Refutation of a stupid refutation of paradoxical Sajid part: 2
রিফিউটেশন অফ দ্য ষ্টুপিড রিফিউটেশন পার্ট-২ ( এপিস্টেমোলজিক্যাল ডিটারমিনিজম, ফ্রি উইল & গড)
প্যারাডক্স এবং বায়েজিদ বইতে,
চ্যাপ্টার-২ তাকদীর বনাম স্বাধীন ইচ্ছে " এই অধ্যায়ের সারাংশ হলো গড এর foreknowledge এর সাথে ফ্রি উইল কমপ্যাটিবল নয়। যদি গড আগে থেকেই জানেন তবে স্বাধীন ইচ্ছের কোনো অর্থ হয়না এবং এক্ষেত্রে গডের সাথে শিক্ষকের উদাহরণ মিলানো টা ফলস এনালজি। এছাড়াও আমরা সবকিছু স্বাধীনভাবে করলেও আমাদের "ইচ্ছে" কে আমরা ইচ্ছে করতে পারিনা, এক কথায় ফ্রি উইল ইল্যুশন। আবার লিবেটের আশির দশকের এক্সপেরিমেন্ট এবং সমসাময়িক কিছু গবেষণা অনুযায়ী কনশাস সিদ্ধান্ত নেয়ার পূর্বেই মস্তিষ্ক তা নির্ধারণ করে ফেলে সুতরাং ফ্রি উইল বলতে কিছু থাকতে পারে না। এছাড়াও আল্লাহ একসাথে সর্বজ্ঞানী কিংবা স্বাধীন ইচ্ছের অধিকারী হতে পারেন না কারণ এ দুটো পরস্পর সাংঘর্ষিক।
Google photoবইটার এই অধ্যায়টি এক নাস্তিকের ইউটিউবার এর ৫ বছর আগের ভিডিও থেকে কপি করা হয়েছে। নিউরোসাইন্টিফিক কেইস গুলোর ক্ষেত্রে দুইটা রেফারেন্স দেয়া হয়েছে। তবে ফিলোসোফিক্যাল আর্গুমেন্টশন তেমন ভ্যালিড নয় বললেই চলে। ডিটারমিনিজম বলতে বোঝায় সকল ঘটনা কোনো এক্সটার্নাল কনস্ট্রেইনের মাধ্যমে হয়ে থাকে। আর ফ্রি উইল অনুযায়ী মানুষ স্বাধীনভাবে কোনো এক্সটার্নাল কনস্ট্রেইন্স ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে। ডিটারমিনিজমের মধ্যে মূলত তিনটা মোড রয়েছে। ( লজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল, কজাল) এর মধ্যে মূলত লজিক্যাল এবং এপিস্টেমোলজিক্যাল ডিটারমিনিজম কে বেশি ব্যবহার করা হয়। এই দুই মোডের মূল জিনিস একই। " যদি আল্লাহ ভবিষ্যতের নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানেন তবে এটা নেসেসারি যে কোনো মানুষ সেটাকে পরিবর্তন করতে পারবেনা। অর্থাৎ মানুষের স্বাধীন ইচ্ছে নেই। " এই এপিস্টেমোলজিক্যাল ডিটারমিনিজমের এই আর্গুমেন্টটি মূলত এন্থাইমেমেটিক আর্গুমেন্ট নয়। অর্থাৎ এই আর্গুমেন্ট এর দুটো প্রেমিস আল্লাহ সব জানেন, এবং তাই মানুষ তা করতে বাধ্য" এই দুটো প্রেমিস ফ্রি উইল সত্য নয় এটি প্রমাণে সক্ষম নয়। এপিস্টেমোলজিক্যাল ডিটারমিনিজমের ফ্রি উইলের বিপক্ষে এসকল আর্গুমেন্ট মূলত মোডাল ফ্যালাসি কমিট করে। আল্লাহ ভবিষ্যৎ ঘটনা জানেন, এবং তাই ঘটনাটি নেসেসারি। কিন্তু ঘটনা নেসেসারি হলেও ফ্রি উইল মিথ্যা এই কনক্লুশন জাস্টিফায়েড হয়না। [১] কারণ ঘটনাটি আল্লাহ জানেন, মাখলুক নয়। সেক্ষেত্রে মাখলুকের কাছে এখনো সবকিছুই সম্ভাব্য, এবং সিদ্ধান্ত নেয়ার নানা রকম পসিবিলিটিজ ( অল্টারনেটিভ পসিবিলিটিজ) মানুষের মধ্যে রয়েছে। তাছাড়া পূর্বেই ফিউচার আউটকাম জানার মাধ্যমে আল্লাহ তায়ালা এক্সটার্নালি কাউকে বাধ্য বা জোর করছেন না সেগুলোকে করতে। সেক্ষেত্রে আল্লাহ জানেন তাই ফ্রি উইল মিথ্যে বা ডিভাইন ফোরনলেজ এবং ফ্রি উইল সাংঘর্ষিক এগুলো সত্য হয়ে যায়না। এ নিয়ে বিস্তারিত জানার জন্য Theological determinism: A philosophical Approach নামের পেপারটি পড়তে পারেন৷ [২]
এছাড়াও বইতে অল্টারনেটিভ পসিবিলিটিজ নিয়ে একটা উদাহরণ রয়েছে যে মানুষ কিছু পছন্দ করে বা সিদ্ধান্ত নেয় তার অভ্যন্তরীণ তাগিদের জন্য। যেমন কারো খিদে পেলে কেউ খাবার খায় এগুলোর পেছনে স্বাধীন ইচ্ছে নয় বরং Desire, belief এগুলো কাজ করে। এবার ধরুন একজন লোক খুব তৃষ্ণার্ত। তার সামনে দুটো গ্লাস ভর্তি পানি। সেক্ষেত্রে সে যেকোন একটা গ্লাস থেকে পানি খাবে, এবং সেটা সম্পূর্ণ স্বাধীন ইচ্ছের মাধ্যমেই করবে কেননা দুই গ্লাসের কম্পোনেন্টস সেইম, সেক্ষেত্রে তার ডিজায়ার বা বিলিভ এখানে কোনো এক্সটার্নাল কনস্ট্রেইন তৈরি করছেনা বরং দুটো গ্লাসের যেকোনো একটি থেকে সে স্বাধীনভাবে পানি খেয়ে নিচ্ছে।
এবার আসি লিবেট টাইপ এক্সপেরিমেন্ট এর ক্ষেত্রে। ক্যালিফোর্নিয়ার স্নায়ুবিজ্ঞানী বেঞ্জামিন লিবেট তার পরীক্ষায় রোগীদের সামনে একটি বাটন রাখেন এবং তাদের বলতেন তারা যখন বাটনটি চাপ দেয়ার সিদ্ধান্ত নিবে তাহলে যেন সেটা করে। এসময় তার হাতে একটি ঘড়ি থাকতো। রোগীরা বসতো এবং যখন সিদ্ধান্ত নিতো, 'আমি এখন বাটনটি চাপ দিবো”, তিনি তাদের বলতেন তারা যখন বাটন প্রেস করার সিদ্ধান্ত নিবে (চাপ দেয়নি শুধুমাত্র চাপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে)।
খেয়াল করুন ঘড়িতে মাত্র সেকেন্ডের কিছু ভগ্নাংশ, একই সময় তিনি তাদের ব্রেইনওয়েডও রেকর্ড করছিলেন। তিনি বের করতে চাচ্ছিলেন যে মুহুর্তে কেউ সিদ্ধান্ত নেয় তখন তার মস্তিষ্কে কি ঘটে? এরপর তিনি যা পেলেন সেটা হলো ব্যক্তি কোন সিদ্ধান্ত নেবার প্রায় হাফ সেকেন্ড আগে তার ব্রেইন ওয়েডে একটি স্পাইক ঘটে যার নাম হলো 'Readiness: Potential' এবং এটা কোন সিদ্ধান্ত নেয়ার আগেই ঘটে। এটাকে মনে হয় যেন কোন অচেতন মোটিভ এবং আপনি সেটার হাফ সেকেন্ড পরে আপনি সিদ্ধান্ত নেন। এবং তিনি ধারাবাহিক ভাবে পেলেন যে প্রথমে একটি স্পাইক ঘটে ব্রেইন ফাংশনে অতঃপর আপনি একটি Conscious সিদ্ধান্ত নিচ্ছেন যেটা আপনি করতে চেয়েছিলেন। এই গবেষণা দেখিয়ে নব্য নাস্তিকরা বলে আসলে যা ঘটে তা হলো জড় মস্তিষ্ক ই সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা ভাবি যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সিদ্ধান্ত আসতেসে আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার, নিউরো কেমিক্যাল থেকে এবং তা আবার নাকি আমাদের জ্ঞান ও সম্মতি ব্যতীত !
কিন্তু লাইবেট তাদের সাথে একমত হননি। লাইবেট তার রোগীদের আরো বেশি কিছু করতে বলেছেন -
তিনি তাদের বলেছেন, যখন আপনি কিছু করার সিদ্ধান্ত নিবেন এরপর সাথে সাথে সেটা না করাও সিদ্ধান্ত নিবেন। তাই আপনি যখন বাটনে চাপ দেয়ার সিদ্ধান্ত নিবেন সাথে সাথে আবার সিদ্ধান্ত নিবেন, 'না, আমি এখন বাটনে চাপ দিবো না'। এরপর তারা যখন সেটা করলো তিনি খুঁজে পেলেন তারা যখন বাটনে চাপ দেয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন তখন Readiness Potential পাওয়া যাচ্ছিলো। কিন্তু যখন তারা চাপ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন কোন Readiness Potential পাওয়া যায় নি। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের আগে থেকেই পরীক্ষার পদ্ধতি জানানো হয় সুতরাং পরীক্ষা শুরু হওয়ার আগেই তারা একটি Distal Intention গঠন করে রেখেছে । এবং এই Distal Intention এক্সপেরিমেন্টে রেডিনেস পটেনশিয়াল ঘটার সম্ভাব্য কারণ যা পরবর্তীতে প্রক্সিমাল ইনটেনশন ঘটায়, অর্থাৎ রেডিনেস পটেনশিয়াল কোন সিদ্ধান্ত বা উদ্দেশ্য কে নির্দেশ করে না বরং একটি তাগিদ আকাঙ্ক্ষা কে নির্দেশ করে। যা লিবেট তার পরবর্তী পরীক্ষায় স্বীকার করেন। তিনি বলেন,
❝স্বাধীন ইচ্ছাশক্তির ব্যাপারে আমার শেষ কথা হল, অ-নির্ধারিত অর্থে কেউ সত্যিকারই স্বাধীন, তখন তার অস্তিত্ব অন্তত ততটাই ভাল, যদি না একটি ভাল, বৈজ্ঞানিক বিকল্প ডিটারমিনিস্ট তত্ত্ব দ্বারা তা অস্বীকার করে। ডিটারমিনিস্ট এবং নন ডিটারমিনিস্ট উভয় তত্ত্বের অনুমানমূলক প্রকৃতি দেখে, কেন আমাদের স্বাধীন ইচ্ছা আছে এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবো না ?❞ [৩]
তাছাড়াও ২০০৮ সালে কিছু গবেষক লিবেটের অনুরুপ পরীক্ষণের মাধ্যমে দেখিয়েছেন তাদের ভলান্টিয়ারদের কেউ লিবেট টাইপ এক্সপেরিমেন্ট করতে দেয়ার সময় তাদের মধ্যেও কাজ করার পূর্বে মস্তিষ্কে রেডিনেস পটেনশিয়াল দেখা গিয়েছে। গবেষকেরা এটাকে ব্যাখ্যা করেছেন কাজ করার পূর্বের প্রত্যাশার প্রতিফলন হিসেবে এর সাথে ফ্রি উইলের কোনো সংযোগ নেই। [৪]
শেষের কথাটি ছিলো আল্লাহ সর্বশক্তিমান অর্থাৎ তিনি সব জানেন, ৫ সেকেন্ড পর তিনি কি করবেন তাও তিনি জানেন সেক্ষেত্রে তিনি ৫ সেকেন্ড পর যা করবেন তা যদি তিনি জানেন সেটি কি তিনি স্বাধীন ইচ্ছের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন? এই আর্গুমেন্টটি মুলত ফলস এনালজি কনসাইন করে। কারণ চেইঞ্জড হতে হবে এটা এখানে প্রিসাপোজ করে নেয়া হয়েছে এবং আল্লাহ তায়ালা কে মাখলুকের মতো সময়ের মধ্যে ধরে নেয়া হয়েছে যেখানে বাই ডেফিনিশন তিনি আনচেঞ্জেবল এবং টাইমলেস। এই আর্গুমেন্ট এ ফলস এনালজি এবং ফলস প্রিসাপোজ এপ্লাই করা হয়েছে। আল্লাহর ক্ষেত্রে পরিবর্তন করার কোনো প্রয়োজনই নেই। এই আর্গুমেন্ট এর ফাউন্ডেশনই ঠিক নেই।
মোটাদাগে গ্রীক ফিলোসোফিতে ডিটারমিনিজম এবং ফ্রি উইল যতটুকু স্টাডি রয়েছে তার তুলনায় ইসলামিক থটে ইবনে আরাবি, ইবনে সিনা এবং ইমাম গাজ্জালী (র) র মতো স্কলারদের থিওরিটিক্যাল ওয়ার্কে এই বিষয়গুলো নিয়ে আরও ক্রিটিক্যাল থট উঠে এসেছে। সেগুলো নিয়ে আলোচনা করলে ক্লাসিক্যাল এথিজমের ভিত্তিই থাকেনা।
রেফারেন্স:
1.Swartz, Norman. "Foreknowledge and Free Will". Internet Encyclopedia of Philosophy. Retrieved 26 August 2017.
2. Rahman, A., & Tamim, M. T. (2022). Theological Determinism & Free Will: A Philosophical Approach.
3. Libet, B., 1999. Do we have free will?. Journal of consciousness studies, 6(8-9), pp.47-57. ( peer reviewed)
4. Herrmann, C. S., Pauen, M., Min, B. K., Busch, N. A., & Rieger, J. W. (2008). Analysis of a choice-reaction task yields a new interpretation of Libet's experiments. International journal of psychophysiology : official journal of the International Organization of Psychophysiology, 67(2), 151–157. (Peer reviewed)
.jpeg)
Comments
Post a Comment