Refutation of a stupid refutation of Paradoxical Sajid part:-1

 রিফিউটেশন অফ দ্য ষ্টুপিড রিফিউটেশন। ( এক্সিওম, প্রপার্লি বেসিক বিলিভ & গড) 

" প্যারাডক্স এবং বায়েজিদ" বইটা লেখা হয়েছে আরিফ আজাদের "প্যারাডক্সিকাল সাজিদ " বইয়ের রিফিউটেশন হিসেবে। যদিও আমি প্যারাডক্সিকাল সাজিদকে প্রেফার করিনা তবে প্যারাডক্সিকাল সাজিদ এর রিফিউটেশন হিসেবে এই বই একেবারে অখাদ্য। প্রতিটি চ্যাপ্টার স্ট্র ম্যান এ ভর্তি। তবে বিগিনারদের অনেকেই এই বই পড়ে খানিক বিভ্রান্তিতে পরতে পারে, সেক্ষেত্রে এই বইয়ের "অতিরিক্ত স্ট্র ম্যান " জনিত অধ্যায় গুলোর সংক্ষিপ্ত রিফিউটেশনের মনস্থির করলাম। 


চ্যাপ্টার ১: " একজন অবিশ্বাসীর বিশ্বাস " নামক অধ্যায়ে বিশ্বাস কে নিয়ে ফান করতে গিয়ে বলেছে প্রমাণের ভিত্তিতে বিশ্বাস বলে কিছু হয়না। প্রমাণ এবং বিশ্বাস পরস্পর সাংঘর্ষিক। আবার বলা হয়েছে বিজ্ঞান বিশ্বাসের বস্তু নয়, বিজ্ঞান হচ্ছে ফ্যাক্ট, পর্যবেক্ষণ এবং বিশ্বাসের বিষয়। এই হচ্ছে এই অধ্যায়ের সারাংশ।  

লেখক যে আসলে ফ্যালাসিম্যান এতে কোনো সন্দেহ নেই। তবে প্রতিটি অধ্যায় পড়ার পর বোঝা যায় বইয়ের লেখক এপিস্টেমোলজি সম্পর্কে একেবারেই অজ্ঞ। নব্য নাস্তিকদের ফলো আর বিজ্ঞান কে "সব" মনে করলে যা হয় আরকি। এপিস্টেমোলজিতে জাস্টিফাই ট্রু বিলিভ এর অন্যতম একটি বিষয় হচ্ছে knowledge require belief. জ্ঞানের জন্য বিশ্বাস করা প্রয়োজনীয়। হতে পারে বিশ্বাস টি সত্য বা মিথ্যে, জাস্টিফাই বা আনজাস্টিফায়েড। তিনটা (tripartite) ট্র‍্যাডিশনাল কম্পোনেন্টস এর মাধ্যমে বোঝা যায় যে জাস্টিফায়েড ট্রু বিলিভ জ্ঞানের জন্য নেসেসারি। যেমন, P সত্য, S বিশ্বাস করে যে P সত্য ; S ন্যায়সঙ্গত ভাবে বিশ্বাস করে ( জাস্টিফায়েড বিলিভ) যে P সত্য। জাস্টিফাই ট্রু বিলিভ নিয়ে বিস্তারিত জানতে পড়তে পারেন [১] 

বাই দা ওয়ে এপিস্টেমোলজি তে প্রপারলি বেসিক বিলিভ বলে একটা কথা আছে। সেসব বিশ্বাস কে নিয়ে ডিল করে ফাউন্ডেশনালিজম। ফাউন্ডেশনালিজম অনুযায়ী বেশ কিছু বিশ্বাস রয়েছে যা হিউম্যান বিলিভ সিস্টেম এর মৌলিক বিশ্বাস বা কেন্দ্রীয় বিশ্বাস। এই মতে বিশ্বাস হচ্ছে প্রপারলি বেসিক। এই বিশ্বাসগুলো নন ডক্সাটিক জাস্টিফিকেশানে হয়ে থাকে। এসব বিশ্বাসের জন্য কোনো জাস্টিফিকেশন বা প্রমাণ কিংবা অন্যান্য বিশ্বাসের প্রয়োজন নেই বা ফাউন্ডেশনাল বিলিভ অন্য বিলিভের উপর নির্ভরশীল নয়।মর্ডান ফাউন্ডেশনালিজম অনুযায়ী প্রপারলি বেসিক বিলিভ গুলো স্বতসিদ্ধ প্রমাণিত বা ইনকররিজিবল। [২]

উদাহরণস্বরুপ আমরা আমাদের এক্সটার্নাল মহাবিশ্বের কথা বলতে পারি। আমরা বিশ্বাস করে নেই মহাবিশ্বের অস্তিত্ব সত্য এমনকি বিজ্ঞানও বিশ্বাস করে নেয় মহাবিশ্ব সত্য। আমাদের ফিজিক্যাল রিয়েলিটি আমাদের মন এবং চেতনা থেকে আলাদা। আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মহাবিশ্ব কে অনুভব করি তাই মহাবিশ্ব সত্য এমন ভাবার কোনো কারণ নেই কারণ এমনটা হতেই পারে যে আপনার মস্তিষ্ক কোনো ল্যাবরেটরিতে আছে এবং আপনাকে মেশিনারি ইনপুটের মাধ্যমে এসব দেখানো হচ্ছে ( সিমুলেশন আর্গুমেন্ট) আমাদের অভিজ্ঞতা আসলে আমাদের অস্তিত্ব বাস্তব এর পক্ষে কোনো রিজন বা প্রমাণ প্রোভাইড করে না। সুতরাং বোঝাই যাচ্ছে আমরা বেচে আছি, অন্যান্য মনের অস্তিত্ব আছে, আমাদের মহাবিশ্বের অস্তিত্ব বাস্তব এসব জিনিসের কোনো প্রমাণ আমাদের কাছে নেই বরং এগুলো আমাদের ফাউন্ডেশনাল বিশ্বাস বা এগুলো স্বতসিদ্ধভাবে প্রমাণিত। এবং গড ও স্বতসিদ্ধ প্রমাণিত। [3]  

তাছাড়াও বিজ্ঞানে বিশ্বাসের স্থান নেই এসব সেই আশির দশকের পুরনো কথা। বিজ্ঞান নিজেই মেটাফিজিক্স এর উপর প্রতিষ্ঠিত। আগেও বিশ্বাস নিয়ে কথা বলেছি, প্রপারলি বেসিক বিলিভ নিয়েও কথা বললাম। বিজ্ঞান সুচনাকালীন কিছু ধারণা বা এজাম্পশন ধরে নেয় সেগুলো আসলে প্রমাণ করা সম্ভব না যেমন ( এক্সটার্নাল ওয়ার্ল্ড, কজালিটি)। [৪] বিজ্ঞান এসব ধরে নিয়েই গবেষণা চালায়। তাছাড়া "বৈজ্ঞানিক পদ্ধতিই একমাত্র বেস্ট " এই স্টেটমেন্ট টা কিন্তু সাইন্টিফিক না বরং ফিলোসোফিক্যাল স্টেটমেন্ট কারণ এই স্টেটমেন্ট এ কোনো পদার্থ নেই বা এটা কোনো সাবস্ট্যান্স না যাকে নিয়ে আমরা ল্যাবে গবেষণা করে বলে দিতে পারবো যে এও স্টেটমেন্ট টা আসলেই সত্য। এছাড়াও রিয়েলিজম এর কাউন্টার হিসেবে লেওডেনের পেপার ই রয়েছে যাতে তিনি দেখিয়েছেন সাক্সেক্সফুল সাইন্টিফিক থিওরি ও চেইঞ্জ হয়। বিজ্ঞান নিশ্চয়তা প্রদান করেনা সেখানে সত্যতা বা ট্রুথ রিভিল করা তো বহুদুরের বিষয়। 

রেফারেন্স:

[1] de Grefte, J. Knowledge as Justified True Belief. Erkenn 88, 531–549 (2023).

[2]The incorrigibility of the cogito", Johnathan Harrison, Mind: New Series, Vol. 93, No. XCIII, 1984.

[3] Plantinga, A. (1981). Is belief in God properly basic?. Noûs, 41-51.

doi.org/10.2307/2215239

[4] Hugh G. Gauch Jr., Scientific Method in Practice; P. 131 (Cambridge: Cambridge University Press, 2003

[5] Laudan, L. (1981). A confutation of convergent realism. Philosophy of science, 48(1), 19-49.

Comments

Post a Comment

Popular

ইনফিনিট রিগ্রেস - অসীমের দিকে প্রত্যাবর্তন