জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর পরিচিতি


Impact factor বলতে বোঝায় কোনো পিয়ার রিভিউ জার্নালের scientrometric index বা বার্ষিক সাইটেশন সংখ্যা পূর্বের দুই বছর এ জার্নালে প্রকাশিত আর্টিকেল অনুযায়ী। (১) 

Cites score


ধরুন, X একটি পিয়ার রিভিউ ইন্ডেক্স জার্নাল। গত ২০২০ -২০২১ এই দু বছরে জার্নালে প্রকাশিত নিবন্ধের সংখ্যা ৮৮০+৯০২ = ১৭৮২ টি। অন্যদিকে ২০২২ এ এসে X জার্নালে প্রকাশিত মোট নিবন্ধ উদ্ধৃতি হয়েছে মোট ৭৪০৯০ বার। সুতরাং ২০২২ এ এসে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর দাঁড়াবে 

৭৪০৯০/ ১৭৮২ = ৪১.৫৭৭ অর্থাৎ X জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে ৪১. ৫৭৭. 

হিসেব টা বুঝতে লক্ষ্য করুন,


IF =___________Citations________________ = total If

        Publications2020 + publications2021

 

অর্থাৎ প্রতি দু বছর এ প্রকাশিত আর্টিকেল এবং মোট সাইটেশন সংখ্যার গড় হচ্ছে একটি জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর। 


ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালের র‍্যাংকিং, এর জনপ্রিয়তা নির্ধারণে বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। জার্নাল টি কতটা সমৃদ্ধ এসব হিসেব নিকেশ এ ইম্প্যাক্ট ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে৷ ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে কখনোই নির্দিষ্ট কোনো নিবন্ধের মান মুল্যায়ন করা যায় না। ইমপ্যাক্ট ফ্যাক্টরগুলি কখনও কখনও শুধুমাত্র জার্নালগুলিই নয়, এর মধ্যে থাকা পেপারগুলিকে মূল্যায়ন করতে ব্যবহৃত হয়, যার ফলে কিছু নির্দিষ্ট বিষয়ে কাগজপত্রের অবমূল্যায়ন হয় (২) 


সেজন্যই অধিকাংশ গবেষণায় বারবার বলা হয়েছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর হল জার্নালগুলির জন্য একটি মেট্রিক এবং এটি পৃথক গবেষক বা প্রতিষ্ঠানের মূল্যায়নের জন্য ব্যবহার করা উচিত নয়। (৩) 


এছাড়াও হাই ইন্ডেক্স এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর সমৃদ্ধ অনেক জার্নাল রয়েছে যেখানে এমন অনেক পেপার পাবলিশ হয়েছে যেগুলোর পারতপক্ষে কোনো কাজের না বা অন্য কোনো গবেষক এটা নিয়ে কাজ করতে পারবেন না তথাপি সেসব পেপার এর সাইটেশন সংখ্যাও অনেক। উদাহরণস্বরুপ ২০০৬ সালে ন্যাচার জার্নালে প্রকাশিত একটা পেপার এর কথাই ধরুন, " Junk DNA as an evolutionary force" জাঙ্ক ডিএনএ এ নিয়ে প্রকাশিত এই পেপার টি মূলত একটি রিভিউ পেপার। এই পেপারে বলা হয়েছে জাঙ্ক ডিএনএ দ্বারা কিভাবে স্ট্রেসফুল কন্ডিশনে এনিম্যাল-প্লান্ট খাপ খাইয়ে চলতে পারে, এপি জেনেটিক্স কিভাবে এইসব আপাত দৃষ্টিতে অকর্মন্য ডিএনএ কে কাজে লাগিয়ে মিউটেশন, ডাইভারসিটি ইত্যাদি তৈরী করে। এক্সপেরিমেন্টাল এভিডেন্স এর আগে এই পেপার এর তেমন কোন মুল্য নেই বললেই চলে তথাপি এটি প্রকাশিত হয়েছে পৃথিবীর অন্যতম হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর সমৃদ্ধ জার্নালে এবং এর সাইটেশন সংখ্যা ৭৪১। (৪)


আবার অনেক সময় ইম্প্যাক্ট ফ্যাক্টর এর উপর জোর দেওয়া হয় একাডেমিয়ায় নিও লিবারিজম রাজনীতির নেতিবাচক প্রভাব থেকে। (৫) ব্যক্তিগত আর্টিকেলের গুণমান এবং বিজ্ঞানীদের যোগ্যতার পরিমাপ হিসাবে জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর (JIF) ব্যবহার সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য সমালোচনার সম্মুখীন হয়েছে। 


 নতুন গবেষণা দেখিয়েছে যে একাডেমিয়ায় নীতি ও সিদ্ধান্ত গ্রহণে JIF ( Journal Impact Factor) -এর প্রয়োগ মিথ্যা বিশ্বাস এবং অযৌক্তিক অনুমানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। এছাড়াও তারা দেখিয়েছেন যদি আমরা JIF এর উপর ভিত্তি করে কোনো কিছুর বৈজ্ঞানিক মান মুল্যায়ন করা হয় তবে হয় তা ইনভ্যালিড বা দুর্বল যুক্তির বহিঃপ্রকাশ নয়তো সেই আর্টিকেলের কোয়ালিটি বা গুনগত মান নিয়ে অনিশ্চয়তাই দেখা দেয় এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর দ্বারা আর্টিকেল বা বৈজ্ঞানিক নিবন্ধের গুন বিচার করতে গেলে ইন্ডাক্টিভ এবং ডিডাক্টিভ দুই ধরনের ফ্যালাসিই দেখা দেয়। যেমন ধরুন, অনেকে মনে করে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর সমৃদ্ধ জার্নালে নিশ্চয়ই কম গুনগত মানের একটি আর্টিকেল কেউ প্রকাশ করতে পারবে না সুতরাং জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি বলে সেই আর্টিকেল টি বেশি গ্রহণযোগ্য এহেন দাবি সম্পুর্নরুপ্ব ভ্রান্ত কেননা আমরা আগেই দেখেছি লেস ভ্যালু থাকা পেপার ও অনেক হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর সমৃদ্ধ জার্নালে প্রকাশিত হয় এবং জার্নালের র‍্যাংক এর ক্ষেত্রে ইম্প্যাক্ট ফ্যাক্টর এর ভুমিকা থাকলেও কোনো নির্দিষ্ট আর্টিকেলের মান মুল্যায়ন এর ক্ষেত্রে এর ব্যবহার কোনোমতেই উচিত নয়। (৬)


অনেক কে দেখা যায় ইম্প্যাক্ট ফ্যাক্টর কে একেবারে বাতিল করে দিতে অন্যদিকে অনেক কে আবার দেখা যায় ইম্প্যাক্ট ফ্যাক্টর নিয়ে অতিরিক্ত মাতামাতি করতে উপরন্তু দুটোই ওভার এটিচিউট এর ফলাফল। ইম্প্যাক্ট ফ্যাক্টর বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনই এর অখন্ডতা রক্ষণ এবং ব্যবহারিক দিক সমূহের পর্যাপ্ততা নিয়ে জানাটাও গুরুত্বপূর্ণ। 


তথ্যসূত্রঃ 


১. Hubbard, S. C., & McVeigh, M. E. (2011). Casting a wide net: The journal impact factor numerator. Learned Publishing, 24(2), 133-137.

২. Seglen, P. O. (1997). Why the impact factor of journals should not be used for evaluating research. Bmj, 314(7079), 497.

৩. van Wesel, M. (2016). Evaluation by citation: Trends in publication behavior, evaluation criteria, and the strive for high impact publications. Science and engineering ethics, 22(1), 199-225.

৪. Bohannon, J. (2016). Hate journal impact factors? New study gives you one more reason. Science, 6.

৫. Biémont, C., & Vieira, C. (2006). Junk DNA as an evolutionary force. Nature, 443(7111), 521-524.

৬. Paulus, F. M., Cruz, N., & Krach, S. (2018). The impact factor fallacy. Frontiers in psychology, 9, 1487.


Comments

Popular

ইনফিনিট রিগ্রেস - অসীমের দিকে প্রত্যাবর্তন