হিজামা ( কাপিং থেরাপি), নববী মেডিসিন এবং একটি পর্যালোচনা
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যেও আছে। " ( সুনানে ইবনে মাজাহ ৩৪৭৬) Google photo *ইতিহাসঃ' প্রাচীন গ্রীসে , হিপোক্রেটিস (আনুমানিক 460 - 370 খ্রিস্টপূর্বাব্দ) শরীরের অভ্যন্তরীণ রোগ এবং কাঠামোগত সমস্যার জন্য কাপিং ব্যবহার করতেন এবং রোমান সার্জনরা এটি রক্তপাতের জন্য ব্যবহার করতেন । পদ্ধতিটি মুহাম্মদ (সাঃ) দ্বারা অত্যন্ত সুপারিশ হওয়ায়মুসলিম বিজ্ঞানীরা ভালভাবে অনুশীলন করেছিলেন, এবং তারা এই পদ্ধতিটিকে আরও বিশদ ও বিকাশ করেছিলেন। ধারাবাহিকভাবে, এই পদ্ধতিটি তার একাধিক আকারে এশীয় এবং ইউরোপীয় সভ্যতা জুড়ে ওষুধ হিসেবে ছড়িয়ে পড়ে। মুসলিমদের মধ্যেও এর বেশ ভালো ব্যবহার দেখা যায়। (১) দুই দশক পূর্বেও হিজামা বা কাপিং থেরাপি নিয়ে তেমন গবেষণা ছিলো না। তাছাড়া এর মেকানিজম নিয়ে গবেষণা তুলনামূলক কম হওয়ায় এর ব্যাপারে সাইন্টিফিক তত্ত্ব ও কম ছিলো। এবং অন্তত ২০১০ পর্যন্ত এর তেমন গবেষণা ছিলো না এবং প্রতিকুল ঘটনা গুলোই কেবল আলোচনায় আসতো। কাপিং থেরাপি নিয়ে ২০১৪ পর্য...