Posts

দুজন মানুষের থেকে সম্পূর্ণ মানবজাতির উৎপত্তি সম্ভব

Image
 মানুষের উৎপত্তি কি একক কোনো দম্পতি থেকে হয়েছে? হওয়া সম্ভব? বিজ্ঞান কি একক দম্পতি থেকে মানুষের উৎপত্তি কে বাতিল প্রমাণ করেছে? বায়োলজি এবং পপুলেশন জেনেটিক্সের আলোকে আজ আমরা তা জানার চেষ্টা করব। Google photo 1.পপুলেশন জেনেটিক্স এবং একক দম্পতি ১৯৩০ এর দশকে ডারউইনের বিবর্তনতত্ত্ব এবং গ্রেগর জোহান মেন্ডেলের জেনেটিক্স মিলে তৈরি হয় মডার্ণ সিন্থেসিস যা নিও ডারউইনিজম নামেও পরিচিত। সময়ের সাথে কিভাবে প্রাণীর ফর্ম বিবর্তিত হয় তা নিয়ে কাজের পরিবর্তে নব্য ডারউইনবাদীরা কাজ শুরু করে কিভাবে পপুলেশনে জিনগত বৈচিত্র্য ছড়িয়ে পড়ে তা নিয়ে। পপুলেশন জেনেটিক্স মূলত পপুলেশনে এসকল জিনগত বৈচিত্র্য, এলিল ফ্রিকোয়েন্সীর পরিবর্তন ইত্যাদি নিয়ে গানিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। যেহেতু পপুলেশন জেনেটিক্সের সাথে ডারউইনিজমের সংযোগ আছে সেহেতু পপুলেশন জেনেটিক্স স্টকাস্টিক প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক নির্বাচন ( র‍্যান্ডম সিলেকশন) কে অনুমান করে নেয় যে এর মাধ্যমে সকল বিবর্তনীয় পরিবর্তন কে ব্যাখ্যা করা সম্ভব। এছাড়াও এই প্রসেস এর মধ্যে রয়েছে মিউটেশন ( DNA সিকুয়েন্স এ পরিবর্তন), রিকম্বিনেশন ( একাধিক ক্রমোজমের মধ্যে জেনে...

Refutation of a stupid refutation of paradoxical Sajid part: 2

Image
 রিফিউটেশন অফ দ্য ষ্টুপিড রিফিউটেশন পার্ট-২ ( এপিস্টেমোলজিক্যাল ডিটারমিনিজম, ফ্রি উইল & গড)  আগের পর্ব প্যারাডক্স এবং বায়েজিদ বইতে, চ্যাপ্টার-২ তাকদীর বনাম স্বাধীন ইচ্ছে " এই অধ্যায়ের সারাংশ হলো গড এর foreknowledge এর সাথে ফ্রি উইল কমপ্যাটিবল নয়। যদি গড আগে থেকেই জানেন তবে স্বাধীন ইচ্ছের কোনো অর্থ হয়না এবং এক্ষেত্রে গডের সাথে শিক্ষকের উদাহরণ মিলানো টা ফলস এনালজি। এছাড়াও আমরা সবকিছু স্বাধীনভাবে করলেও আমাদের "ইচ্ছে" কে আমরা ইচ্ছে করতে পারিনা, এক কথায় ফ্রি উইল ইল্যুশন। আবার লিবেটের আশির দশকের এক্সপেরিমেন্ট এবং সমসাময়িক কিছু গবেষণা অনুযায়ী কনশাস সিদ্ধান্ত নেয়ার পূর্বেই মস্তিষ্ক তা নির্ধারণ করে ফেলে সুতরাং ফ্রি উইল বলতে কিছু থাকতে পারে না। এছাড়াও আল্লাহ একসাথে সর্বজ্ঞানী কিংবা স্বাধীন ইচ্ছের অধিকারী হতে পারেন না কারণ এ দুটো পরস্পর সাংঘর্ষিক।    Google photo বইটার এই অধ্যায়টি এক নাস্তিকের ইউটিউবার এর ৫ বছর আগের ভিডিও থেকে কপি করা হয়েছে। নিউরোসাইন্টিফিক কেইস গুলোর ক্ষেত্রে দুইটা রেফারেন্স দেয়া হয়েছে। তবে ফিলোসোফিক্যাল আর্গুমেন্টশন তেমন ভ্যালিড নয় বললেই চলে। ডিট...

Refutation of a stupid refutation of Paradoxical Sajid part:-1

Image
 রিফিউটেশন অফ দ্য ষ্টুপিড রিফিউটেশন। ( এক্সিওম, প্রপার্লি বেসিক বিলিভ & গড)  " প্যারাডক্স এবং বায়েজিদ" বইটা লেখা হয়েছে আরিফ আজাদের "প্যারাডক্সিকাল সাজিদ " বইয়ের রিফিউটেশন হিসেবে। যদিও আমি প্যারাডক্সিকাল সাজিদকে প্রেফার করিনা তবে প্যারাডক্সিকাল সাজিদ এর রিফিউটেশন হিসেবে এই বই একেবারে অখাদ্য। প্রতিটি চ্যাপ্টার স্ট্র ম্যান এ ভর্তি। তবে বিগিনারদের অনেকেই এই বই পড়ে খানিক বিভ্রান্তিতে পরতে পারে, সেক্ষেত্রে এই বইয়ের "অতিরিক্ত স্ট্র ম্যান " জনিত অধ্যায় গুলোর সংক্ষিপ্ত রিফিউটেশনের মনস্থির করলাম।  চ্যাপ্টার ১: " একজন অবিশ্বাসীর বিশ্বাস " নামক অধ্যায়ে বিশ্বাস কে নিয়ে ফান করতে গিয়ে বলেছে প্রমাণের ভিত্তিতে বিশ্বাস বলে কিছু হয়না। প্রমাণ এবং বিশ্বাস পরস্পর সাংঘর্ষিক। আবার বলা হয়েছে বিজ্ঞান বিশ্বাসের বস্তু নয়, বিজ্ঞান হচ্ছে ফ্যাক্ট, পর্যবেক্ষণ এবং বিশ্বাসের বিষয়। এই হচ্ছে এই অধ্যায়ের সারাংশ।   লেখক যে আসলে ফ্যালাসিম্যান এতে কোনো সন্দেহ নেই। তবে প্রতিটি অধ্যায় পড়ার পর বোঝা যায় বইয়ের লেখক এপিস্টেমোলজি সম্পর্কে একেবারেই অজ্ঞ। নব্য নাস্তিকদের ফলো আর বিজ্ঞ...

সমকামিতা কি প্রাকৃতিক? বিজ্ঞানীরা কি প্রমাণ করেছেন এটি জিনগত? পর্ব: ৩

Image
সমকামিতা ও রুপান্তরমকামিতা দ্বিতীয় পর্বে  আমরা সমকামীতার জিনগত প্রভাব এবং ইন্টুইটিভ ডিসগাস্ট নিয়ে আলোকপাত করেছিলাম। আজ আমরা সাইন্টিফিক কমিউনিটির Same Sex Attraction নিয়ে করা গবেষণাগুলো একটু বিশ্লেষণ করব। শুরু করা যাক?  Own creation Gene Linkage Studies:  প্রানীর আচরণের সংযোগমূলক (linkage studies) গবেষণাগুলোতে গবেষকগণ একটি বর্ধিত পরিবার খুঁজে বের করেন যে পরিবারের মধ্যে অস্বাভাবিকভাবে কোনো আচরণের উচ্চমাত্রা রয়েছে যেমন ধরুন, বাইপোলার। এক্ষেত্রে রিসার্চাররা পরিবারের প্রতিটি সদস্য থেকে টিস্যু থেকে ডিএনএ নিয়ে স্যাম্পল হিসেবে সংগ্রহ করেন এবং ক্ষুদ্র, বিশ্লেষিত ডিএনএ'র সেট ব্যবহার করে সংগ্রহিত নমুনাতে common segment খোঁজা শুরু করেন। গবেষকদের বিশ্লেষিত, ক্ষুদ্র ডিএনএ'র সেট কে বলা হয় 'মার্কার'। ২২,০০০ জিনের মধ্যে এসব মার্কারের মাধ্যমে একটি জিন খোঁজা বিশাল সুইমিংপুলে কন্ট্যাক্ট লেন্স খোঁজার থেকেও বেশি বাজে। আবার নির্ধারিত ডিএনএ sample এর মধ্যে অসংখ্য ' অপ্রাসঙ্গিক' জিন ও থাকে। এই পদ্ধতিতে যদি একই সিকুয়েন্স একটি নির্দিষ্ট ট্রেইটের সাথে যুক্ত হয় তখন গবেষকরা মনে করেন যে মার্...

সমকামিতার ব্যবচ্ছেদ: বৈজ্ঞানিক এবং দার্শনিক আলোকপাত পর্ব: ২

Image
  সমকামিতা এবং রুপান্তরকামিতা  নিয়ে প্রথম পর্বে আমরা সমকামিতার সো কল্ড জিনগত কারণ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ জিনগত পর্যায়ের আরেকটু বিস্তারিত আলোচনা করব।  own creation জীবের প্রতিটি কোষে Deoxyribonucleic acid বা DNA নামে একটি অণু থাকে, আর এই অনুগুলি একটি জীব কোষের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি ধারন করে। Adenine (A), cytosine (C), guanine (G), and thymine (T) নামের চারটি নিউক্লিওটাইড বেস (nucleotide bases) বিভিন্ন ক্রমে পর পর রৈখিকভাবে সজ্জিত হয়ে এই DNA গঠন করে। [1] এই যে বিভিন্ন সজ্জাক্রম, একেই DNA sequence বা ক্রম বলে, আর এই সজ্জাক্রম জীবের প্রয়োজনীয় যাবতীয় তথ্য নির্ধারণ করে। তবে গোটা DNA জুড়েই যে তথ্য থাকে এরকম নয়, যে অংশগুলিতে তথ্য থাকে সেইগুলির নাম gene বা জিন। এই জিনগুলি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বাহিত হয়। [2] কোষের মধ্যে দুটি প্রধান অংশ, একটি নিউক্লিয়াস অন্যটি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন পর্দা দ্বারা বেষ্টিত অঙ্গানু থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে বংশগতির ধারক ও বাহক DNA থাকে। কিন্তু সব জীবের ক্ষেত্রে এক রকম নয়। অনেক ...

করোনা ভাইরাসের উৎপত্তি কিভাবে? ল্যাবরেটরিতে নাকি প্রাকৃতিকভাবে? তুলনামূলক বিশ্লেষণ-

Image
SARS - severe acute respiratory syndrome অথবা করোনাভাইরাস বিশ্ববাসীর নজরে আসে ১৯ এর মহামারীতে। যদিও করোনাভাইরাস এর ইতিহাস বহু পুরনো। পূর্ববর্তী প্রায় সকল করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিলো zoonosis এর মাধ্যমে। ২০০২ এর নভেম্বরে এবং ২০০৩ এ চীনে করোনা প্রাদুর্ভাব ঘটেছিলো মার্কেটে বিক্রিত জীবিত কিছু প্রানী যেমন civets এবং Raccoon Dog এর মাধ্যমে। ২০১৯ এও চীনের উহান মার্কেটে এসব প্রানী বেচাকেনা করা হতো। এই কারণেই উহানের মার্কেটকে SARS cov2 এর উৎপত্তিস্থল হিসেবে ধরা হয়। এ নিয়ে আমরা সামনে জানবো। করোনা মহামারীর পর থেকে সবচেয়ে বেশি কন্সপিরেসি যে বিষয়টা নিয়ে ছড়িয়েছে তা হলো এর উৎপত্তির বিষয়টি। এর মধ্যে Lab leak hypothesis টি জীববিজ্ঞানী, রাজনীতিবিদ, জার্নালিস্ট সকলের কাছেই বেশ অনেকটা সাড়া ফেলেছিল। ল্যাব লিক নিয়ে দুটো কথা আছে। ১. হয় করোনাভাইরাস ল্যাবের অন্যান্য ভাইরাস থেকে আলাদা করে এডপ্ট করা হয়েছে।  ২. ল্যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন করোনাভাইরাস রিকনস্ট্রাক্ট করা হয়েছে।  Coronavirus ©google photo এগুলো নিয়ে আলোচনার পূর্বে, বলা প্রয়োজন যে ইতিহাসে ল্যাবরেটরি এক্সিডেন্ট, বায়োলজিক্যাল...

বিবর্তন, বিশ্বাস এবং সেভান্তে পাবোর নোবেল জয়।

Image
১. প্রজাতি কাকে বলে?  যদি দুই জীবের অন্তঃপ্রজননের মাধ্যমে বংশধরের জন্ম হয় এবং সেই বংশধরের মাঝেও প্রজননের ক্ষমতা থাকে, তা হলে জীব দুটি একই প্রজাতির্ভুক্ত এবং তারা অন্যান্য গোষ্ঠীর থেকে প্রজনন বিচ্ছন্ন অবস্থায় থাকে। এটি হলো বায়োলজিক্যাল প্রজাতি ধারণা। (১) অবশ্য এটিই কেবল একমাত্র প্রজাতির সংজ্ঞা নয় প্রজাতির প্রায় ২৪-৩৬ টি সংজ্ঞা রয়েছে। তবে এই সংজ্ঞা টি সাধারণভাবে ব্যবহৃত হয়ে থাকে। বায়োলজিক্যাল স্পিসিস এর সংজ্ঞা অনুযায়ী একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীরা অন্যান্য গোষ্ঠী থেকে আইসোলেটেড ( প্রজনন বিচ্ছিন্ন) অবস্থায় থাকে। তবে দেখা গেছে বিভিন্ন প্রজাতির বেবুন, ভালুক, চিতা, নেকড়ে-বুনো কুকুর এরা নিজেদের মাঝে আন্তঃপ্রজনন করতে পারে। পাখিদের প্রায় ১৬% প্রজাতি বন্য পরিবেশে আন্তঃপ্রজননের মাধ্যমে উর্বর বংশধর তৈরি করে। (২)  Google photo * প্রজাতি বিভক্তিকরণের বিভিন্ন রুপ- বায়োলজিক্যালি কোনো জীব অন্য গোষ্ঠীর থেকে আইসোলেটেড ( প্রজনন বিচ্ছিন্ন) অবস্থায় থাকলে তা ভিন্ন প্রজাতি বলে গন্য হবে তবে প্রজাতির বিভক্তিকরণে কেবল বায়োলজিকাল পার্স্পেক্টিভ ই নেয়া হয়না এসব ক্ষেত্রে মরফোলজিক্যাল, ফাইলোজেনেটিক এবং...

হিজামা ( কাপিং থেরাপি), নববী মেডিসিন এবং একটি পর্যালোচনা

Image
 আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যেও আছে। " ( সুনানে ইবনে মাজাহ ৩৪৭৬)  Google photo *ইতিহাসঃ' প্রাচীন গ্রীসে , হিপোক্রেটিস (আনুমানিক 460 - 370 খ্রিস্টপূর্বাব্দ) শরীরের অভ্যন্তরীণ রোগ এবং কাঠামোগত সমস্যার জন্য কাপিং ব্যবহার করতেন এবং রোমান সার্জনরা এটি রক্তপাতের জন্য ব্যবহার করতেন । পদ্ধতিটি মুহাম্মদ (সাঃ) দ্বারা অত্যন্ত সুপারিশ হওয়ায়মুসলিম বিজ্ঞানীরা ভালভাবে অনুশীলন করেছিলেন, এবং তারা এই পদ্ধতিটিকে আরও বিশদ ও বিকাশ করেছিলেন। ধারাবাহিকভাবে, এই পদ্ধতিটি তার একাধিক আকারে এশীয় এবং ইউরোপীয় সভ্যতা জুড়ে ওষুধ হিসেবে ছড়িয়ে পড়ে। মুসলিমদের মধ্যেও এর বেশ ভালো ব্যবহার দেখা যায়। (১)  দুই দশক পূর্বেও হিজামা বা কাপিং থেরাপি নিয়ে তেমন গবেষণা ছিলো না। তাছাড়া এর মেকানিজম নিয়ে গবেষণা তুলনামূলক কম হওয়ায় এর ব্যাপারে সাইন্টিফিক তত্ত্ব ও কম ছিলো। এবং অন্তত ২০১০ পর্যন্ত এর তেমন গবেষণা ছিলো না এবং প্রতিকুল ঘটনা গুলোই কেবল আলোচনায় আসতো। কাপিং থেরাপি নিয়ে ২০১৪ পর্য...

মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সহবাস কি নিরাপদ?

Image
এন্ডোমেট্রিওসিস কিঃ  ​জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে থাকা বিশেষ কোষগুচ্ছ যদি জরায়ুর বাইরে অবস্থান নেয় তাহলে এই অবস্থাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ড্রোমেট্রিওসিস নারীদের জন্য এক নীরব ঘাতক। এন্ড্রোমেট্রিওসিসের ফলে নারী বন্ধ্যাত্ববরণ করতে পারে। নারীদের মধ্যে প্রায় ১০% অর্থাৎ ১০০ জনের মধ্যে প্রায় ১০ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকে।  ©google photo লক্ষণসমূহঃ  ১. মাসিক চলাকালে পেলভিন পেইনের ব্যথা আরো তীব্র আকার ধারণ করা ৷  ২.তীব্র ব্যথাযুক্ত পিরিয়ড হওয়া, যা রোগীর দৈনন্দিন কাজকে বাধাগ্রস্থ করতে পারে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ডিসম্যেনুরিয়া বলা হয়।  ৩.মাসিকের সময় তীব্র রক্তপাত হওয়া।   ৪. যৌন সহবাসের সময় বা পরে ব্যথা হওয়া।    ৫.অসুস্থ অনুভব করা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, ডায়রিয়া কিংবা প্রস্রাব-পায়খানা করার সময় রক্তপাত হওয়া।  ৬. গর্ভধারণে সমস্যা হওয়া। মাসিকের সময় সহবাস এবং এন্ডোমেট্রিওসিসঃ  এন্ডোমেট্রিওসিস নানা কারণে হতে পারে, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হলে, কিংবা জিনগত কারণে যদি পরি...

Thomas Aquinas and Contingency Argument

Image
একুইনাসের দ্বিতীয় আর্গুমেন্টটি 'mover' এর স্থানে 'causation' দিয়ে রিপ্লেস করা হয়েছে। যা প্রথম অংশের সাথে অনেকাংশে একই। যার ফলে আমরা দ্বিতীয় পর্বটি বাদ দিয়ে, একুইনাস এর তৃতীয় আর্গুমেন্ট, কন্টিনজেন্সি নিয়ে আলোচনা করব।  পূর্বের আর্গুমেন্ট Own creation 1.Whatever is contingent at one time did not exist. 2.If everything is contingent, then at one time nothing existed. 3.If at one time nothing existed, then nothing would exist now. 4. Something does exist now. 5. Therefore, not every being is contingent. 6. Therefore, there is a necessary being. 7. Either the necessary being gets its necessity from another, or exists necessarily of itself. 8. The series (ordered per se) of necessary beings that get their necessity from another does not regress infinitely. 9. Therefore, there is a necessary being that exists necessarily of itself.  1.Whatever is contingent at one time did not exist. ( যা কিছু সম্ভাব্য তা একসময় অস্তিত্বে ছিলো না)   এই বাক্যটি সংজ্ঞায়িতভাবেই সত্য। কারণ 'cont...

লেজবিহীন ইঁদুর এবং প্রাইমেটদের বিচ্ছিন্নতার সংযোগ-

Image
বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিতে প্রাইমেটদের লেজ না থাকাটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হলেও এটি একটি কেন্দ্রীয় প্রশ্নের মধ্যেই পড়ে৷ সেক্যুলার এপ্রোচ অনুযায়ী, নিউ ওয়ার্ল্ড / ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেটদের লেজ থাকলেও হোমিনিডদের ( pan- Homo) লেজ নেই। এবং এই লেজ আনুমানিক ২৫ মিলিয়ন বছর আগে খসে গিয়েই নিউ/ ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেট এবং হোমিনিডরা বিচ্ছিন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে ন্যাচার জার্নালে প্রকাশিত এক রিসার্চ পেপারে দাবি করা হয়েছে বিজ্ঞানীরা হোমিনিডদের লেজ হারানোর একটি জিনগত কারণ খুঁজে পেয়েছেন। '' on the genetic basis of tail-loss evolution in humans and apes'' নামক পেপারটি আসলে ২০২১ এর মাঝামাঝি সময়েই প্রিপিন্ট আকারে উন্মুক্ত ছিলো Biorxiv তে। প্রায় ৮০০ দিনের রিভিউয়ের পর ন্যাচার জার্নালে তা প্রকাশিত হয়েছে। Bo Xia et al. কর্তৃক পরিচালিত উক্ত গবেষণায় mice modeling কে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা মানুষ, প্রাইমেট এবং ইঁদুরের ৩১ ধরনের হমোলগাস জিন নিয়ে কাজ করেছেন। এখানে জানিয়ে রাখা ভালো, পেপারে গবেষকদের মূল কাজ হলো TBXT জিন নিয়ে যা brachyury প্রোটিন কে কোড করে। এটি প্রায় সকল ভার্টাব...

সমকামিতার ব্যবচ্ছেদ: বৈজ্ঞানিক এবং দার্শনিক আলোকপাত পর্ব: ১

Image
*সমকামিতা, রুপান্তরকামিতা এবং বহু ফ্যালাসির উপাখ্যান। সমকামিতা নিয়ে খানিকটা আলোচনা করা যাক। আলোচনার বিষয়াদির মধ্যে সমকামিতা, ট্রান্স এসকল বিষয়ই ইনক্লুড থাকবে তবে বিস্তারিত আলোচনার পূর্বে বঙ্গদেশীয় প্রয়াত নাস্তিক লেখক, ব্লগার অভিজিৎ রায়ের 'সমকামিতা' বইটিকে একটু রিভাইস করে নেয়া যাক। পরবর্তীতে আমরা একাডেমিয়ায় প্রচলিত আর্গুমেন্টস নিয়ে বিস্তর আলাপ আলোচনায় ঢুকব।  প্রয়াত নাস্তিক, ব্লগার অভিজিৎ রায়ের সমকামিতা বইয়ের প্রথম অধ্যায় ( প্রকৃতি ও সমকামিতা) এই অংশে তিনি সমকামিতার বিরুদ্ধে বিদ্যমান প্রাকৃতিক যুক্তিগুলোকে যেমন:- ন্যাচারালি রিপ্রোডাকশনই হলো মুখ্য উদ্দেশ্য যার ফলে সমকামিতা প্রাকৃতিক হতে পারেনা। এসকল আর্গুমেন্ট কে তিনি আপিল টু ন্যাচারাল ফ্যালাসি দাবি করেছেন। এখানে যে সমস্যাটি উদ্ভুত হয় তা হলো জর্জ মুরের এক্সাম্পল, তিনি বলেছেন, ধরুন কিছু বিষাক্ত মাশরুম প্রকৃতিতে পাওয়া যায় এর মানে তো এই নয় যে তা আসলেই ভালো। সুতরাং এটা ন্যাচারালিষ্টিক ফ্যালাসি। বিষয়টা এমন নয় মোটেও, যখন প্রাকৃতিক বা স্বভাবজাত হিসেবে কোনোকিছুকে উপস্থাপন করা হয় তখন সেটাকে 'আশেপাশের পরিবেশে' উপলব্ধ হিসেবে আখ্য...