় যেমন গড মিথ্যা বলতে পারবেন কিনা, পাপ করতে পারবেন কিনা ইত্যাদি। এই প্যারাডক্স এর সাথে সমস্যা হচ্ছে এগুলোর প্রায় প্রতিটি লজিক্যাল ইম্পসিবিলিটি কমিট করে। লজিক্যাল ইনকন্সিস্টেন্সি হচ্ছে এমন কিছু যা স্ববিরোধী ফলে নেসেসারিলি সেগুলো ফলস। [২] গডের অমনিপটেন্ট ডিফাইন করা হয় এভাবে ❝ তিনি এমন সবকিছু করতে সক্ষম যা লজিক্যালি পসিবল। ❞ অর্থাৎ লজিক্যালি "করা" যায় এমন সবকিছু তিনি করতে সক্ষম।
[৩]
"এমন ভারী পাথর যা তিনি উঠাতে পারবেন না " এই স্টেটমেন্টটি গডের অমনিপটেন্ট এর ডেফিনিশন এর সাথে কন্ট্রাডিক্টরি। বাই ডেফিনিশন গড সবকিছুই পারবেন সেক্ষেত্রে এটা প্রিসাপোজ করে নেয়া যে তিনি " তুলতে পারবেন না " এই বিষয়টি সেল্ফ রিফিউটিং। আবার অন্যান্য বিষয় যেমন তিনি মিথ্যা বলতে পারবেন কিনা? এখন মিথ্যে বলা হয় কোনো কিছু এচিভ করার জন্য বা কোনো সমস্যা থেকে বাচার জন্য ' কিন্তু সংজ্ঞানুযায়ী গড সেল্ফ সাফিশিয়েন্ট। অর্থাৎ গড এর ন্যাচার এর সাথে "মিথ্যে বলা" "পাপ করা" এগুলো যায় না এসব ক্ষেত্রে গড এর অমনিপটেন্ট কে ব্যবহার করা স্ববিরোধী। কেননা গড অমনিপটেন্ট বলেই এগুলো পারবেন না। তিনি সর্বশক্তিমান, সেল্ফ সাফিশিয়েন্ট বলেই তার ন্যাচার এসব থেকে মুক্ত। অর্থাৎ বাই ন্যাচার তার উপর এটা ইনএপ্লিকেবল। তাই এটা মেটাফিজিক্যালি ইম্পসিবল যে গড মিথ্যে বলবেন বা পাপ করবেন। তার সর্বশক্তিমান গুণের জন্যই তিনি এগুলো করবেন না। বা এগুলোর সাথে গডের "করার" কোনো সম্পর্ক নেই। সুতরাং এগুলো না করলেও ( মেটাফিজিক্যালি ইম্পসিবল টাস্ক) গড সর্বশক্তিমান না এটা প্রমাণ হয়না। ঈশ্বর এমন কোনো ভারী পাথর তৈরি করতে পারবেন কিনা যা তিনি নিজেই তুলতে পারবেন না এই বিষয়টা এমন না যে, “ এখানে এমন কোন যুক্তিযুক্ত কাজ আছে যা X করতে পারবেন না।” বরং বিষয়টা এমন যে, “ না করাকে করা সম্ভব কিনা” , অর্থাৎ লজিক্যালি ইম্পসিবল কে এখানে পসিবল হিসেবে প্রিসাপোজ করে নেয়া হয়েছে। এগুলো সংজ্ঞানুযায়ী সর্বশক্তিমান এর উপর এপ্লিকেবল নয় সুতরাং এটি যুক্তিযুক্ত যে সর্বশক্তিমান কোনো সত্ত্বা এটা করতে পারবেনা কারণ তিনি সর্বশক্তিমান। [৪] মূলত মিথ্যে বলা, খারাপ কাজ করা মেটাফিজিক্যালি ইম্পসিবল। যার ফলে এগুলো করতে না পারলেও গডের লিমিটেশন আছে তা প্রমাণ হয়না।
লজিক্যাল ইউথ্রাইফো ডিলেমা:
দ্বিতীয়ত, এখানে যে বিষয়টা লক্ষ্য করা প্রয়োজন সেটা হচ্ছে ঈশ্বর অযৌক্তিক কিছু করতে পারবেন না এর মানে কি তিনি যুক্তি দিয়ে আবদ্ধ? যুক্তির বাইরে যেহেতু তিনি কিছু করতে পারেন না সেক্ষেত্রে যুক্তি কি তার উর্ধ্বে? মোটেও না। যুক্তি ঈশ্বরের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল জ্যাকেটের মতো না যা ঈশ্বরের উর্ধ্বে হিসেবে গণ্য হতে পারে। বরং ঈশ্বর হচ্ছেন সুপ্রিম র্যাশনাল বিয়িং এবং লজিক হচ্ছে তার এস্পেক্ট এর সিম্পল রিফ্লেকশনের মতো। [5] সুতরাং লজিক গড এর উর্ধ্বে কোনো কিছু নয়। এখানে বলা যায় যেহেতু গড লজিক এর উর্ধ্বে, ল অফ থট এর উর্ধ্বে এবং লজিক দ্বারা তিনি কন্সট্রেইন নন তবে তিনি লজিক্যাল ইম্পসিবিলিটি কমিট করতেই পারেন এক্ষেত্রেও অমনিপটেন্ট প্যারাডক্স কাজ করে এবং এটা প্রশ্ন তোলে যে গড আসলেই অমনিপটেন্ট কিনা। এক্ষেত্রে এই লজিক্যাল ইউথ্রাইফো ডিলেমায় ঈশ্বর ল গিভার হিসেবে সকল লজিকের উর্ধ্বে। সুতরাং " ঈশ্বর এমন কোনো ভারী পাথর তৈরি করতে পারবেন কিনা যা কিনা তিনি নিজেই তুলতে পারবেন না” এর উত্তর লজিক্যাল ইউথ্রাইফো ডাইলেমার আলোকে হবে এমন; হ্যাঁ এবং না, এটা অসম্ভব সেজন্যই এটা সম্ভব। যুক্তি যদি এমন কিছু হয় যার মাধ্যমে from world to God perspective এ আমরা সবকিছুর ব্যাখ্যা দিয়ে থাকি বা রিজনিং তুলে ধরি তবে যদি গড কে লজিক থেকে একেবারে আলাদা ধরে নেই তাহলে আমাদের পক্ষে যে সত্ত্বা লজিক্যাল ল' থেকে আলাদা তার এহেন কার্যক্রম বোঝা একেবারেই অসম্ভব হয়ে যাবে। সুতরাং ঈশ্বরের অমনিপটেন্স এবং অস্তিত্বের এরকম লজিক্যাল প্যারাডক্স ডায়ালেক্টিক্যালি টুথলেস এবং মিনিংলেস।
সুতরাং এর সঠিক ধারণা হচ্ছে গড তার ন্যাচার এর সাথে কন্সিস্টেন্স রেখে সবকিছু করেন। তিনি লজিকের একেবারে বাহিরেও না, বা লজিক তার উর্ধ্বে ও না কোনো এক্সটার্নাল জ্যাকেটের মতো। বরং তার ন্যাচারের সাথে কন্সিস্টেন্সি বজায় থাকে এমন সবকিছুই তিনি করতে পারেন। এবং অন্যান্য বিষয়গুলো না পারা তার সর্বশক্তিমান এট্রিবিউট বাতিল করেনা। আমরা ততটুকুই তার সম্পর্কে সত্ত্বাগত ভাবে জানতে পারি তিনি যতটুকু আমাদের জানাতে চান।
রেফারেন্স:
1.Laws of thought". The Cambridge Dictionary of Philosophy. Robert Audi, Editor, Cambridge: Cambridge UP. p. 489
2.Levy, S. E. (1971). Logical Impossibility. Philosophy and Phenomenological Research, 32(2), 166-187.
3.Aquinas, St. Thomas. 1921. The summa theologica of St. Thomas Aquinas. 2nd ed.Part 1, Qu. 25, Art. 3 "argues that omnipotence should be understood as the ability to do anything that is absolutely possible, that is, that does not imply a contradiction."
4.Ortiz, H. H., & Flores, V. C. (2019). A Logical Solution to the Paradox of the Stone. FLAP, 6(6), 1037-1050.
5. Is God constrain by logic? William Lane Craig Jun 2, 2022

Comments
Post a Comment