Responding the criticism of contingency argument-2
নেসেসারি বিয়িং এর জন্য কন্টিনজেন্ট ফ্যাক্ট তৈরি করা কি লজিক্যালি ইম্পসিবল?
গত পর্বের লিংক: responding the criticism of contingency argument
Co-author Dr Fatema Amijee ( University of British Columbia)
সমস্যা:
কন্টিনজেন্সি আর্গুমেন্ট নিয়ে প্রচলিত একটি ছোট সমস্যা হচ্ছে স্রষ্টার নেসেসিটির সাথে জগতের সম্ভাব্যতার দ্বন্দ্ব। যদি একজন সম্পূর্ণ এবং সম্পূর্ণরুপে অনিবার্য অস্তিত্বশীল স্রষ্টা থাকেন, যিনি টাইমলেস এবং মহাবিশ্বের উর্ধ্বে তবে তার দ্বারা সম্ভাব্য কোনো কিছু আসা কিভাবে সম্ভব? (১) ডেফিনিশন অনুযায়ী কোনো সম্ভাব্য অস্তিত্বের আসল কারণ কি সম্ভাব্য অস্তিত্ব নয়? আরও বিশদভাবে বলা যায়, যদি স্রষ্টা সম্পূর্ণরুপে নেসেসারি হয় তবে তার প্রত্যেকটা কাজ (act) ও অবশ্যই নেসেসারি হবে এই অর্থে মহাবিশ্বের সৃষ্টি যা স্রষ্টা কর্তৃককৃত একটি কাজ, এটিকে কোনোভাবে কোনো সেন্সে সম্ভাব্য বলা যায়না। এখন যদি সৃষ্টি একটি নেসেসারি ফ্যাক্ট হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সকল জিনিস নেসেসারি হবে এক কথায় আল্টিমেটলি সম্ভাব্য অস্তিত্ব বলে কিছু থাকা সম্ভব না। আবার কোনো কিছু অস্তিত্বে এসেছে আবার নাও আসতে পারতো এসব কন্টিঞ্জেন্ট ফ্যাক্ট গুলো কি স্রষ্টার জ্ঞানকে এসব ঘটনার উপর নির্ভরশীল করছেনা? যদি বলা হয় গড সর্বজ্ঞভাবে জানেন যা কিছু আছে এবং যা হবে তা সম্পর্কে তবে সেগুলো ঘটা আবশ্যক সেক্ষেত্রে কন্টিনজেন্ট ফ্যাক্ট বলে আর কিছু রইলো কোথায়? (২)
সমাধান:১
মূলত গড নেসেসারি বিয়িং এর মানে হচ্ছে তিনি পার্ফেক্ট। এর মানে এই নয় যে তিনি কন্টিনজেন্ট ফ্যাক্ট বা সম্ভাব্য অস্তিত্বসমূহ কে অস্তিত্ব দান করতে পারবেন না। বরং এই নেসেসিটি পার্ফেকশন কে নির্দেশ করে, আর গড এর পার্ফেক্টনেস তাকে সম্ভাব্য অস্তিত্বকে অস্তিত্ব দান করতে বাধা দেয়না। গড নেসেসারি এই অর্থে তার উইলের কৃত ইফেক্ট ও নেসেসারি হয়ে যায়না, বরং তিনি চাইলেই সম্ভাব্য অস্তিত্ব কে অস্তিত্ব দান করতে পারেন। স্রষ্টার উইল বা ইচ্ছের ফলাফল মূলত লজিক্যাল নেসেসিটি কে এন্টেইল করেনা বরং কন্ডিশনাল নেসেসিটি কে নির্দেশ করে। (৩) যেমন ধরুন, সক্রেটিস নেসেসারিভাবে বসেছে কারণ সে বসে আছে [ সক্রেটিসের জন্য বসে না থাকা অসম্ভব যখন ইতোমধ্যে সে বসে আছে ] এখন সক্রেটিসের এই বসে থাকাটা এবসোলিউট নেসেসিটি না যেহেতু যে এখন বসে আছে কিন্তু কিছু সময় পূর্বে সে বসে থাকার 'ইচ্ছে পোষণ' করেছে। অর্থাৎ গড মহাবিশ্বকে সৃষ্টি করলে তা সৃষ্টি হবেই যেহেতু তার ইচ্ছেকে ভায়োলেট করার জন্য কোনো এক্সটার্নাল কজ নেই এর মানে এইনা সেটা এবসোলিউটলি নেসেসারি। বরং মূল কথা হচ্ছে এখানে গডের উইলের ক্ষেত্রে এক্সটার্নাল কোনো কিছু বাধা প্রদান বা রেস্ট্রিকশন না দিতে পারলেও খোদ আল্লাহ কিন্তু চাইলেই তা পারবেন। অর্থাৎ সক্রেটিসের বসার পর দাড়ানোর আগ পর্যন্ত বসে থাকাটা যেমন কন্ডিশনাল নেসেসিটি ঠিক তেমনই গডের উইলের ফলে মহাবিশ্বের অস্তিত্ব টাও কন্ডিশনাল নেসেসিটি উপরন্তু এটি আল্লাহর মতোই লজিক্যাল নেসেসিটি না। কেননা এই মহাবিশ্বের অস্তিত্ব না থাকা অসম্ভব নয়। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে এখন সৃষ্টি হয়ে যাওয়া মহাবিশ্বের ক্ষেত্রে কি স্রষ্টা তার মত পরিবর্তন যেমন ' তিনি মহাবিশ্বকে সৃষ্টি করবেন না ' এমনটি সম্ভব? মূলত এই প্রশ্নের দুটো সমস্যা রয়েছে প্রথমটি হলো আল্লাহর সিফাত বা এট্রিবিউট ( সর্বজ্ঞানী) কে খণ্ডাংশ আকারে উপস্থাপন এবং তার উইল কে in time সেন্সে গন্য করা। এই দুই প্রিসাপোজিশনের ফলে এই সম্পূর্ণ প্রশ্নই বাতিল হয়ে যায়। তবে আমরা যদি ধরেও নেই গড মহাবিশ্ব তৈরি করে ফেলেছেন এবং এটি করার পর তিনি তার উইলকে ভার্টিক্যাল চেইঞ্জ করতে পারবেন কিনা এবং যদি বলা হয় গড এর উইল কম্পলিট হয়ে যাওয়ার পর একই উইলের অপোজিট উইল অর্থাৎ মহাবিশ্ব কে অস্তিত্বের আনার পর ' মহাবিশ্ব কে অস্তিত্বে আনা হবে না' এই উইল আসলে সম্ভব না তাতেও মহাবিশ্ব নেসেসারি হয়ে যায়না কারণ যদি গড এর উইল কম্পলিট হওয়ার পর তিনি আর সেই উইলের সিমিলার অপোজিট উইল না করেন তবুও উইল একচুয়ালাইজড হওয়ার পূর্বেও তার উইলের ক্ষেত্রে ' ফ্রি চুজ ' এর অপশন থাকে। অর্থাৎ গড এর উইল এর ইফেক্ট কন্ডিশনাল নেসেসিটি হলেও তার এসেন্স এর মতো এবসোলিউট নেসেসিটি নয়।
সমাধান: ২
আবার আল্লাহ সর্বজ্ঞ তিনি জানেন যে কখন কি হবে এগুলো কি সেসকল বস্তুকে নেসেসারি বানিয়ে দেয়? না মোটেও না। আমরা আবার সক্রেটিসের কাছে ফিরে যাই, সক্রেটিস যেহেতু বসে ছিলেন ওই সময়ে তার জন্য বসে থাকাটা নেসেসারি যতক্ষণ পর্যন্ত সে তার 'বসে থাকার' ইচ্ছে কে পরিবর্তন করে। সেক্ষেত্রে ধরা যাক t1 সময়ে সক্রেটিস বসে ছিলো, পরবর্তীতে t2 তে এসে সক্রেটিস হাটার জন্য মনস্থির করলো, এখন একজন স্রষ্টা ইটারনাল বিয়িং হিসেবে তিনি জানেন যে সক্রেটিস বসে ছিল এরপর সে হাটতে শুরু করলো এখনো সক্রেটিসের এই হেটে চলা কন্ডিশনাল নেসেসিটির অংশ, এবসোলিউট নেসেসিটি না। এ দিক থেকে একজন সর্বজ্ঞ স্রষ্টা সময়ের উর্ধ্বে অবস্থান করেও জানেন যে তার কোনো সৃষ্টির 'বসে থাকা' প্রোপার্টি t1 এ আছে তবে দাঁড়িয়ে থাকার প্রোপার্টি নেই আবার T2 সময়ে তার 'দাড়িয়ে থাকার' প্রোপার্টি আছে বা থাকবে তবে 'বসে থাকার' প্রোপার্টি নেই। অর্থাৎ আল্লাহর সর্বজ্ঞানী এট্রিবিউট তাঁর সৃষ্টিকে নেসেসারি বানিয়ে দেয় না।
আল্লাহই ভালো জানেন।
রেফারেন্স:
1.Gunton, Becoming and Being, p. 4.
2. Charles Hartshorne, Creative Synthesis and Philosophic Method (1970), p. 48.
3. McGinn, ‘Divine Providence and Contingent Action’, p. 744. Also Lonergan, Grace and Freedom, pp. 104-5.
Comments
Post a Comment