সমকামিতা কি প্রাকৃতিক? বিজ্ঞানীরা কি প্রমাণ করেছেন এটি জিনগত? পর্ব: ৩

সমকামিতা ও রুপান্তরমকামিতা দ্বিতীয় পর্বে আমরা সমকামীতার জিনগত প্রভাব এবং ইন্টুইটিভ ডিসগাস্ট নিয়ে আলোকপাত করেছিলাম। আজ আমরা সাইন্টিফিক কমিউনিটির Same Sex Attraction নিয়ে করা গবেষণাগুলো একটু বিশ্লেষণ করব। শুরু করা যাক? 

Own creation

Gene Linkage Studies: 

প্রানীর আচরণের সংযোগমূলক (linkage studies) গবেষণাগুলোতে গবেষকগণ একটি বর্ধিত পরিবার খুঁজে বের করেন যে পরিবারের মধ্যে অস্বাভাবিকভাবে কোনো আচরণের উচ্চমাত্রা রয়েছে যেমন ধরুন, বাইপোলার। এক্ষেত্রে রিসার্চাররা পরিবারের প্রতিটি সদস্য থেকে টিস্যু থেকে ডিএনএ নিয়ে স্যাম্পল হিসেবে সংগ্রহ করেন এবং ক্ষুদ্র, বিশ্লেষিত ডিএনএ'র সেট ব্যবহার করে সংগ্রহিত নমুনাতে common segment খোঁজা শুরু করেন। গবেষকদের বিশ্লেষিত, ক্ষুদ্র ডিএনএ'র সেট কে বলা হয় 'মার্কার'। ২২,০০০ জিনের মধ্যে এসব মার্কারের মাধ্যমে একটি জিন খোঁজা বিশাল সুইমিংপুলে কন্ট্যাক্ট লেন্স খোঁজার থেকেও বেশি বাজে। আবার নির্ধারিত ডিএনএ sample এর মধ্যে অসংখ্য ' অপ্রাসঙ্গিক' জিন ও থাকে। এই পদ্ধতিতে যদি একই সিকুয়েন্স একটি নির্দিষ্ট ট্রেইটের সাথে যুক্ত হয় তখন গবেষকরা মনে করেন যে মার্কারটি তার জন্য কোড করা জিনের কাছাকাছি অবস্থিত, এবং তারা ধরে নেন তারা একটি 'linkage' খুঁজে পেয়েছেন। এই 'gene linkage studies এর মধ্যে অসংখ্য আপত্তি রয়েছে। কেননা, মেইনস্ট্রিম কোনো জিনবিদ বিশ্বাস করেনা যে, কেবল একটি জিন কোনো আচরণের জন্য নির্ধারিত। Science জার্নালের এক লেখকের ভাষায়, ❝ আচরণগত জিনতত্ত্বের ক্ষেত্রটি আপাত ( gene linkage studies) আবিষ্কারে পরিপূর্ণ, যা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং পরবর্তীতে বাতিল হয়ে গেছে। ❞ (১) 

ফিরে আসি, বিশ্বখ্যাত হ্যামারের gene linkage studies এর গবেষনায়। সমকামিতার জন্য দায়ী জিনগুলো খুঁজতে হ্যামার এবং তার দল ৭৬ জন পুরুষকে বেছে নেন যারা নিজেদেরকে সম্পূর্ণভাবে সমকামী মনে করেন। তারা দেখতে পান যে এসব পুরুষের ভাইদের সমকামী হওয়ার সম্ভাবনা ১৩.৫%।এছাড়াও তারা দেখেন যে, এসব পুরুষের মাতৃ-সম্পর্কীয় চাচা এবং খালাদের সন্তানদের মধ্যে সমকামীতা বেশি দেখা যায়। এরপর তারা ৩৮টি পরিবার নিয়োগ দেন যেখানে ২ জন করে সমকামী ভাই ছিলো। তাদের অনুমান ছিলো এক্ষেত্রে এই পরীক্ষণ সমকামীতার প্রভাবকে আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করবে এবং হ্যামার তাদের X chromosome (female) এ linkage এর খোঁজ চালান। হ্যামারের দাবি মতে, সে X chromosome এর xq28 এরিয়াতে একটি সমকামিতার ' পরিসংখ্যানগত গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক' খুঁজে পেয়েছেন। ১৯৯৩ এর জুলাইয়ে হ্যামার তার এই গবেষণা বিখ্যাত জার্নাল Science এ প্রকাশ করেন এবং হয়ে ওঠেন সাইন্টিফিক কমিউনিটির একজন বিতর্কিত বিজ্ঞানী। (২)

পরবর্তীতে হ্যামার এবং তার দল অন্য জনসংখ্যা নির্ধারণ করে তাদের গবেষণা আবারও রেপ্লিকেট করেন, তবে এবার কম statistical significant result পাওয়া গেল। (৩) ১৯৯৫ তে Western Ontario র গবেষণা Rice et al. হ্যামারের সমকামিতা নিয়ে গবেষণাটি রেপ্লিকেট করলেন, Rice এর এই gene linkage study হ্যামাদের আগের গবেষণার সাথে সংঘর্ষে লিপ্ত হলো। Rice এর গবেষণায় সমকামিতা এবং X chromosome এর xq28 এর মধ্যে কোনো সংযোগ পাওয়া গেল না। (৪) হ্যামারের মতে, Rice এর গবেষণায় এমন রেজাল্ট আসার কারণ Rice এর দল মাতৃ-সম্পর্কের কেউ সমকামী এমন গোষ্ঠী বেছে নেননি। যদিওবা হ্যামার এবং Rice দুজনের গবেষণা একত্রে করলেও তেমন গুরুত্বপূর্ণ কোনো সংযোগ পাওয়া যায় না। 

পরবর্তীতে National Institute of Health থেকে করা হলো whole genome study. আমেরিকার বিভিন্ন গবেষকদের কোলাবোরেশানে করা এই কাজ আগের অন্যান্য gene linkage studies এর তুলনায় বেশ বড় ছিলো এবং হ্যামার ও এই কাজের সাথে যুক্ত ছিলেন। এই গবেষণার তথ্যমতে, সম্পূর্ণ জিনোমের কোনো অংশই সমকামিতার জন্য দায়ী নয়। (৫) আবার ২০১৪ সালে মাঝামাঝি সময়ে শিকাগো ইউনিভার্সিটির গবেষণা টিম ৪০৯ জন সমকামী ভাইয়ের উপর গবেষণা চালিয়ে xq28 এ সংযোগ খুঁজে পান। তবে তারা আরও বলেন, জিনগত অবদান জিনের মাধ্যমে নির্ধারিত এ বিষয় থেকে বহুদুরের বিষয়। বরং এসকল জিন দেখায় যে আচরণের জন্য জিনগত এবং পরিবেশ উভয়ই ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। (৬) ২০১৫ সালের এক চাইনিজ গবেষণায় দেখা যায় COMT নামক জিন যৌনতা নির্ধারণে দায়ী। পরবর্তীতে হিসেব করে দেখা যায় উক্ত গবেষণার ফলাফলের সাইজ অত্যন্ত দুর্বল। (৭)

বায়োব্যাংক এর গবেষণা:

২০১৯ সালে অন্যতম প্রেস্টিজিয়াস জার্নাল Science এ প্রকাশিত হয় অর্ধমিলিয়ন মানুষের স্যাম্পল নিয়ে করা একটি কাজ। আমেরিকা, যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ড এর কম্বাইন্ড রিসার্চ গ্রুপের ২০ জন বিজ্ঞানী আমেরিকার Bio bank থেকে অর্ধমিলিয়ন মানুষের স্যাম্পল নিয়ে গবেষণা চালান। আগের gene linkage studies গুলো ছিলো অনর্থক, এছাড়া X chromosome এর xq28 সহ আরও চারটি ক্রোমোজম 'মার্কার' এই বিশাল গবেষণায় ভুল প্রমাণিত হয়। এই গবেষনায় রিসার্চাররা সমকামিতার সাথে correlated ৭ টি জিন খুঁজে পান তবে এক্ষেত্রে Same sex attraction এর সংজ্ঞা ছিলো ভিন্ন, হ্যামারের মতো 'সমকামিতা স্বভাবজাত' এই সংজ্ঞা ধরে তারা গবেষণা চালাননি। গবেষণায় দেখা যায়, পূর্বে gene linkage studies এ যে সো কল্ড শক্তিশালী চারটি ক্রোমোজম মার্কার পাওয়া গিয়েছিলো এদের ইফেক্ট সাইজ মাত্র ০.৪%, যা থাকা না থাকার সমান। তাদের গবেষণামতে, অসংখ্য জিন যেকোনো বৈশিষ্ট্য এর উপর প্রভাব ফেলতে পারে৷ জিনগুলোর প্রভাব ফেলার অংশ গবেষণা অনুযায়ী ৮-২৫%। সমকামিতা যদি সত্যিই কোনো শক্তিশালী শারীরিক ফলাফল হতো তাহলে মস্তিষ্কের কিংবা যৌনাঙ্গের কোনো না কোনো জিন তো এতে অবদান অবশ্যই রাখার কথা তাই নয় কি? গবেষকরা বিভিন্ন টিস্যুর জিন ঘেটে দেখেছেন কোনোটির সাথেই সমকামীতার সংযোগ খুঁজে পাননি যদিও অন্যান্য নানা বৈশিষ্ট্য এর সাথে জিনের সংযোগ তারা পেয়েছেন। (৮) 

সুতরাং বোঝা যাচ্ছে, সমকামীতা নিয়ে করা gene linkage studies গুলো কতটা দুর্বল এবং নৈরাশ্যের বিষয়। এবং হ্যামারের ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে কোনো শিশু সমকামী হিসেবে জন্মগ্রহণ করে। আদতে, জন্মগত বা প্রাকৃতিক সমকামী বলে পৃথিবীতে কিছু নেই। 


রেফারেন্স: 

1.Horgan J. 1993. Eugenics revisited. Scientific American 268 (June):92-100

* Pool R. 1993. Evidence for homosexuality gene. Science 261:291-2

2.Hamer DH, Hu S, Magnuson VL, Hu N, Pattatucci AML. 1993. A linkage betweenDNA markers on the X-chromosome and male sexual orientation. Science 261:321-7

3.Hu S, Pattatucci AML, Patterson C, Li L, Fulker DW, Cherny SS, Kruglyak L, Hamer DL. 1995. Linkage between sexual orientation and chromosome Xq28 in male but not in females. Nature Genetics 11:248-256

4.Rice G, Anderson C, Risch N, Eber G. 1999. Male homosexuality: absence of linkage to microsatellite markers at Xq28. Science 284:665-7

5.Mustanski BS, DuPree MG, Nievergelt CM, Bocklandt S, Schork NJ, Hamer DH. 2005. A genome-wide scan of male sexual orientation. Human Genetics 116:272-8

6.Sanders, AR, Martin, ER, Beecham, GW, Guo, S, Dawood, K, Rieger, G, Badner, JA, Gershon, ES, Krishnappa, RS, Kolundzija, AB, Duan, J, Gejman, PV, Bailey, M 2014. Genome-wide scan demonstrates significant linkage for male sexual orientation.Psychological Medicine 17:1-10

7.Yu, W, Tu, D, Hong, F, Wang, J, Liu, X, Cai, Y, Shu, R, Zhao, G, Wang, F, Pan, H, Wu, S.(2015) Analysis of the Association between Catechol-O-Methyltransferase Val158Met and Male Sexual Orientation. Journal of Sexual Medicine, 12(9):1920-1926

8. Ganna A, Verweij K, Nivard M, Maier R, Wedow R, Busch A, Abdellaoui A, Guo S,Sathirapongsasuti J, Team 23andMe Research, et al. 2019. Large-scale GWAS reveals insights into the genetic architecture of same-sex sexual behavior. Science (80). 365:eaat7693.

Comments

Popular

ইনফিনিট রিগ্রেস - অসীমের দিকে প্রত্যাবর্তন