প্রকৃতিবাদের স্ববিরোধ
প্রকৃতিবাদ এবং বস্তুবাদের মধ্যে পার্থক্য মূলত এক হাত, এই এক হাতের দৈর্ঘ্য আবার এক হাতের সমান না। যাইহোক দর্শনে প্রকৃতিবাদ একটি স্বতন্ত্র মতবাদ। প্রকৃতিবাদের ধরন অনুযায়ী এটি তিন ধরনের। অধিবিদ্যাগত প্রকৃতিবাদ অনুযায়ী এই চারপাশের কাঠ খোট্টা জগৎ টাই একমাত্র বাস্তবতা এর বাইরে কিছুই নাই, নাথিং। অন্টোলজিক্যাল প্রকৃতিবাদ বা সত্ত্বাতাত্ত্বিক প্রকৃতিবাদ অনুযায়ী যা অস্তিত্বে ছিলো, আছে তা সবই হলো প্রকৃতির জিনিসপাতি যেমন শক্তি এবং বস্তু। আবার পদ্ধতিগত প্রকৃতিবাদ অনুযায়ী বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ফলাফল কেবলই জাগতিক ফলাফলই আসবে, মামাবাড়িতে বসে খালুর কথা একেবারেই বলা যাবেনা, একদম নিষিদ্ধ। কোনো কথা নাই, টু শব্দটিও নয়, চুপ। এতো গেল প্রকৃতিবাদের কথা৷ বস্তুবাদের পরিচয় হলো বস্তুই একমাত্র, ফান্ডামেন্টাল। বস্তুর বাইরে কিছু নাই, এলাকা তার, সে এলাকার ব্যাস। আর কোনো কথা হবে না। অর্থাৎ বস্তুবাদ হলো সামগ্রিক প্রকৃতিবাদের ভাগ্নের মতো, ছোট মানুষ তবে ঝাল বেশি।
প্রকৃতিবাদ সত্য নাকি মিথ্যে এটা নিয়ে গবেষণার আগে এটা নিয়ে গবেষণা করা দরকার যে প্রকৃতিবাদ নিজে আসলে বস্তু কিংবা স্রেফ প্রকৃতি কিনা। প্রকৃতিবাদ জিনিসটা কিন্তু আসলেও কোন বস্তু না। এক্ষেত্রে আবার বস্তুর সংজ্ঞা জানা দরকার। বস্তু আসলে কি? বস্তু বা পদার্থ হলো যার ভর আছে, জায়গা দখল করে ইত্যাদি, যা আমাদের পঞ্চ ইন্দ্রিদের মাধ্যমে ডিটেক্ট করা যায় বা পরিমাপ করা যায়। যেমন ইলেকট্রন খালি চোখে না দেখলেও ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ঠিকই বোঝা যায় হালচাল। এর থেকেও ছোট পার্টিকেল কোয়ার্ক? সেটাও পরিমাপযোগ্য। 'প্রকৃতিবাদ' এটা কি কোনো পদার্থ বা বস্তু? কই এটাকে তো মাপা যায়না, ধরা যায়না। আমরা চাইলেই কিন্ত প্রকৃতিবাদ কে লার্জ হ্যাড্রন কলাইডারে (LHC বিশ্বের সবচেয়ে বড় কণাত্বরক যন্ত্র) ফেলে প্রোটনের মতো সংঘর্ষ করাতে পারিনা, কিংবা একাধিক মৌলের চাপে ফেলে হিগস বোসনের মতো ওয়েভ আকারে ধরতেও পারিনা। তাহলে? প্রমাণ হলো যে প্রকৃতিবাদ কোনো বস্তু বা পদার্থ নয়। 'প্রকৃতিবাদ' হলো একটি ধারণা। মস্তিষ্কের নিউরাল ফায়ারিং এর ফলে উদ্ভুত একটি মতবাদ বা ইজম। আচ্ছা এই 'ধারণা' কি বস্তু? কল্পনা করুন, আপনি মনে মনে চিন্তা করছেন গোলাপি রঙের একটি হাতি, কিংবা একটি ডানাওয়ালা পরী। আচ্ছা এবার আপনার মস্তিস্কের ফ্রন্টাল কর্টেক্স কাটলে কি আমি সেই গোলাপি রঙের হাতি কিংবা সুন্দরী পরীটিকে পাবো? বা ইয়া বড় টনকে টন ওজনের হাতির ভর মাপতে পারব? না পারব না কারণ এটি একটি ধারণা যা বস্তু নয়। বরং এই ধারণা আলাদা কিছু। ( সাবস্ট্যান্স ডুয়ালিজম)। তাহলে কি দেখা গেল? প্রকৃতিবাদ নিজেই কোনো বস্তু কিংবা প্রকৃতির অন্তর্গত কোনো পদার্থ নয়।
তাহলে কি আমরা বলতে পারি?
১. প্রকৃতিবাদ অনুযায়ী যা অস্তিত্বে আছে সবই প্রাকৃতিক বা বস্তুগত।
২. 'প্রকৃতিবাদ' নিজেই কোনো বস্তু নয়।
৩. সুতরাং প্রকৃতিবাদ মিথ্যে।
এটা কি হলো? এটা হলো দর্শনে বহুল ব্যবহৃত মোডাস পোনেন্স। এখানে অনুসিদ্ধান্ত গুলো সঠিক হলে উপসংহার অবশ্যম্ভাবী ভাবে সত্য হবে। অর্থাৎ, if P then Q, P therefore Q.
তাহলে কি দেখা গেল? প্রকৃতিবাদ নিজেই নিজের জন্য ক্ষতিকর, এটি স্ববিরোধী বা সেল্ফ রিফিউটিং।
.jpeg)
Comments
Post a Comment