সম্ভাব্য বাস্তবতা (Mumkin-Al-wujood)

কন্টিনজেন্ট রিয়েলিটি: সম্ভাব্য বাস্তবতা 

আগের পর্ব: Principle of sufficient reason

আমি, আপনি, আমাদের চারপাশের প্রকৃতি, আমাদের এই সম্পূর্ণ মহাবিশ্ব অস্তিত্বে রয়েছে। এটি ভাবার বিষয় কেন এতোকিছু, এতো এতো প্রোপার্টির সম্মিলিত একটি সিকুয়েন্স, সমগ্র মহাবিশ্ব অস্তিত্বে রয়েছে? এগুলো না থাকলেই বা কি হতো? কেন অন্য কিছু নেই যা হয়তো আমাদের বাস্তবতার থেকে সম্পূর্ণ আলাদা? আচ্ছা এমনটা কি হতে পারে আমাদের এই সম্পূর্ণ টোটাল রিয়েলিটির উর্ধ্বে কিছু রয়েছে, যা আছে বলেই আমাদের সমগ্র বাস্তবতার অস্তিত্ব রয়েছে? কিন্তু আমরা তো আমাদের মহাবিশ্ব, প্রকৃতি সবকিছু নিয়েই আমাদের সমগ্র বাস্তবতা কে কাউন্ট করছি, সেক্ষেত্রে এর বাহিরের কোনো কিছু কিভাবে রিয়েল বা 'বাস্তব' হতে পারে? এর মানে হচ্ছে আমাদের সমগ্র মহাবিশ্বই বাস্তবতা সুতরাং এর বাহিরের কোন কিছু আদোতে 'বাস্তব' নয়। অর্থাৎ এর কোনো আসল কারণ বা ব্যাখ্যা নেই? কিন্তু এটা তো কনফিউজিং , কেননা সাধারণত আমরা যা কিছু এক্সপেরিয়েন্স করি সবকিছুর একটা ব্যাখ্যা রয়েছে। যেমন আমি এখন এই বইটি লিখছি, এটার একটি কারণ রয়েছে। আমরা PSR (Principle of Sufficient Reason) প্রিন্সিপাল অনুযায়ী জানি সাধারণ সকল কিছুর অস্তিত্বের জন্য একটি ব্যাখ্যা রয়েছে হতে পারে সেটি তার নিজের প্রকৃতির ব্যাখ্যা ( by nature) বা বাহ্যিক কোন কিছুর দ্বারা ব্যাখ্যা। 


আমাদের মহাবিশ্ব এবং সম্পূর্ণ প্রকৃতি নিয়ে টোটাল রিয়েলিটির অস্তিত্বের ব্যাখ্যাটা তাহলে কি হতে পারে? মহাবিশ্ব কি নিজেকে নিজে ব্যাখ্যা করতে সক্ষম? অর্থাৎ মহাবিশ্বের নিজস্ব প্রকৃতি কি তার অস্তিত্বের জন্য যথেষ্ট ব্যাখ্যামূলক ভূমিকা রাখতে পারে? এটি জানার পূর্বে আমাদের জানা প্রয়োজন Accidental properties এবং Essential Properties সম্পর্কে।  


Essential properties: এসেনশিয়াল প্রোপার্টি বা অনিবার্য প্রোপার্টি বলতে বোঝায় এমন একটি সব প্রোপার্টি যা সকল পসিবল ওয়ার্ল্ডে এক্সিস্ট করবে। অর্থাৎ কোনো বস্তুর এসেন্স হলো তার মধ্যে নিমিত্ত প্রোপার্টি। যেমন ত্রিভুজের তিনবাহু ত্রিভুজের এসেন্স ( ত্রিভুজ হওয়ার জন্য প্রয়োজনীয় নির্যাস) এর আইডেন্টিক্যাল সুতরাং ত্রিভুজের তিনবাহু ত্রিভুজের Essential property. তিনবাহু ছাড়া ত্রিভুজ হবেনা। আবার ব্যাচেলর এর essential property হলো বিয়ে বা করা। প্রত্যেকটা পসিবল ওয়ার্ল্ডে ব্যাচেলর এর জন্য 'বিয়ে না করা' প্রোপার্টিটি বাধ্যতামূলক। 


accidental properties: কোনো জিনিসের ক্ষেত্রে যদি এমন হয় ওই বস্তুটি অন্যভাবে থাকলেও ল অফ লজিক ভায়োলেট হয়না বা কিছু প্রোপার্টি যা তার মধ্যে থাকলেও তা পরিবর্তন হতে পারে সেগুলোকে বলা হয় accidental property. যেমন আমি এখন ফোনে বসে টাইপ করছি, আমি ডেস্কটপ এ টাইপ করলেও কিন্তু বইটি লেখা হতো এটি accidental property. 


আমাদের মহাবিশ্বের বিষয়বস্তুসমূহ কোনোটিই Essential property এর অন্তর্ভুক্ত নয় বরং আমাদের টোটাল রিয়েলিটি হলো কন্টিনজেন্ট। আমরা পূর্বে মোডাল লজিকে নেসেসিটি, কন্টিনজেন্সি এগুলোকে এক্সপ্লেইন করেছিলাম। যেসকল কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে বা যেসকল বস্তু গুলো সকল পসিবল ওয়ার্ল্ডে এক্সিস্ট করেনা সেগুলো হলো কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট। যেমন ধরুন একটি উড়ন্ত ঘোড়া এটি কোনো একটি পসিবল ওয়ার্ল্ডে থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিংবা বলা যায় গাছ পালা সূর্যের উপর নির্ভরশীল, সূর্য না থাকলে গাছপালার অস্তিত্ব থাকতো না সুতরাং গাছ পালা গুলো কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট। আমাদের মহাবিশ্ব বা সম্পূর্ণ টোটাল যে রিয়েলিটি তার একটি নির্দিষ্ট ল রয়েছে। যেমন ল অফ ফিজিক্স। এগুলো কনক্রিট ওয়ার্ল্ডে চেইঞ্জ হতে পারবেনা তবে এই ল অফ ফিজিক্স গুলো ভায়োলেট হতে পারবেই না এমন কোনো কথা নেই, কোনো পসিবল ওয়ার্ল্ডে আলোর গতি অন্যরকম হতেও পারে। কসমোলজিক্যাল কনস্ট্যান্ট গুলো অন্যরকম ভাবে গঠিত হতে পারে। এমনকি আমাদের এই সম্পূর্ণ টোটাল রিয়েলিটি অস্তিত্বে নাও থাকতে পারতো অর্থাৎ আমাদের টোটাল রিয়েলিটির এইযে পরিবর্তন এগুলো ল অফ লজিককে ভায়োলেট করেনা।


আবার কন্টিনজেন্ট এর মানে হচ্ছে subject to chance. 

অর্থাৎ কোনো কিছু ঘটার সম্ভাবনা। আমাদের মহাবিশ্ব নানা ধরনের সেপারেট অংশ নিয়ে গঠিত। আমাদের সম্পূর্ণ মহাবিশ্বকে বিকল্পভাবে সাজানোও সম্ভব। মহাবিশ্বের প্রোপার্টি গুলোকে অন্যভাবে চিন্তা করাও সম্ভব। অর্থাৎ আমাদের টোটাল রিয়েলিটি অস্তিত্বের জন্য রিয়েলিটি নিজেই নিজের ন্যাচারের মাধ্যমে নিজেকে ব্যাখ্যা করতে সক্ষম হয়, বরং আমাদের টোটাল রিয়েলিটি অন্য কোন কিছুর উপর তার অস্তিত্বের জন্য নির্ভরশীল।  



Comments

Popular

ইনফিনিট রিগ্রেস - অসীমের দিকে প্রত্যাবর্তন