Thomas Aquinas and Contingency Argument

একুইনাসের দ্বিতীয় আর্গুমেন্টটি 'mover' এর স্থানে 'causation' দিয়ে রিপ্লেস করা হয়েছে। যা প্রথম অংশের সাথে অনেকাংশে একই। যার ফলে আমরা দ্বিতীয় পর্বটি বাদ দিয়ে, একুইনাস এর তৃতীয় আর্গুমেন্ট, কন্টিনজেন্সি নিয়ে আলোচনা করব। পূর্বের আর্গুমেন্ট

Atikurrahmanasief
Own creation


1.Whatever is contingent at one time did not exist.

2.If everything is contingent, then at one time nothing existed.

3.If at one time nothing existed, then nothing would exist now.

4. Something does exist now.

5. Therefore, not every being is contingent.

6. Therefore, there is a necessary being.

7. Either the necessary being gets its necessity from another, or exists necessarily of itself.

8. The series (ordered per se) of necessary beings that get their necessity from another does not regress infinitely.

9. Therefore, there is a necessary being that exists necessarily of itself. 


1.Whatever is contingent at one time did not exist. ( যা কিছু সম্ভাব্য তা একসময় অস্তিত্বে ছিলো না)  

এই বাক্যটি সংজ্ঞায়িতভাবেই সত্য। কারণ 'contingent' মানেই হলো সম্ভাব্য। সম্ভাব্য অস্তিত্ব যা থাকতেও পারে নাও থাকতে পারে। থাকলেও যেমন মেটাফিজিক্যাল কোনো ল ভায়োলেট হয়না না থাকলেও হয়না। সুতরাং সংজ্ঞানুযায়ী, প্রেমিস ১ সঠিক। 


 2. If everything is contingent, then at one time nothing existed. ( যদি সবকিছুই 'সম্ভাব্য' হতো তবে কোনোকিছুই অস্তিত্বে থাকতো না) 

এই প্রেমিস বোঝার পূর্বে grounding জিনিসটা বোঝা দরকার। metaphysical grounding হলো কোনো জিনিস থাকার ভিত্তি কি সেটাকে নির্দেশ করে। উদাহরণস্বরুপ, ধরুন, আমার ফোন। ফোনকে একেবারে 'ফান্ডামেন্টাল' পর্যায়ে বিশ্লেষণ করলে আমরা পাবো এটম, কোয়ার্ক ইত্যাদি। যদি পরমাণুসমূহ না থাকতো তবে টেবিলের অস্তিত্ব থাকতো না। সুতরাং টেবিলের অস্তিত্ব 'পরমাণুর' অস্তিত্বের উপর নির্ভরশীল। অর্থাৎ টেবিলের অস্তিত্বের ভিত্তি হলো 'পরমাণু'। প্রেমিস: ১ এ সংজ্ঞা অনুযায়ী, সম্ভাব্য অস্তিত্বগুলো থাকতেও পারে নাও পারে। সুতরাং এই সম্ভাব্য অস্তিত্বের ভিত্তি অন্যকিছু। তবে যেহেতু সম্ভাব্য অস্তিত্ব নিজেই নিজের metaphysical grounding হতে পারে না সেক্ষেত্রে এর grounding অন্যকিছু। ( সামনে আলোচনা হবে) সুতরাং যদি সবসময়ই যা অস্তিত্বে আছে তা কেবল 'সম্ভাব্য' হতো তবে এর অস্তিত্বই থাকতো না। 

3.If at one time nothing existed, then nothing would exist now. ( যদি কোনো সময় কিছুই না থাকতো তবে এখনো কিছুই থাকতো না।)

অর্থাৎ, একেবারে শুন্য থেকে এমনি এমনি কিছুই আসতে পারেনা। শুন্য কেবলই শুন্য৷ এর কোনো causal power নেই। ক্লাসিক্যাল মেটাফিজিক্সের একদম প্রাথমিক সূত্র।


4. Something does exist now. ( এখন কিছু জিনিস অস্তিত্বশীল) 

একমাত্র, Radical Skeptic ছাড়া আর কেউ এই প্রেমিস নিয়ে দ্বিমত করবেনা। এখন কিছু জিনিস অস্তিত্বে আছে। যেমন, আমি, পরিবেশের নানা উপাদান ইত্যাদি। অন্যান্য মস্তিষ্ক, আমাদের বাহ্যিক মহাবিশ্ব এসকল জিনিসের অস্তিত্ব মূলত Foundational. যার জন্য আলাদা প্রমাণের দরকার নেই। আমরা intuition দিয়েই জানি যে এগুলো অস্তিত্বশীল। যদিও অস্তিত্ব নিয়ে সন্দিহান Radical skeptic দের ভিত্তি স্ববিরোধী। কেননা, 'সবকিছুই সন্দেহ করার মধ্যে ' সবকিছু কে সন্দেহ করার বিষয়টিকেও সন্দেহ করা হয় ফলে জাস্টিফিকেশানের লুপ তৈরি হয় যা contradictory. 

5. Therefore, not every being is contingent. ( সুতরাং, সবকিছুই কেবল সম্ভাব্য নয়)

প্রেমিস: 1-4 অনুযায়ী যা সম্ভাব্য তা অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভরশীল। এবং কেবল শুন্য থেকেও কিছু আসতে পারেনা। আবার, সকল অস্তিত্বই যদি 'সম্ভাব্য' হয় তবে ভিত্তি না থাকার ফলে অস্তিত্বই অসম্ভব হয়ে যেত। (প্রেমিস:২) সুতরাং সবকিছুই 'সম্ভাব্য' নয়। 

6. Therefore, there is a necessary being. ( সুতরাং, একটি অনিবার্য অস্তিত্ব বিদ্যমান) 

একটি অনিবার্য অস্তিত্ব হচ্ছে এমন অস্তিত্ব যা নিজে স্বাধীন এবং তার অস্তিত্বের ভিত্তি তার মধ্যেই নিহিত। সংজ্ঞানুযায়ী, তার 'অনস্তিত্ব' অসম্ভব। যেহেতু কিছু অস্তিত্ব 'সম্ভাব্য' অর্থাৎ এদের অস্তিত্বের আলাদা ভিত্তি বিদ্যমান থাকা আবশ্যক সেক্ষেত্রে প্রেমিস 1-5 অনুযায়ী, এমন একটি অস্তিত্ব আবশ্যক যা সম্ভাব্য নয় বরং অনিবার্য। সুতরাং এই সম্ভাব্য অস্তিত্বের কারণ বা ভিত্তি স্বরুপ, একটি অনিবার্য অস্তিত্ব রয়েছে। 

7. Either the necessary being gets its necessity from another, or exists necessarily of itself. 

(হয় অনিবার্য অস্তিত্ব তার অনিবার্যতা অন্য কোনো কিছু থেকে পেয়েছে অথবা স্বীয় প্রকৃতির কারণে তা অনিবার্যভাবে অস্তিত্বশীল।) 

আমাদের সম্ভাব্য অস্তিত্বের ভিত্তির জন্য প্রয়োজনীয় অনিবার্য অস্তিত্ব তার necessity হয় অন্য কোনো মাধ্যম থেকে পেয়েছে অথবা নিজের nature এর জন্যই সে অস্তিত্বশীল। 


8. The series (ordered per se) of necessary beings that get their necessity from another does not regress infinitely. 

( অনিবার্য অস্তিত্ব অন্য কোনো অস্তিত্ব থেকে necessity লাভ করেছে এর সিরিজ বা ক্রম অসীম হতে পারে না) 

অনিবার্য অস্তিত্ব তার necessity অন্য কিছু থেকে পেয়েছে এটার সিরিজ বা ক্রম অসীম হতে পারবেনা৷ কারণ, অসীমতা কে পাড়ি দিয়ে চলে আসা অসম্ভব। জগতে অসীমের রিগ্রেস আধিভৌতিক কারণে সম্ভব নয়। সংশ্লিষ্ট হিলবার্ট হোটেল এবং জগতে অসীমের অসম্ভাব্যতা

9. Therefore, there is a necessary being that exists necessarily of itself 

( সুতরাং, একটি অনিবার্য অস্তিত্ব রয়েছে যা নিজে থেকেই অনিবার্যভাবে অস্তিত্বশীল।)  

প্রেমিস, ১-৮ অনুযায়ী এটি সত্য প্রমাণিত হয়েছে। 


রেফারেন্স:

 1. Thomas Aquinas, ST I, 2.3. SCG I, 13.

2. John Wippel, The Metaphysical Thought of Thomas Aquinas (The Catholic University Press of America, 2000), pp. 462-469. 

3.Edward Feser, Aquinas (Oneworld, 2009), pp. 90-99. 

4.On the distinction between series ordered per accidens and per se, and problems with the latter, see Patterson Brown, "Infinite Causal Regression," in Kenny (ed.), Aquinas: A Collection of Critical Essays (Notre Dame, 1976), pp. 214-236. 


Comments

  1. Hey Atik it’s me senior.can't reach u on social media that's why..hope you r safe!

    ReplyDelete
    Replies
    1. Hello senior. I'd searched your account but didn’t found any. Here's my id :https://www.facebook.com/profile.php?id=61561350892560&mibextid=ZbWKwL
      WhatsApp: 01908398464

      Delete

Post a Comment